ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমের ক্যারেটে লুকিয়ে ১০০ বোতল এসকাফ পাচারের চেষ্টা, যুবক গ্রেপ্তার রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে নৌকাসহ ভারতীয় সিরাপ জব্দ রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসার নতুন এমডির সৌজন্য সাক্ষাৎ দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী রাসিকের ড্রেন পরিষ্কার কার্যক্রমে জলাবদ্ধতা নিরসন, স্বস্তিতে ১১ নম্বর ওয়ার্ডবাসী চট্টগ্রামে ৮ মামলার পলাতক সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার আরএমপির অপরাধ পর্যালোচনা ও সমন্বয় সভা অনুষ্ঠিত চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন, সাংবাদিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি রাজশাহীতে বিএসটিআইর ভ্রাম্যমাণ আদালত, শামিম সুইটসকে ১৫ হাজার টাকা জরিমানা রাজশাহী নগরীতে মাদক মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন কারাদন্ড রাজশাহীতে দেড় কেজি হেরোইন-সহ গ্রেফতার ১৬ রাজশাহীতে মাদকের বিস্তার: ট্রানজিট রুটে সক্রিয় চক্র, গডফাদারদের গ্রেফতারের দাবি পাবনায় চালককে ছুরিকাঘাত করে ছিনতাই করা অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ১ বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণ, এনসিপি নেতা গ্রেপ্তার যশোরে দুই ছেলে সরকারি কর্মকর্তা, মা তুলে খান বয়স্ক ভাতা তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে শিক্ষার্থীর মৃত্যু মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় যুবদল নেতা নিহত শুক্রবার পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বর্ষায় ঘরের আর্দ্রতা কমাতে কোন কৌশল প্রয়োগ করলে বিদ্যুতের খরচ কমবে

চেহারার গড়ন নিয়ে স্মৃতি মন্ধানাকে কুকথা ও সলমনের সঙ্গে তুলনা

  • আপলোড সময় : ২১-১২-২০২৫ ০২:৫১:৫২ অপরাহ্ন
  • আপডেট সময় : ২১-১২-২০২৫ ০২:৫১:৫২ অপরাহ্ন
চেহারার গড়ন নিয়ে স্মৃতি মন্ধানাকে কুকথা ও সলমনের সঙ্গে তুলনা চেহারার গড়ন নিয়ে স্মৃতি মন্ধানাকে কুকথা ও সলমনের সঙ্গে তুলনা
কিছু দিন আগেই কাজে ফিরেছেন স্মৃতি মন্ধানা। পলাশ মুচ্ছলের সঙ্গে বিয়ে বাতিল করে দেওয়ার পরে বার বার দাবি করেছেন, কাজই তাঁর জীবনে অগ্রাধিকার পায়। কাজের আগে কিচ্ছু নয়। এমন মনোবলের জন্য প্রশংসাও পেয়েছেন স্মৃতি। কিন্তু নিন্দকেরও অভাব নেই। পোশাকের জন্য ক্রিকেটতারকাকে কটাক্ষ করলেন তাঁরা। এমনকি সলমন খানের সঙ্গে তুলনাও টানা হল তাঁর। তবে পাল্টা জবাব দিয়েছেন স্মৃতির অনুরাগীরা।

সম্প্রতি বেঙ্গালুরুতে একটি অনুষ্ঠানে স্মৃতি উপস্থিত ছিলেন। সাদা রঙের একটি হল্টার নেক গাউন পরেছিলেন তিনি। সঙ্গে কানে লম্বা ঝোলা দুল। স্মৃতিকে এমন বেশে দেখে তাঁর অনুরাগীরা মুগ্ধ হন। কিন্তু একদল নিন্দক তাঁর চেহারার গড়ন নিয়ে মন্তব্য করতে থাকেন। ‘জান-এ-মন’ ছবিতে সলমন খান সাদা রঙের একটি হল্টার নেক পোশাক পরে মহিলা সেজেছিলেন। একটি কৌতুকদৃশ্য ছিল সেটি। সলমনের সেই সাজের সঙ্গে স্মৃতিকে তুলনা করেছেন অনেকে। কিন্তু স্মৃতি মন্ধানার ক্রীড়াজগতের মানুষ ও তাঁর অনুরাগীরা যোগ্য জবাব দিয়েছেন।

এক ক্রিকেটপ্রেমী সমাজমাধ্যমে লিখেছেন, “একজন মহিলা খেল‌োয়াড়ের চেহারা তৈরি হয় শক্তি, প্রশিক্ষণ ও কড়া নিয়মের মধ্যে দিয়ে। সমাজমাধ্যম ও বাজারের বলে দেওয়া অবাস্তব সৌন্দর্যের সংজ্ঞা অনুসরণ করেন না ওঁরা।” এক মহিলা অনুরাগী এই প্রসঙ্গে মানুষের দ্বিচারিতার দিকটিও তুলে ধরেন। তিনি লেখেন, “পুরুষ খেলোয়াড়েরাও কত অনুষ্ঠানে উপস্থিত থাকেন। তাঁদের চেহারা নিয়ে কেউ কোনও মন্তব্য করেন না। অথচ মহিলাদের ক্ষেত্রে সবটা আলাদা। মহিলা মানেই যেন তথাকথিত বলিউডি সৌন্দর্যের সংজ্ঞা মেনে চলতেই হবে? একেই বলে দ্বিচারিতা।”

স্মৃতির এক অনুরাগী লিখেছেন, “মোবাইলের ও পার থেকে খারাপ কথা বলছেন কেন? স্মৃতি ওঁর কাজের জন্য আজ এই জায়গায়। ক্রীড়াজগতের উজ্জ্বল নক্ষত্র উনি। ওঁর পোশাক ও চেহারা নিয়ে আলোচনা তাই খুবই হাস্যকর। ওঁর কাজের জন্য আমরা ওঁর অনুরাগী।”

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী

দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী