ঢাকা , শনিবার, ২৫ জুলাই ২০২৬ , ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এক বা দুই তালাকের পর স্ত্রীকে ফেরানোর উপায় মোদী সরকারকে ২৪ ঘণ্টার আলটিমেটাম বিক্ষোভকারীদের ইসরায়েলকে স্বীকৃতি না দিলে সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তি বাতিল: হোয়াইট হাউস আমরা তোমাদের কলিজা খেয়ে ফেলব: মেসির স্ত্রী হিমাচল প্রদেশে ভূমিধসে পাথরের নীচে চাপা পড়ে ১৩ জনের মৃত্যুৃ কিশোরগঞ্জের সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষার্থীসহ ২ জনের মৃত্যু ১২০০ ফলজ গাছ কেটে কৃষকে নিঃস্ব করে দিল বন বিভাগ ঊর্ধ্বমুখী কোলেস্টেরল! রাশ টানতে কোন ডাল খাবেন? হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু নীরব সংকটে বছরে প্রাণ হারায় প্রায় ১৮ হাজার মানুষ, অধিকাংশই শিশু পশ্চিম তীরে ব্যাপক সংঘর্ষ, ৪ ফিলিস্তিনিসহ নিহত ৫ জিম নয়, বেড়াতে গিয়ে ওজন ঝরান নায়িকা রশ্মি নাবা ফার্মার ৪ লাখ টাকা জরিমানা, থামছে না বিষ্ঠা ফেলা মহানগরীতে পুলিশের অভিযানে মাদক কারবারি গ্রেফতার ৭, আটক ২৪ রাজশাহীতে ২১তম ইস্ট-ওয়েস্ট ইউনিভার্সিটি অ্যাস্ট্রো-অলিম্পিয়াডের আঞ্চলিক পর্ব অনুষ্ঠিত নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২৪ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ টানা বৃষ্টিতে তানোরে সবজির দাম ঊর্ধ্বমুখী, চাপে নিম্ন আয়ের মানুষ পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন রাণীনগরে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

মতিহারে মাদকাসক্ত ছেলেকে পুলিশের হাতে তুলে দিলেন পিতা

  • আপলোড সময় : ২১-১২-২০২৫ ০৬:৫০:২৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ২১-১২-২০২৫ ০৬:৫০:২৯ অপরাহ্ন
মতিহারে মাদকাসক্ত ছেলেকে পুলিশের হাতে তুলে দিলেন পিতা মতিহারে মাদকাসক্ত ছেলেকে পুলিশের হাতে তুলে দিলেন পিতা
রাজশাহী নগরীতে মাদক কেনার টাকার জন্য মা–বাবাকে নির্যাতনের অভিযোগে এক যুবককে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেপ্তার করেছে পুলিশ। ভুক্তভোগী পিতাই নিজ ছেলেকে পুলিশের হাতে তুলে দেন। শনিবার রাত আনুমানিক ৮টার দিকে নগরীর মতিহার থানার অক্ট্রয় মোড় এলাকা থেকে তাকে আটক করা হয়।

গ্রেপ্তার যুবকের নাম মো. আশিকুর রহমান মুরাদ (২৮)। তিনি মতিহার থানার ধরমপুর এলাকার বাসিন্দা মো. আমিনুল ইসলামের ছেলে। পুলিশ জানায়, দেহ তল্লাশি চালিয়ে মুরাদের কাছ থেকে ১০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাতে নেশার টাকার দাবিতে মুরাদ তার পিতার কাছে গেলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এরই মধ্যে স্থানীয়দের সহায়তায় পুলিশকে খবর দেওয়া হয়। খবর পেয়ে মতিহার থানার সেকেন্ড অফিসার এসআই মতিনের নেতৃত্বে এসআই আসলাম, এএসআই নূরনবীসহ একটি টিম ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করে।

ভুক্তভোগী পিতা মো. আমিনুল ইসলাম জানান, তার ছেলে দীর্ঘ কয়েক বছর ধরে মাদকাসক্ত। কোনো কাজকর্ম না করে প্রতিদিন নেশার টাকার জন্য প্রায় ৫০০ টাকা দাবি করে। টাকা দিতে না পারলে তাকে ও তার স্ত্রীকে মারধর, ঘরের জিনিসপত্র ভাঙচুরসহ শারীরিক নির্যাতন চালায়। এ কারণে তিনি শনিবার বিকেলে মতিহার থানায় একটি লিখিত অভিযোগও দায়ের করেন।

আমিনুল ইসলাম আরও বলেন, তিনি অক্ট্রয় মোড়ে একটি ছাত্রাবাস ও চায়ের দোকানের নাইট গার্ড হিসেবে কাজ করেন। সামান্য আয়ে সংসার চালানোই কষ্টকর, তার ওপর প্রতিদিন ছেলের টাকার দাবিতে জীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। শনিবার রাতে মুরাদ তাকে খুঁজতে থাকলে তিনি ভয়ে একটি অফিসে আত্মগোপন করেন এবং পুলিশের সঙ্গে যোগাযোগ করেন। পরে পুলিশের উপস্থিতিতে স্থানীয়দের সহায়তায় ছেলেকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করা হয়।

এ বিষয়ে মতিহার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবুল কালাম আজাদ বলেন, মাদকের টাকার জন্য মা–বাবাকে নির্যাতনকারী এক যুবককে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং রোববার সকালে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
টানা বৃষ্টিতে তানোরে সবজির দাম ঊর্ধ্বমুখী, চাপে নিম্ন আয়ের মানুষ

টানা বৃষ্টিতে তানোরে সবজির দাম ঊর্ধ্বমুখী, চাপে নিম্ন আয়ের মানুষ