ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমের ক্যারেটে লুকিয়ে ১০০ বোতল এসকাফ পাচারের চেষ্টা, যুবক গ্রেপ্তার রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে নৌকাসহ ভারতীয় সিরাপ জব্দ রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসার নতুন এমডির সৌজন্য সাক্ষাৎ দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী রাসিকের ড্রেন পরিষ্কার কার্যক্রমে জলাবদ্ধতা নিরসন, স্বস্তিতে ১১ নম্বর ওয়ার্ডবাসী চট্টগ্রামে ৮ মামলার পলাতক সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার আরএমপির অপরাধ পর্যালোচনা ও সমন্বয় সভা অনুষ্ঠিত চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন, সাংবাদিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি রাজশাহীতে বিএসটিআইর ভ্রাম্যমাণ আদালত, শামিম সুইটসকে ১৫ হাজার টাকা জরিমানা রাজশাহী নগরীতে মাদক মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন কারাদন্ড রাজশাহীতে দেড় কেজি হেরোইন-সহ গ্রেফতার ১৬ রাজশাহীতে মাদকের বিস্তার: ট্রানজিট রুটে সক্রিয় চক্র, গডফাদারদের গ্রেফতারের দাবি পাবনায় চালককে ছুরিকাঘাত করে ছিনতাই করা অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ১ বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণ, এনসিপি নেতা গ্রেপ্তার যশোরে দুই ছেলে সরকারি কর্মকর্তা, মা তুলে খান বয়স্ক ভাতা তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে শিক্ষার্থীর মৃত্যু মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় যুবদল নেতা নিহত শুক্রবার পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বর্ষায় ঘরের আর্দ্রতা কমাতে কোন কৌশল প্রয়োগ করলে বিদ্যুতের খরচ কমবে

নিয়ামতপুরে ঘন কুয়াশা আর হিমেল হাওয়ায় বেড়েছে শীতের তীব্রতা

  • আপলোড সময় : ২১-১২-২০২৫ ০৩:২৬:২৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ২১-১২-২০২৫ ০৩:২৬:২৬ অপরাহ্ন
নিয়ামতপুরে ঘন কুয়াশা আর হিমেল হাওয়ায় বেড়েছে শীতের তীব্রতা নিয়ামতপুরে ঘন কুয়াশা আর হিমেল হাওয়ায় বেড়েছে শীতের তীব্রতা
বরেন্দ্র অঞ্চল হিসেবে পরিচিত নওগাঁর নিয়ামতপুরে বেড়েছে শীতের তীব্রতা। সকাল থেকেই ঘন কুয়াশা আর হিমেল হাওয়ায় জবুথবু হয়ে পড়েছে জনজীবন।

আজ রোববার (২১ ডিসেম্বর) ও গতকাল সকাল থেকে দুপুর পর্যন্ত সূর্যের দেখা পাওয়া যায়নি। কনকনে শীতে মানুষের ভোগান্তি বেড়েছে। প্রয়োজন ছাড়া কেউ ঘর থেকে বের হচ্ছে না। সবচেয়ে বেশি বিপাকে পড়ছেন নিম্ন আয়ের মানুষ।  জীবিকার তাগিদে শীত উপেক্ষা করে এসব কর্মজীবী মানুষেরা বাইরে বের হচ্ছেন।

বদলগাছি আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, আজ রোববার (২১ ডিসেম্বর) নওগাঁর বদলগাছীতে সকাল ছয়টায় ও নয়টায় ১২ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। আগের দিন ১৩ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল।

একদিনের ব্যবধানে ১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমে গেছে।

আজ সকালে উপজেলার অনেক এলাকা ঘুরে শীতের সকালের জনজীবনের বিভিন্ন  চিত্র দেখা গেছে।

উপজেলার ভাবিচা বাজারে  চা স্টলের চুলার আগুনে হাত দুটোকে গরম করার চেষ্টা করছিলেন রুদ্রপুর গ্রামের  আক্কাস আলী(৬৫)। বললেন, 'বিলের ভিতর দিয়ে ভাবিচা বাজারোত হ্যাটা অ্যাসপার ল্যাগা  হাতোত সিটক্যা (অসাড়) ল্যাগা গেছে। তাই গরম করোছি।খুব ঠান্ডা পড়িছে বারে।'

 ভাবিচা বিলে ধানের বীজ তলায় কীটনাশক ছিটাতে যাচ্ছিলেন প্রদীপ সিং ও অরুণ মন্ডল । বললেন, কৃষকের কোনো শীত-গরম নাই। কয়েকদিন ধরে যাব যাব করে যাওয়া হচ্ছিল না। তাই আজ  ঠান্ডার মধ্যেই যেতে হচ্ছে।

ভ্যান চালক জিতেন চন্দ্র জানালেন, তিনি আজ সকালে ঠান্ডার মধ্যেই  ধানের বস্তা নিয়ে উপজেলার  বটতলী হাটে গিয়েছিলেন। ঠান্ডার জন্য জোরে ভ্যান চালাতে পারছিলেন না। মাফলারের ভিতর দিয়ে হুহু করে ঠান্ডা ঢুকছিল।
 রাস্তাতেও খুব কম লোকজন ছিল বলে তিনি জানালেন। 

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী

দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী