ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমের ক্যারেটে লুকিয়ে ১০০ বোতল এসকাফ পাচারের চেষ্টা, যুবক গ্রেপ্তার রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে নৌকাসহ ভারতীয় সিরাপ জব্দ রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসার নতুন এমডির সৌজন্য সাক্ষাৎ দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী রাসিকের ড্রেন পরিষ্কার কার্যক্রমে জলাবদ্ধতা নিরসন, স্বস্তিতে ১১ নম্বর ওয়ার্ডবাসী চট্টগ্রামে ৮ মামলার পলাতক সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার আরএমপির অপরাধ পর্যালোচনা ও সমন্বয় সভা অনুষ্ঠিত চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন, সাংবাদিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি রাজশাহীতে বিএসটিআইর ভ্রাম্যমাণ আদালত, শামিম সুইটসকে ১৫ হাজার টাকা জরিমানা রাজশাহী নগরীতে মাদক মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন কারাদন্ড রাজশাহীতে দেড় কেজি হেরোইন-সহ গ্রেফতার ১৬ রাজশাহীতে মাদকের বিস্তার: ট্রানজিট রুটে সক্রিয় চক্র, গডফাদারদের গ্রেফতারের দাবি পাবনায় চালককে ছুরিকাঘাত করে ছিনতাই করা অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ১ বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণ, এনসিপি নেতা গ্রেপ্তার যশোরে দুই ছেলে সরকারি কর্মকর্তা, মা তুলে খান বয়স্ক ভাতা তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে শিক্ষার্থীর মৃত্যু মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় যুবদল নেতা নিহত শুক্রবার পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বর্ষায় ঘরের আর্দ্রতা কমাতে কোন কৌশল প্রয়োগ করলে বিদ্যুতের খরচ কমবে

পবার পর নিয়ামতপুরে ৬ শতাধিক গাছ কেটেছে দুর্বৃত্তরা

  • আপলোড সময় : ২১-১২-২০২৫ ১০:২৪:৩৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ২১-১২-২০২৫ ১০:২৪:৩৭ অপরাহ্ন
পবার পর নিয়ামতপুরে ৬ শতাধিক গাছ কেটেছে দুর্বৃত্তরা পবার পর নিয়ামতপুরে ৬ শতাধিক গাছ কেটেছে দুর্বৃত্তরা
রাজশাহীর তানোরের সীমান্তবর্তী পবার নওহাটা পৌরসভার কাজীপাড়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশের একটি আম বাগানে রাতের আঁধারে পরিকল্পিত ভাবে ১১৭টি উন্নত জাতের আমগাছ কেটে ফেলেন দুর্বৃত্তরা।গত বুধবার (১৭ ডিসেম্বর) এঘটনা ঘটেছে।এদিকে এর কদিন পরেই এবার নিয়ামতপুরে রাতের আঁধারে প্রায় ৬ শতাধিক গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা।

জানা গেছে, শুক্রবার (১৯ ডিসেম্বর) দিবাগত রাতে নিয়ামতপুর উপজেলার সদর ইউনিয়নের (ইউপি) নেহেন্দা এলাকায় একটি আমবাগানে এ ঘটনা ঘটে।

এতে দুই বছরের শ্রম, স্বপ্ন ও বিনিয়োগ এক রাতেই হারিয়ে সর্বস্বান্ত হয়ে পড়েছেন আমবাগান মালিক কৃষক বজলুর রহমান নঈম।

সরেজমিন দেখা যায়, বাগানে সারি সারি আমগাছ গোড়া থেকে কাটা অবস্থায় পড়ে আছে। মাটিতে ছড়িয়ে-ছিটিয়ে ছিলো ডালপালা ও পাতার স্তূপ। অনেক গাছে তখনও

নতুন মুকুলের কুঁড়ি ঝুলছিল কিন্তু রাতের মধ্যেই সেই স্বপ্ন নির্মমভাবে ভেঙে দেয় দুর্বৃত্তরা।

এদিকে ক্ষতিগ্রস্ত কৃষক বজলুর রহমান রশিদ জানান, দুই বছর আগে নেহেন্দা মৌজায় সাড়ে ২০০ শতক জমিতে তিনি ৬ শতাধিক উন্নত জাতের আম  ও মেহেগুনী গাছ রোপণ করেন। এর মধ্যে ছিলো বারোমাসি, কাটিমন, আম্রপালি, হাঁড়িভাঙ্গা, গৌড়মতি ও বারি-৪ জাতের আমগাছ। শুরু থেকেই নিয়মিত সেচ, সার প্রয়োগ ও রোগবালাই দমনে তিনি সর্বোচ্চ চেষ্টা করে আসছিলেন। ইতোমধ্যে অনেক গাছে মুকুল আসায় এ বছর ফল বিক্রি করে পরিবারের আর্থিক অবস্থার উন্নতির স্বপ্ন দেখছিলেন তিনি। তার দাবি, গাছ পরিচর্যা ও অন্যান্য খরচ মিলিয়ে তার প্রায় ৮ লাখ টাকার ক্ষতি হয়েছে। তবে ক্ষতির পরিমাণ শুধু আর্থিক নয়, দুই বছরের পরিশ্রম, ভবিষ্যৎ আয়ের সম্ভাবনা ও পরিবারের জীবিকার নিশ্চয়তাও একসঙ্গে ভেঙে পড়েছে।

স্থানীয় বাসিন্দারা জানান, এলাকাটি তুলনামূলক নিরিবিলি হওয়ায় গভীর রাতে এ ধরনের নাশকতা চালানো দুর্বৃত্তদের জন্য সহজ হয়েছে। খবর পেয়ে আশপাশের কৃষক ও এলাকাবাসী ঘটনাস্থলে ছুটে আসেন। গাছের সঙ্গে শত্রুতা থাকা উচিত নয়। দ্রুত তদন্ত করে দোষীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।

এ বিষয়ে নিয়ামতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম বলেন, এখনও কোনো অভিযোগ পায় নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী

দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী