ঢাকা , শনিবার, ২৫ জুলাই ২০২৬ , ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এক বা দুই তালাকের পর স্ত্রীকে ফেরানোর উপায় মোদী সরকারকে ২৪ ঘণ্টার আলটিমেটাম বিক্ষোভকারীদের ইসরায়েলকে স্বীকৃতি না দিলে সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তি বাতিল: হোয়াইট হাউস আমরা তোমাদের কলিজা খেয়ে ফেলব: মেসির স্ত্রী হিমাচল প্রদেশে ভূমিধসে পাথরের নীচে চাপা পড়ে ১৩ জনের মৃত্যুৃ কিশোরগঞ্জের সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষার্থীসহ ২ জনের মৃত্যু ১২০০ ফলজ গাছ কেটে কৃষকে নিঃস্ব করে দিল বন বিভাগ ঊর্ধ্বমুখী কোলেস্টেরল! রাশ টানতে কোন ডাল খাবেন? হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু নীরব সংকটে বছরে প্রাণ হারায় প্রায় ১৮ হাজার মানুষ, অধিকাংশই শিশু পশ্চিম তীরে ব্যাপক সংঘর্ষ, ৪ ফিলিস্তিনিসহ নিহত ৫ জিম নয়, বেড়াতে গিয়ে ওজন ঝরান নায়িকা রশ্মি নাবা ফার্মার ৪ লাখ টাকা জরিমানা, থামছে না বিষ্ঠা ফেলা মহানগরীতে পুলিশের অভিযানে মাদক কারবারি গ্রেফতার ৭, আটক ২৪ রাজশাহীতে ২১তম ইস্ট-ওয়েস্ট ইউনিভার্সিটি অ্যাস্ট্রো-অলিম্পিয়াডের আঞ্চলিক পর্ব অনুষ্ঠিত নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২৪ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ টানা বৃষ্টিতে তানোরে সবজির দাম ঊর্ধ্বমুখী, চাপে নিম্ন আয়ের মানুষ পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন রাণীনগরে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

উষসীর প্রেমে হাবুডুবু খাচ্ছেন ঋষভ? ‘দু’জনে মিলে অনেক কাণ্ড ঘটাচ্ছি’! সাফ বললেন দুই অভিনেতা

  • আপলোড সময় : ২০-১২-২০২৫ ০৯:৪৫:০৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ২০-১২-২০২৫ ০৯:৪৫:০৫ অপরাহ্ন
উষসীর প্রেমে হাবুডুবু খাচ্ছেন ঋষভ? ‘দু’জনে মিলে অনেক কাণ্ড ঘটাচ্ছি’! সাফ বললেন দুই অভিনেতা উষসীর প্রেমে হাবুডুবু খাচ্ছেন ঋষভ? ‘দু’জনে মিলে অনেক কাণ্ড ঘটাচ্ছি’! সাফ বললেন দুই অভিনেতা
ঋষভ বসুর সেবা-শুশ্রূষার দায়িত্বে ঊষসী চক্রবর্তী? সম্প্রতি, এ রকমই একটি ছবি হাতে এসেছে আনন্দবাজার ডট কম-এর। সেখানে সেবিকার পোশাকে অভিনেত্রী। তিনি অভিনেতার শারীরিক-মানসিক উভয়েরই যত্ন নিচ্ছেন, সেই আভাস স্পষ্ট ছবিতে!

উষসী কি ঋষভের প্রেমে পড়েছেন? ছবি প্রসঙ্গে সবিস্তার জানতে আনন্দবাজার ডট কম যোগাযোগ করেছিল উভয়ের সঙ্গেই। দুই অভিনেতাই হেঁয়ালি ছড়িয়েছেন। উষসী যেমন বলেছেন, “আমার কিন্তু বয়সে কম পুরুষদের সঙ্গেই বেশি প্রেম জমে। এর আগেও একাধিক অসমবয়সি সম্পর্কে জড়িয়েছি।” প্রায় একই কথা শুনিয়েছেন ঋষভ। তাঁর দাবি, “অভিনয় জীবনের শুরুতে বিপরীতে গার্গী রায়চৌধুরী। তার পর সোহিনী সরকার, দেবলীনা দত্ত। আমার তো বরাবর বয়সে বড় অভিনেত্রীর সঙ্গে প্রেমের গুঞ্জন ছড়িয়েছে!”

উভয়েই এর পর আসল রহস্যফাঁস করেছেন। অনির্বাণ মল্লিকের পরিচালনায় একটি মিনি সিরিজ়ে অভিনয় করছেন তাঁরা। সেখানেই সেবিকার চরিত্রে দেখা যাবে উষসীকে। তিনি শুশ্রূষাকারিণীর বেশে প্রেমের জাল ছড়ান। ফাঁদে ফেলেন ধনী পুরুষকে। এই কাজে তাঁর সঙ্গী ঋষভ। অভিনেতা জানিয়েছেন, সিরিজ়ে তাঁর সঙ্গে তিন অভিনেত্রীর প্রেম! উষসী, অঙ্গনা ভট্টাচার্য, কথা চক্রবর্তী। হাসতে হাসতে বলেছেন, “পাশে তিন নারী থাকলেও আমার নজর শুধুই টাকার দিকে।”

ছোটপর্দা থেকে, ধারাবাহিক থেকে দূরে থাকতে চেয়েছেন সচেতন ভাবে। সেই উষসী কেন মিনি সিরিজ়ে অভিনয় করতে রাজি হলেন? প্রশ্ন ছিল তাঁর কাছে। তাঁর কথায়, “ছোটপর্দা থেকে সাময়িক বিরতি নিয়েছি। কারণ, আর ‘জুন আন্টি’ হতে চাই না। ঘুরেফিরে সেই এক চরিত্রেই ভাবা হচ্ছিল আমায়।” মিনি সিরিজ়ে সেবিকার বেশে এক লাস্যময়ী নারীচরিত্রে দেখা দিতে চলেছেন তিনি। যা তাঁর কাছে এবং দর্শকের কাছে একদম অন্য রকম। সেই জন্যই এক কথায় রাজি তিনি। পাশাপাশি, সিরিজ়ের কার্যনির্বাহী প্রযোজক অনিন্দ্য বন্দ্যোপাধ্যায়কে অনেক বছর ধরে চেনেন। তিনি এই সিরিজ়ের সঙ্গে যুক্ত বলেও রাজি হয়েছেন।

মিনি সিরিজ়ই নাকি বিনোদনদুনিয়ার ভবিষ্যৎ। এত কম সময়ে গোটা একটা গল্প বলা এবং চরিত্র ফুটিয়ে তোলা সম্ভব?

ঋষভ বলছেন, “এটাই তো চ্যালেঞ্জ। নতুন নতুন চ্যালেঞ্জ গ্রহণ করতে ভালই লাগে। এতে অভিনয়ের ধার বাড়ে। আর যা আগামী দিনে জনপ্রিয় হতে চলেছে, সেটা এখন থেকে অভ্যাস করতে ক্ষতি কী?” তাই সিরি়জ়ে অভিনয় করে তৃপ্তি পেয়েছেন তিনি।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
টানা বৃষ্টিতে তানোরে সবজির দাম ঊর্ধ্বমুখী, চাপে নিম্ন আয়ের মানুষ

টানা বৃষ্টিতে তানোরে সবজির দাম ঊর্ধ্বমুখী, চাপে নিম্ন আয়ের মানুষ