ঢাকা , শনিবার, ২৫ জুলাই ২০২৬ , ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এক বা দুই তালাকের পর স্ত্রীকে ফেরানোর উপায় মোদী সরকারকে ২৪ ঘণ্টার আলটিমেটাম বিক্ষোভকারীদের ইসরায়েলকে স্বীকৃতি না দিলে সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তি বাতিল: হোয়াইট হাউস আমরা তোমাদের কলিজা খেয়ে ফেলব: মেসির স্ত্রী হিমাচল প্রদেশে ভূমিধসে পাথরের নীচে চাপা পড়ে ১৩ জনের মৃত্যুৃ কিশোরগঞ্জের সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষার্থীসহ ২ জনের মৃত্যু ১২০০ ফলজ গাছ কেটে কৃষকে নিঃস্ব করে দিল বন বিভাগ ঊর্ধ্বমুখী কোলেস্টেরল! রাশ টানতে কোন ডাল খাবেন? হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু নীরব সংকটে বছরে প্রাণ হারায় প্রায় ১৮ হাজার মানুষ, অধিকাংশই শিশু পশ্চিম তীরে ব্যাপক সংঘর্ষ, ৪ ফিলিস্তিনিসহ নিহত ৫ জিম নয়, বেড়াতে গিয়ে ওজন ঝরান নায়িকা রশ্মি নাবা ফার্মার ৪ লাখ টাকা জরিমানা, থামছে না বিষ্ঠা ফেলা মহানগরীতে পুলিশের অভিযানে মাদক কারবারি গ্রেফতার ৭, আটক ২৪ রাজশাহীতে ২১তম ইস্ট-ওয়েস্ট ইউনিভার্সিটি অ্যাস্ট্রো-অলিম্পিয়াডের আঞ্চলিক পর্ব অনুষ্ঠিত নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২৪ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ টানা বৃষ্টিতে তানোরে সবজির দাম ঊর্ধ্বমুখী, চাপে নিম্ন আয়ের মানুষ পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন রাণীনগরে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

তানোরে জামায়াতের আয়োজনে গায়েবানা জানাজা অনুষ্ঠিত

  • আপলোড সময় : ২১-১২-২০২৫ ০২:০৫:৫৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ২১-১২-২০২৫ ০২:০৫:৫৮ অপরাহ্ন
তানোরে জামায়াতের আয়োজনে গায়েবানা জানাজা অনুষ্ঠিত তানোরে জামায়াতের আয়োজনে গায়েবানা জানাজা অনুষ্ঠিত
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির মৃত্যুতে রাজশাহীর তানোর উপজেলা ও পৌর জামায়াতের আয়োজনে গায়েবানা জানাজার নামাজ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে পৌর সদরের গোল্লাপাড়া ফুটবল মাঠে অনুষ্ঠিত হয় গায়েবানা জানাজার নামাজ।

গায়েবানা জানাজার নামাজের আগে সংক্ষিপ্ত সভা অনুষ্ঠিত হয়। এতে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন জেলা জামায়াতে আমীর প্রফেসর আব্দুল খালেক। তিনি বলেন, হাদিকে হত্যা করে কখনো আদিপত্যবাদী প্রতিষ্ঠিত হবে না । আজ বাংলার মায়েরা রাস্তায় নেমে বলছেন আমার ছেলেকে হাদি তৈরী করবো। হাদি ছিল ফ্যাসিবাদ বিরোধী বা জুলাই গণঅভ্যুত্থান সম্মুখ যোদ্ধা। এক হাদিকে শহীদ করে বাংলাদেশের অগ্রযাত্রাকে থামানো যাবে না। তারা মনে করেছিল হাদীকে হত্যা করে আগামীর নির্বাচন বানচাল করা হবে। কিন্তু সেটা সফল হবে না। তরুণ প্রজন্ম দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য জীবনের তাজা রক্ত দিতে পারে সেই তরুণ প্রজন্মকে কেউ দমিয়ে রাখতে পারবে না। হাদী বলিষ্ঠ কন্ঠস্বর। হাদিকে যেন মহান আল্লাহ তায়ালা শহীদ হিসেবে কবুল করে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করেন। শহীদরা কখনো মরে না। জেলা আমীর হাদির পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে মহান আল্লাহ তায়ালার কাছে প্রার্থনা করে বলেন, তার পরিবারসহ দেশবাসীকে ধৈর্য্য ধরার আহবান জানান। সেই সঙ্গে হাদি তার পরিবার ও দেশের জন্য আগত মুসল্লীদের কাছে দোয়া প্রার্থনা করেন।

উপজেলা জামায়াতের সেক্রেটারি ডিএম আক্কাসের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের আমীর মাওলানা আলমগীর হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান (সাবেক) আব্দুর রহিম মোল্লা, পাঁচন্দর ইউপি জামায়াতের আমির মাওলানা জুয়েল রানা, গোল্লাপাড়া বাজার বনিক সমিতির সভাপতি জানে আলম, ডা: মিজানুর রহমান, উপজেলা ছাত্র শিবির উত্তর সাংগঠনিক শাখায় সভাপতি আব্দুল মমিন। 

 অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন উপজেলা চাষী কল্যান সমিতির সভাপতি কাজী আফজাল হোসেন, শিক্ষক নেতা এসএম মিজানুর রহমান পারভেজ, আজহার সরদার,মাওলানা মোশাররফ হোসেন ও মাহাবুর রহমানপ্রমুখ।এসময় জামায়াতের বিভিন্ন ইউনিটের নেতাকর্মী ছাড়াও বিভিন্ন শ্রেণি-পেশার বিপুল সংখ্যক মুসল্লীগণ গায়েবানা জানাজার নামাজে অংশ গ্রহণ করেন।

এদিকে একইদিন মুন্ডুমালা পৌর জামায়াতের আয়োজনে মুন্ডুমালা পৌর সদরে বিক্ষোভ মিছিল ও গায়েবানা জানাজার নামাজ অনুষ্ঠিত হয়।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
টানা বৃষ্টিতে তানোরে সবজির দাম ঊর্ধ্বমুখী, চাপে নিম্ন আয়ের মানুষ

টানা বৃষ্টিতে তানোরে সবজির দাম ঊর্ধ্বমুখী, চাপে নিম্ন আয়ের মানুষ