ঢাকা , শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬ , ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নাটোরে গাঁজা সহ মাদক কারবারী গ্রেপ্তার ২ অভিনয়ে ফিরতে চান শবনম ফারিয়া! কাপ্তাই হ্রদের পানি বাড়ায় আবারও খুলল ১৬ জলকপাট ভারতের সঙ্গে করা ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার: চিফ হুইপ কঙ্গোতে স্কুলে অগ্নিকাণ্ডে নিহত অন্তত ২৪ ঘুমন্ত অবস্থায় স্ত্রী ও তিন মেয়েকে ইট দিয়ে থেঁতলে খুন শিশুর উচ্চতা কোন বয়স অবধি বাড়ে? বাড়বৃদ্ধি সঠিক অনুপাতে না হলে কী করবেন বাবা-মায়েরা? হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু পাবনায় বর্ষার পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু ক্যাসারলে রুটি নরম থাকে বটে, কিন্তু স্যাঁতসেঁতে হয়ে যায় বাষ্পে! যে পন্থায় শুষ্ক, তুলতুলে থাকবে নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৭ ধান ছাঁটাইকরণ বরাদ্দে অনিয়মের অভিযোগ সঠিক নয় ‘আত্মপরিচয় হারিয়ে ফেলছিলাম’: সমান্থা চারঘাটে গাঁজা সহ মাদক কারবারী গ্রেপ্তার ফুলবাড়ী সরকারি কলেজের ফরম পূরণের টাকা নিয়ে কর্মচারী উধাও, উৎকণ্ঠায় ৯১ শিক্ষার্থী কাদিরগঞ্জ গ্রেটার রোড জামে মসজিদ ও ঈদগাহ পরিদর্শনে রাসিক প্রশাসক রিটন নিয়ামতপুরে হাটের সরকারি জায়গায় স্থাপনা নির্মাণের অভিযোগ দেশের বাজারে শাওমি নিয়ে এলো রেডমি নোট ১৭ সিরিজ ‘ক্যাটরিনা শূন্য, ওর দ্বারা নাচ হবে না’

দুর্গাপুরে ‘ডেভিল হান্ট ফেজ-২’ অভিযানে আওয়ামী লীগ নেতাসহ গ্রেপ্তার ২

  • আপলোড সময় : ২৪-১২-২০২৫ ০৫:৩৬:৫০ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৪-১২-২০২৫ ০৫:৩৬:৫০ অপরাহ্ন
দুর্গাপুরে ‘ডেভিল হান্ট ফেজ-২’ অভিযানে আওয়ামী লীগ নেতাসহ গ্রেপ্তার ২ দুর্গাপুরে ‘ডেভিল হান্ট ফেজ-২’ অভিযানে আওয়ামী লীগ নেতাসহ গ্রেপ্তার ২
রাজশাহীর দুর্গাপুরে পুলিশের বিশেষ অভিযান ‘ডেভিল হান্ট ফেজ-২’-এর অংশ হিসেবে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের এক নেতাসহ দুইজনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলার বহরমপুর গ্রামের বজলুর রশিদের ছেলে সুজন আলী (২৯)। তিনি জেলা কৃষক লীগের সদস্য। অপরজন উপজেলার রঘুনাথপুর গ্রামের মৃত নজরুল ইসলামের ছেলে সোহরাব হোসেন বাচ্চু, যিনি কিসমতগনকৈড় ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি ছিলেন।

পুলিশ জানায়, মঙ্গলবার (২৪ ডিসেম্বর) দিবাগত রাতে উপজেলার কিসমতগনকৈড় ও বহরমপুর এলাকায় নিজ নিজ বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করা হয়। পরদিন বুধবার দুপুরে আইনগত প্রক্রিয়া শেষে তাদেরকে রাজশাহীর বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম বলেন,নাশকতা সংক্রান্ত মামলায় এই দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে পাঠানো হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষা ও জননিরাপত্তা নিশ্চিত করতে ‘ডেভিল হান্ট ফেজ-২’ অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
পদ্মার ঢলে বিপর্যস্ত রাজশাহীর চরাঞ্চল

পদ্মার ঢলে বিপর্যস্ত রাজশাহীর চরাঞ্চল