ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমের ক্যারেটে লুকিয়ে ১০০ বোতল এসকাফ পাচারের চেষ্টা, যুবক গ্রেপ্তার রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে নৌকাসহ ভারতীয় সিরাপ জব্দ রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসার নতুন এমডির সৌজন্য সাক্ষাৎ দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী রাসিকের ড্রেন পরিষ্কার কার্যক্রমে জলাবদ্ধতা নিরসন, স্বস্তিতে ১১ নম্বর ওয়ার্ডবাসী চট্টগ্রামে ৮ মামলার পলাতক সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার আরএমপির অপরাধ পর্যালোচনা ও সমন্বয় সভা অনুষ্ঠিত চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন, সাংবাদিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি রাজশাহীতে বিএসটিআইর ভ্রাম্যমাণ আদালত, শামিম সুইটসকে ১৫ হাজার টাকা জরিমানা রাজশাহী নগরীতে মাদক মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন কারাদন্ড রাজশাহীতে দেড় কেজি হেরোইন-সহ গ্রেফতার ১৬ রাজশাহীতে মাদকের বিস্তার: ট্রানজিট রুটে সক্রিয় চক্র, গডফাদারদের গ্রেফতারের দাবি পাবনায় চালককে ছুরিকাঘাত করে ছিনতাই করা অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ১ বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণ, এনসিপি নেতা গ্রেপ্তার যশোরে দুই ছেলে সরকারি কর্মকর্তা, মা তুলে খান বয়স্ক ভাতা তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে শিক্ষার্থীর মৃত্যু মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় যুবদল নেতা নিহত শুক্রবার পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বর্ষায় ঘরের আর্দ্রতা কমাতে কোন কৌশল প্রয়োগ করলে বিদ্যুতের খরচ কমবে

হাতিয়ায় দিনমজুর জাহেদ হত্যা মামলার পলাতক আসামি গ্রেপ্তার

  • আপলোড সময় : ২৩-১২-২০২৫ ০৬:১৯:৫৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৩-১২-২০২৫ ০৬:১৯:৫৮ অপরাহ্ন
হাতিয়ায় দিনমজুর জাহেদ হত্যা মামলার পলাতক আসামি গ্রেপ্তার হাতিয়ায় দিনমজুর জাহেদ হত্যা মামলার পলাতক আসামি গ্রেপ্তার
নোয়াখালীর হাতিয়া থানার আলোচিত দিনমজুর জাহেদ হোসেন হত্যা মামলার পলাতক আসামি শাহারাজ ওরফে পিচ্চি শাহারাজকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৭, চট্টগ্রাম।

সোমবার (২২ ডিসেম্বর) রাতে চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ বোস্তামী থানার মোজাফফর নগর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

র‍্যাব জানায়, গ্রেপ্তারকৃত শাহারাজ (৪০) হাতিয়া থানার মান্নান নগর এলাকার মানিক বেপারীর ছেলে এবং উক্ত হত্যা মামলার ২ নম্বর এজাহারনামীয় আসামি।

নিহত জাহেদ হোসেন নোয়াখালী জেলার হাতিয়া থানার বাসিন্দা ও পেশায় একজন দিনমজুর ছিলেন। গত ৩ অক্টোবর ২০২৫ তারিখে তিনি হাতিয়ার নলেরচর এলাকায় মো. সোহেলের বসতবাড়িতে দিনমজুরের কাজ শেষে নিজ বাড়িতে ফিরে যান। ওই দিন রাতেই মো. সোহেল তার মোবাইল ফোনের চার্জার ও চাবি হারানোর অভিযোগ এনে জোরপূর্বক মোটরসাইকেলে করে জাহেদকে মান্নান নগর এলাকায় নিজের একটি অফিস কক্ষে নিয়ে যান। সেখানে তাকে শারীরিকভাবে নির্যাতন করা হয় এবং চুরির কথা স্বীকার না করলে প্রাণে মেরে ফেলার হুমকি দেওয়া হয়।

পরদিন ৪ অক্টোবর ২০২৫ তারিখ ভোর আনুমানিক সাড়ে চারটার দিকে হাতিয়া থানাধীন মান্নান নগর আশ্রয়ন প্রকল্প এলাকায় একটি গাছের সঙ্গে জাহেদ হোসেনের ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ।

এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে হাতিয়া থানায় ১০ জনকে এজাহারনামীয় এবং অজ্ঞাতনামা আরও ১৫ থেকে ২০ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন। মামলাটি হাতিয়া থানার মামলা নম্বর-০৭, তারিখ ২ নভেম্বর ২০২৫; ধারাঃ ৩০২/৩৪ দণ্ডবিধি, ১৮৬০।

র‍্যাব-৭, চট্টগ্রাম সূত্র জানায়, হত্যাকাণ্ডের পর থেকে পলাতক আসামিদের গ্রেপ্তারে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, পলাতক শাহারাজ চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ বোস্তামী থানা এলাকায় অবস্থান করছে। ওই তথ্যের ভিত্তিতেই অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‍্যাব।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী

দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী