ঢাকা , শনিবার, ২৫ জুলাই ২০২৬ , ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এক বা দুই তালাকের পর স্ত্রীকে ফেরানোর উপায় মোদী সরকারকে ২৪ ঘণ্টার আলটিমেটাম বিক্ষোভকারীদের ইসরায়েলকে স্বীকৃতি না দিলে সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তি বাতিল: হোয়াইট হাউস আমরা তোমাদের কলিজা খেয়ে ফেলব: মেসির স্ত্রী হিমাচল প্রদেশে ভূমিধসে পাথরের নীচে চাপা পড়ে ১৩ জনের মৃত্যুৃ কিশোরগঞ্জের সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষার্থীসহ ২ জনের মৃত্যু ১২০০ ফলজ গাছ কেটে কৃষকে নিঃস্ব করে দিল বন বিভাগ ঊর্ধ্বমুখী কোলেস্টেরল! রাশ টানতে কোন ডাল খাবেন? হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু নীরব সংকটে বছরে প্রাণ হারায় প্রায় ১৮ হাজার মানুষ, অধিকাংশই শিশু পশ্চিম তীরে ব্যাপক সংঘর্ষ, ৪ ফিলিস্তিনিসহ নিহত ৫ জিম নয়, বেড়াতে গিয়ে ওজন ঝরান নায়িকা রশ্মি নাবা ফার্মার ৪ লাখ টাকা জরিমানা, থামছে না বিষ্ঠা ফেলা মহানগরীতে পুলিশের অভিযানে মাদক কারবারি গ্রেফতার ৭, আটক ২৪ রাজশাহীতে ২১তম ইস্ট-ওয়েস্ট ইউনিভার্সিটি অ্যাস্ট্রো-অলিম্পিয়াডের আঞ্চলিক পর্ব অনুষ্ঠিত নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২৪ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ টানা বৃষ্টিতে তানোরে সবজির দাম ঊর্ধ্বমুখী, চাপে নিম্ন আয়ের মানুষ পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন রাণীনগরে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

১৪ কেজি সোনাসহ গ্রেপ্তার অভিনেত্রীর সুপ্রিম কোর্টের আবেদন খারিজ

  • আপলোড সময় : ২০-১২-২০২৫ ০৯:৪১:৩৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ২০-১২-২০২৫ ০৯:৪১:৩৫ অপরাহ্ন
১৪ কেজি সোনাসহ গ্রেপ্তার অভিনেত্রীর সুপ্রিম কোর্টের আবেদন খারিজ ১৪ কেজি সোনাসহ গ্রেপ্তার অভিনেত্রীর সুপ্রিম কোর্টের আবেদন খারিজ
গত ৩ মার্চ বেঙ্গালুরুর কেম্পেগৌড়া বিমানবন্দরে ১৪ কেজি সোনাসহ গ্রেপ্তার হন কন্নড় অভিনেত্রী রান্যা রাও। সেই ঘটনায় সুপ্রিম কোর্টের সর্বশেষ রায় প্রকাশিত হয়েছে। অভিযোগপ্রাপ্ত অভিনেত্রীর আবেদন খারিজ করা হয়েছে এবং নিম্ন আদালতের রায় বহাল রাখা হয়েছে।

২০২৫ সালের মার্চ থেকে পরপ্পনা অগ্রহারা জেলে আটক রয়েছেন রান্যা। সঙ্গে ধরা পড়েছেন তার দুই সঙ্গী তরুণ কোন্ডারু রাজু ও সাহিল জৈন। 

তদন্তে জানা যায়, এই তিনজন সোনা পাচারের একটি সিন্ডিকেট গঠন করেছিলেন। মূলত দুবাই, উগান্ডা ও অন্যান্য দেশের মাধ্যমে সোনা পাচার এবং হাওয়ালার মাধ্যমে অর্থের লেনদেন পরিচালনা করা হতো। 

অভিযুক্তদের কাছ থেকে মোট ১৪ কেজি সোনা উদ্ধার করা হয়।অভিযোগ, স্বর্ণের গয়নাগুলো পোশাকের ভেতর রেখে পাচারের চেষ্টা করা হয়েছিল।

একাধিক নিম্ন আদালত তাদের জামিনের আবেদন খারিজ করার পর, তিনজনের মা—রোহিণী রাও, রমা রাজু ও প্রিয়াঙ্কা সারকারিয়া—উচ্চ আদালতের দ্বারস্থ হন। তারা কেন্দ্রীয় সরকারের ‘কফিপোসা’ আইন অনুযায়ী সন্তানের আটক চ্যালেঞ্জ করেন। পাশাপাশি, তারা মামলা খারিজের আর্জিও জানান।

সুপ্রিম কোর্ট এই আবেদন খারিজ করে নিম্ন আদালতের রায়ই বহাল রাখার নির্দেশ দিয়েছে।

উল্লেখ্য, গ্রেপ্তারের সময় রান্যা রাও’র বাড়ি তল্লাশি করা হয়। সেই তল্লাশিতে উদ্ধার হয় নগদ ২.৫ কোটি রুপি এবং দু’কোটির সোনার গয়না। উদ্ধারকৃত ১৪ কেজি সোনার বাজার মূল্য ছিল প্রায় ১২.৫ কোটি রুপি।

এই রায়ে স্পষ্ট হয়েছে, সোনা পাচারের অভিযোগে অভিযুক্তদের বিরুদ্ধে চলমান মামলা যথাযথভাবে বহাল থাকবে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
টানা বৃষ্টিতে তানোরে সবজির দাম ঊর্ধ্বমুখী, চাপে নিম্ন আয়ের মানুষ

টানা বৃষ্টিতে তানোরে সবজির দাম ঊর্ধ্বমুখী, চাপে নিম্ন আয়ের মানুষ