ঢাকা , শনিবার, ২৫ জুলাই ২০২৬ , ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এক বা দুই তালাকের পর স্ত্রীকে ফেরানোর উপায় মোদী সরকারকে ২৪ ঘণ্টার আলটিমেটাম বিক্ষোভকারীদের ইসরায়েলকে স্বীকৃতি না দিলে সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তি বাতিল: হোয়াইট হাউস আমরা তোমাদের কলিজা খেয়ে ফেলব: মেসির স্ত্রী হিমাচল প্রদেশে ভূমিধসে পাথরের নীচে চাপা পড়ে ১৩ জনের মৃত্যুৃ কিশোরগঞ্জের সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষার্থীসহ ২ জনের মৃত্যু ১২০০ ফলজ গাছ কেটে কৃষকে নিঃস্ব করে দিল বন বিভাগ ঊর্ধ্বমুখী কোলেস্টেরল! রাশ টানতে কোন ডাল খাবেন? হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু নীরব সংকটে বছরে প্রাণ হারায় প্রায় ১৮ হাজার মানুষ, অধিকাংশই শিশু পশ্চিম তীরে ব্যাপক সংঘর্ষ, ৪ ফিলিস্তিনিসহ নিহত ৫ জিম নয়, বেড়াতে গিয়ে ওজন ঝরান নায়িকা রশ্মি নাবা ফার্মার ৪ লাখ টাকা জরিমানা, থামছে না বিষ্ঠা ফেলা মহানগরীতে পুলিশের অভিযানে মাদক কারবারি গ্রেফতার ৭, আটক ২৪ রাজশাহীতে ২১তম ইস্ট-ওয়েস্ট ইউনিভার্সিটি অ্যাস্ট্রো-অলিম্পিয়াডের আঞ্চলিক পর্ব অনুষ্ঠিত নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২৪ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ টানা বৃষ্টিতে তানোরে সবজির দাম ঊর্ধ্বমুখী, চাপে নিম্ন আয়ের মানুষ পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন রাণীনগরে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

হাদির মৃত্যুর প্রতিবাদে বুলডোজার দিয়ে মহানগর আ’লীগ কার্যালয় মাটির সাথে মিশিয়ে দিল বিক্ষোভকারীরা

  • আপলোড সময় : ১৯-১২-২০২৫ ০৯:০৮:৫২ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৯-১২-২০২৫ ০৯:০৮:৫২ অপরাহ্ন
হাদির মৃত্যুর প্রতিবাদে বুলডোজার দিয়ে মহানগর আ’লীগ কার্যালয় মাটির সাথে মিশিয়ে দিল বিক্ষোভকারীরা হাদির মৃত্যুর প্রতিবাদে বুলডোজার দিয়ে মহানগর আ’লীগ কার্যালয় মাটির সাথে মিশিয়ে দিল বিক্ষোভকারীরা
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির মৃত্যুর ঘটনায় হত্যাকারীদের বিচারের দাবিতে বিক্ষোভকারীরা বুলডোজার দিয়ে রাজশাহী মহানগর আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ কার্যালয় মাটির সাথে শিশিয়ে দিয়েছেন। 

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে রাজশাহী মহানগরীর কুমারপাড়ায় অবস্থিত মহানগর আওয়ামী লীগের কার্যালয় ভাঙচুর শুরু হয়, যা চলে ভোর চারটা পর্যন্ত।

এর আগে রাজশাহীর সাহেববাজার জিরোপয়েন্ট ও রাজশাহী বিশ্ববিদ্যালয় এলাকা থেকে পৃথক পৃথক মিছিল নিয়ে আন্দোলনকারীরা জড়ো হন। মিছিলে জুলাই মঞ্চ ও এনএসিপির নেতাকর্মীদের পাশাপাশি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বিভিন্ন হল থেকে আসা শিক্ষার্থীরাও অংশ নেন। তারা আওয়ামী লীগের আস্তানা, ভেঙে দাও, গুঁড়িয়ে দাও, হাদি ভাই মরল কেন, ইন্টেরিম জবাব দে, রুখে দাও জনগণ, ভারতীয় আগ্রাসন-সহ নানা স্লোগান দেন।

বিক্ষোভ শুরুর আগে বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) জিএস সালাউদ্দিন আম্মার তার ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্ট দেন। সেখানে তিনি রাজশাহীবাসীকে ভারতীয় আধিপত্যবাদ ও আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলনে নামার আহ্বান জানান এবং আলুপট্টি এলাকায় অবস্থিত মহানগর আওয়ামী লীগ কার্যালয়ের সামনে জড়ো হওয়ার আহ্বান জানান। একই পোস্টে বুলডোজার ব্যবস্থার কথাও উল্লেখ করা হয়।

এদিকে রাত সাড়ে ১১টার দিকে সাহেববাজার জিরোপয়েন্টে বিক্ষোভকারীরা হাদির হত্যাকারীদের দ্রুত বিচারের দাবিতে স্লোগান দিতে থাকেন। পরে তারা মহানগর আওয়ামী লীগ কার্যালয়ের সামনে এসে জড়ো হন। সেখানে আন্দোলনকারীরা বুলডোজার ব্যবহার করে কার্যালয়টি ভেঙে মাটির সাথে মিশিয়ে  দেয়া হয়।

ঘটনার সময় এলাকায় সীমিত আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি দেখা যায়। এ ঘটনায় এখনো পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে নগরজুড়ে ব্যাপক উত্তেজনা বিরাজ করছে।

এ ব্যপারে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
টানা বৃষ্টিতে তানোরে সবজির দাম ঊর্ধ্বমুখী, চাপে নিম্ন আয়ের মানুষ

টানা বৃষ্টিতে তানোরে সবজির দাম ঊর্ধ্বমুখী, চাপে নিম্ন আয়ের মানুষ