ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমের ক্যারেটে লুকিয়ে ১০০ বোতল এসকাফ পাচারের চেষ্টা, যুবক গ্রেপ্তার রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে নৌকাসহ ভারতীয় সিরাপ জব্দ রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসার নতুন এমডির সৌজন্য সাক্ষাৎ দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী রাসিকের ড্রেন পরিষ্কার কার্যক্রমে জলাবদ্ধতা নিরসন, স্বস্তিতে ১১ নম্বর ওয়ার্ডবাসী চট্টগ্রামে ৮ মামলার পলাতক সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার আরএমপির অপরাধ পর্যালোচনা ও সমন্বয় সভা অনুষ্ঠিত চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন, সাংবাদিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি রাজশাহীতে বিএসটিআইর ভ্রাম্যমাণ আদালত, শামিম সুইটসকে ১৫ হাজার টাকা জরিমানা রাজশাহী নগরীতে মাদক মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন কারাদন্ড রাজশাহীতে দেড় কেজি হেরোইন-সহ গ্রেফতার ১৬ রাজশাহীতে মাদকের বিস্তার: ট্রানজিট রুটে সক্রিয় চক্র, গডফাদারদের গ্রেফতারের দাবি পাবনায় চালককে ছুরিকাঘাত করে ছিনতাই করা অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ১ বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণ, এনসিপি নেতা গ্রেপ্তার যশোরে দুই ছেলে সরকারি কর্মকর্তা, মা তুলে খান বয়স্ক ভাতা তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে শিক্ষার্থীর মৃত্যু মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় যুবদল নেতা নিহত শুক্রবার পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বর্ষায় ঘরের আর্দ্রতা কমাতে কোন কৌশল প্রয়োগ করলে বিদ্যুতের খরচ কমবে

বাসা থেকে ডেকে নিয়ে মায়ের সামনে তরুণকে কুপিয়ে হত্যা

  • আপলোড সময় : ২০-১২-২০২৫ ০৯:২৭:৪৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ২০-১২-২০২৫ ০৯:২৭:৪৬ অপরাহ্ন
বাসা থেকে ডেকে নিয়ে মায়ের সামনে তরুণকে কুপিয়ে হত্যা বাসা থেকে ডেকে নিয়ে মায়ের সামনে তরুণকে কুপিয়ে হত্যা
মুন্সীগঞ্জের গজারিয়ায় বাসা থেকে ডেকে নিয়ে এক তরুণকে হত্যা করা হয়েছে। শনিবার (২০ ডিসেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার নয়ানগর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত তরুণের নাম জান্নাত হোসেন (২৭)। তিনি গজারিয়া উপজেলার গজারিয়া ইউনিয়নের নয়ানগর গ্রামের আব্দুল হকের ছেলে।
 
স্বজন ও প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার সকালে নয়ানগর গ্রামের বাসিন্দা শাহিন রাঢ়ির দুই মাদকাসক্ত ছেলে তারেক (৩২) ও রিয়াদের (২৭) মধ্যে ঝগড়াঝাটি হয়। সেই দুই ভাইয়ের ঝগড়া মিটিয়ে দেন জান্নাত হোসেন। এর কিছুক্ষণ পর জান্নাতকে ওই মাদকাসক্তরা তাদের ঘরে দুই ভাইয়ের বিচারের কথা বলে ডেকে নিয়ে কুপিয়ে হত্যা করে। অভিযুক্তরা হাতে থাকা দা দিয়ে কুপিয়ে জান্নাতকে গুরুতর জখম করেন।

পরে আশঙ্কাজনক অবস্থায় স্থানীয়রা জান্নাতকে উদ্ধার করে স্থানীয় হামদর্দ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

হামদর্দ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. মারিয়া মোস্তারি বলেন, সকাল ১১টার দিকে ওই তরুণকে হাসপাতালে নিয়ে আসা হয়। প্রাথমিক পর্যবেক্ষণ শেষে আমরা তাকে মৃত ঘোষণা করি। হাসপাতালে আনার আগেই অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে।

নিহতের মা জাহানারা বেগম অভিযোগ করে বলেন, ‘আমার ছেলে ঘরে ঘুমিয়ে ছিল। তাকে ডেকে নিয়ে যায় মাদকাসক্ত দুই ভাইয়ের ঝগড়া মেটাতে। আমি পেছনে পেছনে যাই। ঘরে যেতে না যেতেই ওরা আমার ছেলেকে দা দিয়ে কোপাতে থাকে। আমার ছেলে আমার দিকে শুধু ফ্যাল ফ্যাল করে তাকিয়ে ছিল, আমি এই শোক কেমন করে সইব।

নিহতের বড় ভাই রাজু বলেন, ‘বাড়ির সীমানা নিয়ে ওদের সঙ্গে আমাদের বিরোধ ছিল। জোরপূর্বক আমাদের জায়গা দখল করে ঘর তুলে রাখছে। আমার ভাইকে যখন কোপায় তখন তাঁরা কাউকে ঘরে ঢুকতে দেয়নি।

গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসান আলী বলেন, ‘দুই ভাইয়ের মারামারির মধ্যে গিয়ে দায়ের কোপে অতিরিক্ত রক্তক্ষরণ থেকে ওই তরুণের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানতে পেরেছি। বিষয়টি আরো খতিয়ে দেখা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য লাশ হাসপাতালে পাঠানো হচ্ছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী

দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী