ঢাকা , শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬ , ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিয়েবাড়িতে এক পদের বেশি রান্না নয়, নতুন গাড়ি কেনা বন্ধ হল পাকিস্তানে! জ্বালানি সাশ্রয়ে আর কী কী পদক্ষেপ বোনকে হত্যার প্রতিশোধে দুলাভাইকে কুপিয়ে হত্যা ভারতে নারীর পেট থেকে বের হলো ১৪ কলম, ৫ কাঠের চামচ ও মোমবাতি মাদ্রাসার দুই শিক্ষার্থী নিখোঁজের পর ভিডিও কলে মারধরের দৃশ্য দেখিয়ে টাকা দাবি সারাদেশে একযোগে ৯৯ জন বিচারক বদলি দুই অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তরুণী নিহত, আহত ৪ কুষ্টিয়ায় ডোবায় ডুবে শিশুর মৃত্যু, সরকারি হাসপাতালে স্বজনদের ভাঙচুর ২১ হাজার কেজি ভুট্টা নিয়ে ট্রাকচালক লাপাত্তা, থানায় মামলা জাতীয় গ্রিডে যুক্ত হতে যাচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস বিবাহিত পরিচালকের সঙ্গে প্রেম, অন্তঃসত্ত্বা হয়ে পড়েছিলেন 'বাহুবলির রাজমাতা'! বিমানবন্দর থেকে গ্রেপ্তার অপু বিশ্বাসের ‘শিকার’ সিনেমার নায়ক সাগরে লঘুচাপের আভাস, ঘনীভূত হয়ে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা স্ত্রীসহ সাবেক অতিরিক্ত পুলিশ সুপার মনিরুলের সম্পদ বিবরণী দাখিলের আদেশ জামায়াত মেনে নিয়েছে একাত্তরে তাদের ভূমিকা সঠিক ছিল না: আইনমন্ত্রী জামায়াত মেনে নিয়েছে একাত্তরে তাদের ভূমিকা সঠিক ছিল না: আইনমন্ত্রী গালে, কপালে না কি চোয়ালে, কোথায় ব্রণ হচ্ছে, তা দেখেই বোঝা যায় নেপথ্যের কারণ! সেমিফাইনালে ভারতের মুখোমুখি বাংলাদেশ ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় নিহত ২ ২২ বছর বয়সে দ্বিতীয় সন্তানের মা ‘স্ট্রেঞ্জার থিংস’-খ্যাত মিলি ববি ব্রাউন হামের উপসর্গ নিয়ে আরও ২ শিশুর মৃত্যু

আগামী নির্বাচন সুষ্ঠু না হলে আমাদের অস্তিত্ব থাকবে না : ইসি তাহমিদা

  • আপলোড সময় : ২৩-১২-২০২৫ ০৫:১৫:০১ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৩-১২-২০২৫ ০৫:১৫:০১ অপরাহ্ন
আগামী নির্বাচন সুষ্ঠু না হলে আমাদের অস্তিত্ব থাকবে না : ইসি তাহমিদা আগামী নির্বাচন সুষ্ঠু না হলে আমাদের অস্তিত্ব থাকবে না : ইসি তাহমিদা
নির্বাচন কমিশনার (ইসি) তাহমিদা আহমদ বলেছেন, ‘আগামী ত্রয়োদশ জাতীয় নির্বাচন সুষ্ঠু না করতে পারলে আমাদের অস্তিত্ব থাকবে না।’

আজ মঙ্গলবার নির্বাচন ব্যবস্থাপনা সংক্রান্ত বিষয়ে বিভাগীয় কমিশনার, পুলিশ কমিশনার, জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ মাঠ প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের উদ্দেশে তিনি এ কথা বলেন।

ইসি তাহমিদা আহমদ বলেন, ‘আমাদের দেশের অস্বাভাবিক নির্বাচনের ভারে গোটা জাতি ভারাক্রান্ত, হাঁসফাঁস করছে। বলছে, ছেড়ে দে মা কেঁদে বাচি।

আমরা সে অস্বাভাবিক নির্বাচন থেকে বের হতে চাই। আমরা একটা স্বাভাবিক নির্বাচন চাই। সেই স্বাভাবিক নির্বাচনটা কিভাবে হবে। নারী-পুরুষ মিলে সবাই থাকবে।

এ ছাড়া অনুষ্ঠানে কথা বলেন ইসি আবুল ফজল মো. সানাউল্লাহ, ইসি আনোয়ারুল ইসলাম সরকার, ইসি আব্দুর রহমানেল মাছউদ।

ইসি সানাউল্লাহ বলেন, ‘তফসিল ঘোষণার পর থেকে মাঠ প্রশাসনের অসাধারণ কাজ হচ্ছে। শহীদ ওসমান হাদির ঘটনায় মাঠ প্রশাসনের কাজগুলো ভালোভাবে উঠে আসছে না। সামনে এমন পরিস্থিতি যেন না হয়।

তিনি বলেন, ‘দেশব্যাপী আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ছোট-বড় পরিসরে চেক পয়েন্টগুলো আরো গতিশীল করা হবে। এতে বাহিনীগুলো সমন্বিতভাবে কাজ করবে।’

তিনি আরো বলেন, ‘নির্বাচনী কাজে বিঘ্নিত করার মতো কোনো পরিস্থিতি ছাড় না দিতে মাঠ প্রশাসন কর্মকর্তাদের কঠোর হওয়ার নির্দেশনা ইসির।’

ইসি আনোয়ারুল ইসলাম বলেন, ‘সুষ্ঠু নির্বাচন আয়োজনের মধ্যে দিয়ে শেষ পর্যন্ত তৃপ্তির হাসি হাসতে চায় নির্বাচন কমিশন।’

ইসি রহমানেল মাসউদ বলেন, ‘সংসদ নির্বাচনে প্রার্থীর মনোনয়ন ফরমের সঙ্গে জামিন নামার সার্টিফায়েড কপি না দিলেও নমিনেশন পত্র গ্রহণের সিদ্ধান্ত ইসির।

শিগগিরই এ বিষয়ে পরিপত্র জারি করা হবে।’

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহীতে নারীসহ সাবেক ওসি মাহাবুব আটক

রাজশাহীতে নারীসহ সাবেক ওসি মাহাবুব আটক