ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমের ক্যারেটে লুকিয়ে ১০০ বোতল এসকাফ পাচারের চেষ্টা, যুবক গ্রেপ্তার রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে নৌকাসহ ভারতীয় সিরাপ জব্দ রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসার নতুন এমডির সৌজন্য সাক্ষাৎ দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী রাসিকের ড্রেন পরিষ্কার কার্যক্রমে জলাবদ্ধতা নিরসন, স্বস্তিতে ১১ নম্বর ওয়ার্ডবাসী চট্টগ্রামে ৮ মামলার পলাতক সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার আরএমপির অপরাধ পর্যালোচনা ও সমন্বয় সভা অনুষ্ঠিত চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন, সাংবাদিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি রাজশাহীতে বিএসটিআইর ভ্রাম্যমাণ আদালত, শামিম সুইটসকে ১৫ হাজার টাকা জরিমানা রাজশাহী নগরীতে মাদক মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন কারাদন্ড রাজশাহীতে দেড় কেজি হেরোইন-সহ গ্রেফতার ১৬ রাজশাহীতে মাদকের বিস্তার: ট্রানজিট রুটে সক্রিয় চক্র, গডফাদারদের গ্রেফতারের দাবি পাবনায় চালককে ছুরিকাঘাত করে ছিনতাই করা অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ১ বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণ, এনসিপি নেতা গ্রেপ্তার যশোরে দুই ছেলে সরকারি কর্মকর্তা, মা তুলে খান বয়স্ক ভাতা তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে শিক্ষার্থীর মৃত্যু মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় যুবদল নেতা নিহত শুক্রবার পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বর্ষায় ঘরের আর্দ্রতা কমাতে কোন কৌশল প্রয়োগ করলে বিদ্যুতের খরচ কমবে

মুন্সীগঞ্জে প্রতিবেশী দুই ভাইয়ের ঝগড়া থামাতে গিয়ে দায়ের কোপে যুবকের মৃত্যু

  • আপলোড সময় : ২০-১২-২০২৫ ০৫:৪৯:৩৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ২০-১২-২০২৫ ০৫:৪৯:৩৬ অপরাহ্ন
মুন্সীগঞ্জে প্রতিবেশী দুই ভাইয়ের ঝগড়া থামাতে গিয়ে দায়ের কোপে যুবকের মৃত্যু মুন্সীগঞ্জে প্রতিবেশী দুই ভাইয়ের ঝগড়া থামাতে গিয়ে দায়ের কোপে যুবকের মৃত্যু
মুন্সীগঞ্জে প্রতিবেশী দুই ভাইয়ের মধ্যে ঝগড়া থামাতে গিয়ে জান্নাত হোসেন (২৭) নামে এক যুবক দায়ের কোপে নিহত হয়েছেন।

শনিবার (২০ ডিসেম্বর) সকাল প্রায় ১০টায় গজারিয়া উপজেলার নয়ানগর গ্রামে উপজেলার নয়ানগর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। 

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, নয়ানগর গ্রামের দুই ভাই তারেক ও রিয়াদ দীর্ঘক্ষণ ধরেই পারিবারিক এবং বিভিন্ন বিষয়ে বিরোধের মধ্যে ছিলেন। ওই সকালে তাদের মধ্যে পুনরায় তীব্র ঝগড়া শুরু হলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রতিবেশী জান্নাত হোসেন ঘটনাস্থলে যান। তখন উভয়ের হাতে ধারালো বগি দা ছিল। ঝগড়ার এক পর্যায়ে রিয়াদ তার ভাইকে লক্ষ্য করে দা দিয়ে কোপ দিতে গেলে তা জান্নাতের শরীরে লাগে এবং তিনি গুরুতর আহত হন।

স্থানীয়রা তাকে দ্রুত হামদর্দ জেনারেল হাসপাতালে নিয়ে গেলেও ডাক্তার প্রাথমিক পরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন। চিকিৎসক মনে করছেন অতিরিক্ত রক্তক্ষরণে তাঁর মৃত্যু হয়েছে এবং হাসপাতালে আনার আগেই তিনি প্রাণ হারান।

নিহতের পরিবারের অভিযোগ, ঘটনাটি পরিকল্পিত হত্যা, কারণ দুই ভাই নেশাগ্রস্ত ও অপরাধমূলক কাজে জড়িত ছিলেন এবং ইচ্ছাকৃতভাবে জান্নাতকে বাড়ি থেকে ডেকে নিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে। নিহতের ভাগ্নি সুমাইয়া আক্তার সুষ্ঠু বিচার দাবি করেন। 

গজারিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসান আলী জানিয়েছেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে এবং এ বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী

দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী