ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমের ক্যারেটে লুকিয়ে ১০০ বোতল এসকাফ পাচারের চেষ্টা, যুবক গ্রেপ্তার রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে নৌকাসহ ভারতীয় সিরাপ জব্দ রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসার নতুন এমডির সৌজন্য সাক্ষাৎ দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী রাসিকের ড্রেন পরিষ্কার কার্যক্রমে জলাবদ্ধতা নিরসন, স্বস্তিতে ১১ নম্বর ওয়ার্ডবাসী চট্টগ্রামে ৮ মামলার পলাতক সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার আরএমপির অপরাধ পর্যালোচনা ও সমন্বয় সভা অনুষ্ঠিত চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন, সাংবাদিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি রাজশাহীতে বিএসটিআইর ভ্রাম্যমাণ আদালত, শামিম সুইটসকে ১৫ হাজার টাকা জরিমানা রাজশাহী নগরীতে মাদক মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন কারাদন্ড রাজশাহীতে দেড় কেজি হেরোইন-সহ গ্রেফতার ১৬ রাজশাহীতে মাদকের বিস্তার: ট্রানজিট রুটে সক্রিয় চক্র, গডফাদারদের গ্রেফতারের দাবি পাবনায় চালককে ছুরিকাঘাত করে ছিনতাই করা অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ১ বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণ, এনসিপি নেতা গ্রেপ্তার যশোরে দুই ছেলে সরকারি কর্মকর্তা, মা তুলে খান বয়স্ক ভাতা তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে শিক্ষার্থীর মৃত্যু মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় যুবদল নেতা নিহত শুক্রবার পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বর্ষায় ঘরের আর্দ্রতা কমাতে কোন কৌশল প্রয়োগ করলে বিদ্যুতের খরচ কমবে

প্রথম পুরস্কার মাকে উৎসর্গ করলেন আরিয়ান

  • আপলোড সময় : ২১-১২-২০২৫ ০২:৩৬:২৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ২১-১২-২০২৫ ০২:৩৬:২৪ অপরাহ্ন
প্রথম পুরস্কার মাকে উৎসর্গ করলেন আরিয়ান প্রথম পুরস্কার মাকে উৎসর্গ করলেন আরিয়ান
বছরের সেরা নবাগত পরিচালকের পুরস্কার জিতে আলোচনার কেন্দ্রে শাহরুখপুত্র আরিয়ান খান। সদ্য অনুষ্ঠিত এক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে জীবনের প্রথম অ্যাওয়ার্ড হাতে নিয়ে আবেগঘন বক্তব্য রাখেন তিনি। বাবার কথা স্মরণ করলেও শেষ পর্যন্ত পুরস্কারটি মা গৌরী খানকে উৎসর্গ করেন আরিয়ান।

মঞ্চে দাঁড়িয়ে তিনি বলেন, “আমিও আমার বাবার মতোই অ্যাওয়ার্ড পেতে খুব ভালোবাসি।

তবে জীবনের প্রথম পুরস্কারটা বাবাকে নয়—আমি আমার মাকে উৎসর্গ করতে চাই। ছোটবেলা থেকেই মা আমাকে বলতেন, তাড়াতাড়ি শুয়ে পড়তে, কাউকে খারাপ কথা বা গালিগালাজ না করতে। আজ নিজের প্রথম ছবিতে এই মূল্যবোধগুলো প্রয়োগ করতে পেরেই প্রথম পরিচালনার জন্য এই পুরস্কার পাচ্ছি। আশা করি আজ বাড়ি গিয়ে একটু কম বকুনি খাবো।


আরিয়ানের এই হালকা-রসিক মন্তব্যে দর্শকাসনে উপস্থিত সবাই হেসে ওঠেন, মুহূর্তটি হয়ে ওঠে আরও উষ্ণ ও স্মরণীয়।

উল্লেখ্য, চলতি বছরের সেপ্টেম্বরে মুক্তি পেয়েছে আরিয়ান খান পরিচালিত প্রথম সিরিজ ‘ব্যাডস অব বলিউড’। মুক্তির পরপরই দর্শকমহলে ব্যাপক সাড়া ফেলে সিরিজটি। মাত্র দুই সপ্তাহেই বিশ্বজুড়ে অ-ইংরেজি শোর তালিকায় পঞ্চম স্থানে জায়গা করে নেয় ‘ব্যাডস অব বলিউড’।

পাশাপাশি ১৪টি দেশে ট্রেন্ডিং হয় এবং ৯টি দেশে সব সিরিজকে পেছনে ফেলে দেয়—যা আরিয়ানের পরিচালনাগত যাত্রায় এক উল্লেখযোগ্য মাইলফলক।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী

দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী