ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমের ক্যারেটে লুকিয়ে ১০০ বোতল এসকাফ পাচারের চেষ্টা, যুবক গ্রেপ্তার রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে নৌকাসহ ভারতীয় সিরাপ জব্দ রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসার নতুন এমডির সৌজন্য সাক্ষাৎ দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী রাসিকের ড্রেন পরিষ্কার কার্যক্রমে জলাবদ্ধতা নিরসন, স্বস্তিতে ১১ নম্বর ওয়ার্ডবাসী চট্টগ্রামে ৮ মামলার পলাতক সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার আরএমপির অপরাধ পর্যালোচনা ও সমন্বয় সভা অনুষ্ঠিত চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন, সাংবাদিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি রাজশাহীতে বিএসটিআইর ভ্রাম্যমাণ আদালত, শামিম সুইটসকে ১৫ হাজার টাকা জরিমানা রাজশাহী নগরীতে মাদক মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন কারাদন্ড রাজশাহীতে দেড় কেজি হেরোইন-সহ গ্রেফতার ১৬ রাজশাহীতে মাদকের বিস্তার: ট্রানজিট রুটে সক্রিয় চক্র, গডফাদারদের গ্রেফতারের দাবি পাবনায় চালককে ছুরিকাঘাত করে ছিনতাই করা অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ১ বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণ, এনসিপি নেতা গ্রেপ্তার যশোরে দুই ছেলে সরকারি কর্মকর্তা, মা তুলে খান বয়স্ক ভাতা তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে শিক্ষার্থীর মৃত্যু মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় যুবদল নেতা নিহত শুক্রবার পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বর্ষায় ঘরের আর্দ্রতা কমাতে কোন কৌশল প্রয়োগ করলে বিদ্যুতের খরচ কমবে

৫০ বছরের ছোট অভিনেত্রীর উন্মুক্ত কাঁধে চুম্বন! কটাক্ষের ঠেলায় নাজেহাল বর্ষীয়ান রাকেশ

  • আপলোড সময় : ২১-১২-২০২৫ ০২:৫৪:৫৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ২১-১২-২০২৫ ০২:৫৪:৫৭ অপরাহ্ন
৫০ বছরের ছোট অভিনেত্রীর উন্মুক্ত কাঁধে চুম্বন! কটাক্ষের ঠেলায় নাজেহাল বর্ষীয়ান রাকেশ ৫০ বছরের ছোট অভিনেত্রীর উন্মুক্ত কাঁধে চুম্বন! কটাক্ষের ঠেলায় নাজেহাল বর্ষীয়ান রাকেশ
পর্দায় তাঁরা বাবা-মেয়ে। বাস্তবে ৫০ বছর বয়সের ফারাক। সেই রাকেশ বেদী অভিনেত্রী সারা অর্জুনের খোলা কাঁধে চুম্বন করেছেন! এই দৃশ্য প্রকাশ্যে আসতেই কটাক্ষে জেরবার বর্ষীয়ান অভিনেতা।

রাকেশ-সারা অভিনয় করেছেন আদিত্য ধরের ‘ধুরন্ধর’ ছবিতে। একটি অনুষ্ঠানে তাঁরা এসেছিলেন। সেখানেই ঘটেছে এই কাণ্ড। ‘অফ শোল্ডার’ পোশাকে সে দিন সেজেছিলেন সারা। রাকেশ সেই অনুষ্ঠানেই উপস্থিত সকলের সামনে সারার খোলা কাঁধে চুম্বন করেন। ব্যস! উপস্থিত ছবিশিকারিরা সঙ্গে সঙ্গে সেই মুহূর্তে ক্যামেরায় বন্দি করেন। ছড়িয়ে দেন সমাজমাধ্যমে।

৭১ বছরের অভিনেতার এ হেন আচরণে স্বাভাবিক ভাবেই বিস্মিত অনেকে! কেন এমন করলেন রাকেশ? সমাজমাধ্যমে ধেয়ে এসেছে এমন সব প্রশ্ন। বর্ষীয়ান অভিনেতা যদিও শুরুতে বিষয়টি নিয়ে কোনও বক্তব্য রাখেননি। কিন্তু কটাক্ষের মাত্রা বাড়তে থাকায় তিনি চুপ থাকেননি। তাঁর কথায়, “সারা বাস্তবেও আমার কন্যাসম। মেয়ের সঙ্গে দেখা হলে বাবা তাকে জড়িয়ে ধরেন। স্নেহচুম্বন দেন। আমিও সেটাই করেছি। এর মধ্যেও নিন্দকেরা ফাঁক খুঁজছেন! পুরোটাই ভীষণ বোকা বোকা ব্যাপার। আমার এই নিয়ে আর কিছুই বলার নেই।” তিনি আরও জানান, ইদানীং মানুষের নজর এতটাই অন্য রকম হয়ে গিয়েছে যে সারার প্রতি তাঁর আচরণে ‘স্নেহ’ দেখতে পাচ্ছেন না কেউ। সাধারণের এই দৃষ্টিভঙ্গি ব্যথিত করেছে তাঁকে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী

দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী