ঢাকা , শনিবার, ২৫ জুলাই ২০২৬ , ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এক বা দুই তালাকের পর স্ত্রীকে ফেরানোর উপায় মোদী সরকারকে ২৪ ঘণ্টার আলটিমেটাম বিক্ষোভকারীদের ইসরায়েলকে স্বীকৃতি না দিলে সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তি বাতিল: হোয়াইট হাউস আমরা তোমাদের কলিজা খেয়ে ফেলব: মেসির স্ত্রী হিমাচল প্রদেশে ভূমিধসে পাথরের নীচে চাপা পড়ে ১৩ জনের মৃত্যুৃ কিশোরগঞ্জের সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষার্থীসহ ২ জনের মৃত্যু ১২০০ ফলজ গাছ কেটে কৃষকে নিঃস্ব করে দিল বন বিভাগ ঊর্ধ্বমুখী কোলেস্টেরল! রাশ টানতে কোন ডাল খাবেন? হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু নীরব সংকটে বছরে প্রাণ হারায় প্রায় ১৮ হাজার মানুষ, অধিকাংশই শিশু পশ্চিম তীরে ব্যাপক সংঘর্ষ, ৪ ফিলিস্তিনিসহ নিহত ৫ জিম নয়, বেড়াতে গিয়ে ওজন ঝরান নায়িকা রশ্মি নাবা ফার্মার ৪ লাখ টাকা জরিমানা, থামছে না বিষ্ঠা ফেলা মহানগরীতে পুলিশের অভিযানে মাদক কারবারি গ্রেফতার ৭, আটক ২৪ রাজশাহীতে ২১তম ইস্ট-ওয়েস্ট ইউনিভার্সিটি অ্যাস্ট্রো-অলিম্পিয়াডের আঞ্চলিক পর্ব অনুষ্ঠিত নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২৪ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ টানা বৃষ্টিতে তানোরে সবজির দাম ঊর্ধ্বমুখী, চাপে নিম্ন আয়ের মানুষ পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন রাণীনগরে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

তারেক রহমানের আগমনে রাজধানীর ৩০০ ফিটে গণসংবর্ধনার প্রস্তুতি, মঞ্চ পরিদর্শনে বিএনপি নেতা মিলু

  • আপলোড সময় : ২৪-১২-২০২৫ ১১:১৩:১৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৪-১২-২০২৫ ১১:১৩:১৮ অপরাহ্ন
তারেক রহমানের আগমনে রাজধানীর ৩০০ ফিটে গণসংবর্ধনার প্রস্তুতি, মঞ্চ পরিদর্শনে বিএনপি নেতা মিলু তারেক রহমানের আগমনে রাজধানীর ৩০০ ফিটে গণসংবর্ধনার প্রস্তুতি, মঞ্চ পরিদর্শনে বিএনপি নেতা মিলু
আগামী ২৫ ডিসেম্বর বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আগমন উপলক্ষে রাজধানীর ৩০০ ফিট এলাকায় আয়োজিতব্য গণসংবর্ধনা অনুষ্ঠানকে ঘিরে প্রস্তুতি কার্যক্রম জোরদার করা হয়েছে। 

এরই অংশ হিসেবে মঙ্গলবার রাজশাহী মহানগর বিএনপির নবনির্বাচিত সাংগঠনিক সম্পাদক মো. রবিউল আলম মিলু অনুষ্ঠানের মঞ্চ পরিদর্শন করেছেন।

দলীয় সূত্র জানায়, গণসংবর্ধনা অনুষ্ঠানকে সফল ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে সার্বিক প্রস্তুতি পর্যালোচনা এবং সাংগঠনিক দিকনির্দেশনা দিতেই এই মঞ্চ পরিদর্শন করা হয়। এ সময় অনুষ্ঠানের নিরাপত্তা, জনসমাগম ব্যবস্থাপনা ও লজিস্টিক সহায়তা নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করেন তিনি।

রাজশাহী মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. রবিউল আলম মিলু বলেন, তারেক রহমানের আগমন উপলক্ষে আয়োজিত এই গণসংবর্ধনা বিএনপি’র জন্য একটি ঐতিহাসিক মুহূর্ত। দেশের বিভিন্ন প্রান্ত থেকে নেতাকর্মী ও সমর্থকদের অংশগ্রহণে অনুষ্ঠানটি সফল করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

উল্লেখ্য, ২৫ ডিসেম্বর রাজধানীর ৩০০ ফিট এলাকায় বিএনপি আয়োজিত গণসংবর্ধনা অনুষ্ঠানে বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থকের উপস্থিতি প্রত্যাশা করছে দলটি।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
টানা বৃষ্টিতে তানোরে সবজির দাম ঊর্ধ্বমুখী, চাপে নিম্ন আয়ের মানুষ

টানা বৃষ্টিতে তানোরে সবজির দাম ঊর্ধ্বমুখী, চাপে নিম্ন আয়ের মানুষ