ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমের ক্যারেটে লুকিয়ে ১০০ বোতল এসকাফ পাচারের চেষ্টা, যুবক গ্রেপ্তার রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে নৌকাসহ ভারতীয় সিরাপ জব্দ রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসার নতুন এমডির সৌজন্য সাক্ষাৎ দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী রাসিকের ড্রেন পরিষ্কার কার্যক্রমে জলাবদ্ধতা নিরসন, স্বস্তিতে ১১ নম্বর ওয়ার্ডবাসী চট্টগ্রামে ৮ মামলার পলাতক সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার আরএমপির অপরাধ পর্যালোচনা ও সমন্বয় সভা অনুষ্ঠিত চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন, সাংবাদিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি রাজশাহীতে বিএসটিআইর ভ্রাম্যমাণ আদালত, শামিম সুইটসকে ১৫ হাজার টাকা জরিমানা রাজশাহী নগরীতে মাদক মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন কারাদন্ড রাজশাহীতে দেড় কেজি হেরোইন-সহ গ্রেফতার ১৬ রাজশাহীতে মাদকের বিস্তার: ট্রানজিট রুটে সক্রিয় চক্র, গডফাদারদের গ্রেফতারের দাবি পাবনায় চালককে ছুরিকাঘাত করে ছিনতাই করা অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ১ বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণ, এনসিপি নেতা গ্রেপ্তার যশোরে দুই ছেলে সরকারি কর্মকর্তা, মা তুলে খান বয়স্ক ভাতা তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে শিক্ষার্থীর মৃত্যু মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় যুবদল নেতা নিহত শুক্রবার পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বর্ষায় ঘরের আর্দ্রতা কমাতে কোন কৌশল প্রয়োগ করলে বিদ্যুতের খরচ কমবে

গাংনীতে সড়ক দুর্ঘটনা: রাজশাহীতে চিকিৎসাধীন অবস্থায় শিশু তানহার মৃত্যু

  • আপলোড সময় : ২৪-১২-২০২৫ ০৭:২০:৫৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৪-১২-২০২৫ ০৭:২০:৫৬ অপরাহ্ন
গাংনীতে সড়ক দুর্ঘটনা: রাজশাহীতে চিকিৎসাধীন অবস্থায় শিশু তানহার মৃত্যু গাংনীতে সড়ক দুর্ঘটনা: রাজশাহীতে চিকিৎসাধীন অবস্থায় শিশু তানহার মৃত্যু
মেহেরপুরের গাংনী উপজেলায় সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত এক বছর বয়সী কন্যা শিশু তানহা খাতুন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে।

বুধবার (২৪ ডিসেম্বর) সকাল ৯টার দিকে হাসপাতালের শিশু ওয়ার্ডে তার মৃত্যু হয়।

এর আগে মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সন্ধ্যায় গাংনী উপজেলার লক্ষ্মীনারায়ণপুর ধলা গ্রামে শ্বশুরবাড়ি থেকে করমদি নিজ বাড়িতে ফেরার পথে ভাটপাড়া (কুঠি) নামক স্থানে একটি লাটাহাম্বা (স্যালো ইঞ্জিনচালিত) গাড়ির ধাক্কায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত শিশুর খালা মুন্নি খাতুন জানান, দুর্ঘটনায় ঘটনাস্থলেই শিশু তানহার বাবা তুহিন নিহত হন। এ সময় গুরুতর আহত হন তার স্ত্রী তমা খাতুন ও একমাত্র কন্যা তানহা।

দুর্ঘটনার পর আহত মা ও শিশুকে প্রথমে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে তাদের মেহেরপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তানহার অবস্থার অবনতি হলে রাত ১১টার দিকে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

পরদিন বুধবার সকালে চিকিৎসাধীন অবস্থায় শিশুটি মারা যায়। শিশু তানহার মরদেহ বাড়িতে আনার প্রক্রিয়া চলছে বলে পরিবার সূত্রে জানা গেছে।
 

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী

দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী