ঢাকা , সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬ , ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সাংবাদিকতা বিভাগের পত্রকথা ও রিলস প্রতিযোগিতা-২০২৬ অনুষ্ঠিত ফোবানাকে ব্যক্তি নয়, শক্তিশালী প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার আহ্বান রাজশাহী সীমান্তে বিপুল পরিমাণ মাদক ও ভারতীয় ফিড পাউডার জব্দ রাজশাহীতে পুলিশের অভিযানে জুয়াড়ি ও মাদক কারবারী সহ গ্রেফতার ২৮ পীরগঞ্জের শিক্ষার্থীদের মাঝে ফলজ ও বনজের চারা বিতরণ করা হয় সাংবাদিকতা পেশার মর্যাদা ও পেশাগত মান সমুন্নত রাখতে সাংবাদিকদের নিজেদের অধিকার সম্পর্কে সচেতন হতে হবে: প্রেস কাউন্সিল চেয়ারম্যান পীরগঞ্জের শিক্ষার্থীদের মাঝে ফলজ ও বনজের চারা বিতরণ করা হয় পীরগঞ্জের শিক্ষার্থীদের মাঝে ফলজ ও বনজের চারা বিতরণ করা হয় মফস্বল সাংবাদিকদের সংকট-সম্ভাবনা নিয়ে রাষ্ট্রপতির সঙ্গে ঠাকুরগাঁও প্রেসক্লাবের মতবিনিময় স্বপ্নের ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের যাত্রা শুরু, ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন রাষ্ট্রপতি ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ রেখে যাওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ভূমি প্রশাসনে বড় ধরনের রদবদল, ৩৬ এসিল্যান্ডকে বদলি থাইল্যান্ডে নেমেই মার্কিন রণতরির দুই নাবিকের কাণ্ড মদিনার সব মসজিদে নারীদের পাঁচ ওয়াক্ত নামাজের সুযোগ ২০২৭ সালে যুক্তরাষ্ট্রে গৃহযুদ্ধের শঙ্কা একজন দর্শক থাকলেও তার জন্য গান গেয়ে যাব: জেমস চাঁপাইনবাবগঞ্জে স্ত্রীকে কুপিয়ে হত্যার পর আত্মহত্যা করলেন স্বামী পাংশায় সন্তানকে বাঁচাতে গিয়ে ট্রেনের ধাক্কায় প্রাণ গেল মায়ের পুত্রবধূকে ধর্ষণের মামলায় শ্বশুর গ্রেফতার বিলাসবহুল হোটেলগুলির শৌচাগারে কমোডের ঠিক পাশে ফোন ঝোলানো থাকে কেন? কারণ শুনে অবাক হবেন

বিয়ে করেছেন দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় দুই তারকা শিন মিন-আহ ও কিম উ-বিন

  • আপলোড সময় : ২৩-১২-২০২৫ ০২:০১:২৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৩-১২-২০২৫ ০২:০১:২৯ অপরাহ্ন
বিয়ে করেছেন দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় দুই তারকা শিন মিন-আহ ও কিম উ-বিন ছবি: সংগৃহীত
বিয়ে করেছেন দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় দুই তারকা শিন মিন-আহ ও কিম উ-বিন। দীর্ঘ দশ বছর প্রেমের পর বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন এ জুটি।

গত ২০ ডিসেম্বর (শনিবার) দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলের শিলা হোটেলে দুই পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ মানুষদের উপস্থিতিতেই ব্যক্তিগত পরিসরে বিয়ে সারেন এ দুই তারকা। সংবাদমাধ্যমে এ তথ্য নিশ্চিত করে তাদের এজেন্সি এএম এন্টারটেইনমেন্ট।
 
শিন মিন-আহ ও কিম উ-বিনের প্রেমের শুরু ২০১৪ সালে। একটি ফ্যাশন ব্র্যান্ডের বিজ্ঞাপনের শুটিংয়ে প্রথম দেখাতেই একে অন্যের প্রেমে পড়েন তারা। প্রেমের এক বছর পরই ২০১৫ সালে সম্পর্কের কথা প্রকাশ্যে আনেন এই জুটি।
 
ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন থেকে জানা যায়, বিয়ের দিন বিশ্বখ্যাত ডিজাইনার এলি সাবের ‘স্প্রিং ২০২৬ ব্রাইডাল কালেকশন’র একটি গাউন বেছে নেন শিন মিন-আহ। শোনা যায়, এই গাউনের দাম প্রায় ২৮ হাজার ৬০০ ডলার, যা বাংলাদেশি টাকায় প্রায় ৩৫ লাখের কাছাকাছি। পোশাকের সাথে মিলিয়ে হালকা হীরের গহনায় সাজেন অভিনেত্রী।
 
অন্যদিকে বিয়ের দিন কিম উ-বিন পরেছিলেন রালফ লরেন পার্পল লেবেলের তৈরি সাদা-কালো স্যুট ও বো টাই। বরকে সঙ্গ দিতে বিয়েতে উপস্থিত থাকতে দেখা গেছে বিখ্যাত কে-পপ ব্যান্ড বিটিএস এর সদস্য কিম ত্যেহিয়ংকে।
 
২০১৭ সালে ক্যানসারে আক্রান্ত হন কিম উ-বিন। চিকিৎসার পুরো সময় অভিনেতার পাশে ছিলেন প্রেমিকা শিন মিন-আহ। ক্যানসার জয়ের পর এবার এ জুটি সম্পর্ককে পরিণয়ে রূপ দিলেন।
 
প্রসঙ্গত, অভিনেতা কিমের জনপ্রিয় কাজের মধ্যে রয়েছে ‘আ জেন্টেলম্যান’স ডিগনিটি’, ‘দ্য হেইরস’, ‘আনকন্ট্রোলাবলি ফন্ড, নেটফ্লিক্স সিরিজ ‘ব্ল্যাক নাইট’সহ বেশ কয়েকটি জনপ্রিয় চলচ্চিত্র ও সিরিজ। অন্যদিকে অভিনেত্রী শিনের জনপ্রিয় কাজগুলো হলো ‘ভলকানো হাই’, ‘মাই গার্লফ্রেন্ড ইজ আ গুমিহো’, ‘আওয়ার ব্লুজ’, ‘ওহ মাই ভেনাস’ ইত্যাদি।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহী সীমান্তে বিপুল পরিমাণ মাদক ও ভারতীয় ফিড পাউডার জব্দ

রাজশাহী সীমান্তে বিপুল পরিমাণ মাদক ও ভারতীয় ফিড পাউডার জব্দ