ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমের ক্যারেটে লুকিয়ে ১০০ বোতল এসকাফ পাচারের চেষ্টা, যুবক গ্রেপ্তার রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে নৌকাসহ ভারতীয় সিরাপ জব্দ রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসার নতুন এমডির সৌজন্য সাক্ষাৎ দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী রাসিকের ড্রেন পরিষ্কার কার্যক্রমে জলাবদ্ধতা নিরসন, স্বস্তিতে ১১ নম্বর ওয়ার্ডবাসী চট্টগ্রামে ৮ মামলার পলাতক সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার আরএমপির অপরাধ পর্যালোচনা ও সমন্বয় সভা অনুষ্ঠিত চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন, সাংবাদিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি রাজশাহীতে বিএসটিআইর ভ্রাম্যমাণ আদালত, শামিম সুইটসকে ১৫ হাজার টাকা জরিমানা রাজশাহী নগরীতে মাদক মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন কারাদন্ড রাজশাহীতে দেড় কেজি হেরোইন-সহ গ্রেফতার ১৬ রাজশাহীতে মাদকের বিস্তার: ট্রানজিট রুটে সক্রিয় চক্র, গডফাদারদের গ্রেফতারের দাবি পাবনায় চালককে ছুরিকাঘাত করে ছিনতাই করা অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ১ বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণ, এনসিপি নেতা গ্রেপ্তার যশোরে দুই ছেলে সরকারি কর্মকর্তা, মা তুলে খান বয়স্ক ভাতা তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে শিক্ষার্থীর মৃত্যু মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় যুবদল নেতা নিহত শুক্রবার পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বর্ষায় ঘরের আর্দ্রতা কমাতে কোন কৌশল প্রয়োগ করলে বিদ্যুতের খরচ কমবে

চট্টগ্রামে আইনজীবী আলিফ হত্যার পলাতক আসামী সুকান্ত গ্রেফতার

  • আপলোড সময় : ১৯-১২-২০২৫ ১১:০৩:৩৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৯-১২-২০২৫ ১১:০৩:৩৪ অপরাহ্ন
চট্টগ্রামে আইনজীবী আলিফ হত্যার পলাতক আসামী সুকান্ত গ্রেফতার চট্টগ্রামে আইনজীবী আলিফ হত্যার পলাতক আসামী সুকান্ত গ্রেফতার
বান্দরবান সদর থানার ধানাধীন নীলাচল যৌথ খামার এলাকা থেকে বহুল আলোচিত আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী সুকান্তকে (৩০), গ্রেফতার করেছে চট্টগ্রাম র‌্যাব-৭।

গ্রেফতার সুকান্ত চট্টগ্রাম জেলার আনোয়ারা থানার পূর্ব বারখাইন এলাকার প্রদীপ দত্তের ছেলে। 

র‌্যাব জানিয়েছে, গত (২৬ নভেম্বর ২০২৪) সালে চট্টগ্রামে আদালতে হাজির করা চিন্ময় দাসের মুক্তির দাবিতে বিক্ষোভ চলাকালীন আদালতের বিপরীতে রঙ্গম কনভেনশন সেন্টার এলাকায় আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনার পর দেশব্যাপী প্রতিবাদ মিছিল, মানববন্ধন ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয় এবং চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতি দুইদিন কর্মবিরতি পালন করে।

আলিফের বাবা চট্টগ্রাম কোতোয়ালী থানায় ৩১ জন এজাহারনামীয় ও ১০–১৫ জন অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামী করে হত্যা মামলা দায়ের করেন (মামলা নং-৪৬, তারিখ ৩০ নভেম্বর ২০২৪, ধারা ১৪৭/১৪৮/১৪৯/৩০২/৩৪ পেনাল কোড ১৮৬০)।

র‌্যাব-৭, চট্টগ্রাম এবং র‌্যাব-১৫, কক্সবাজার যৌথভাবে পরিচালিত গোয়েন্দা নজরদারি ও অভিযান শেষে সুকান্তকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার আসামীকে চট্টগ্রাম আদালতের নির্দেশে আটক করা হয়েছে এবং পরবর্তী আইনানুগ প্রক্রিয়া চলছে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী

দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী