ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমের ক্যারেটে লুকিয়ে ১০০ বোতল এসকাফ পাচারের চেষ্টা, যুবক গ্রেপ্তার রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে নৌকাসহ ভারতীয় সিরাপ জব্দ রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসার নতুন এমডির সৌজন্য সাক্ষাৎ দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী রাসিকের ড্রেন পরিষ্কার কার্যক্রমে জলাবদ্ধতা নিরসন, স্বস্তিতে ১১ নম্বর ওয়ার্ডবাসী চট্টগ্রামে ৮ মামলার পলাতক সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার আরএমপির অপরাধ পর্যালোচনা ও সমন্বয় সভা অনুষ্ঠিত চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন, সাংবাদিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি রাজশাহীতে বিএসটিআইর ভ্রাম্যমাণ আদালত, শামিম সুইটসকে ১৫ হাজার টাকা জরিমানা রাজশাহী নগরীতে মাদক মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন কারাদন্ড রাজশাহীতে দেড় কেজি হেরোইন-সহ গ্রেফতার ১৬ রাজশাহীতে মাদকের বিস্তার: ট্রানজিট রুটে সক্রিয় চক্র, গডফাদারদের গ্রেফতারের দাবি পাবনায় চালককে ছুরিকাঘাত করে ছিনতাই করা অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ১ বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণ, এনসিপি নেতা গ্রেপ্তার যশোরে দুই ছেলে সরকারি কর্মকর্তা, মা তুলে খান বয়স্ক ভাতা তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে শিক্ষার্থীর মৃত্যু মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় যুবদল নেতা নিহত শুক্রবার পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বর্ষায় ঘরের আর্দ্রতা কমাতে কোন কৌশল প্রয়োগ করলে বিদ্যুতের খরচ কমবে

তারেক রহমানের আগমনে রাজধানীর ৩০০ ফিটে গণসংবর্ধনার প্রস্তুতি—মঞ্চ পরিদর্শনে বিএনপি নেতা দিলদার

  • আপলোড সময় : ২৪-১২-২০২৫ ১১:৪০:১৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৪-১২-২০২৫ ১১:৪০:১৫ অপরাহ্ন
তারেক রহমানের আগমনে রাজধানীর ৩০০ ফিটে গণসংবর্ধনার প্রস্তুতি—মঞ্চ পরিদর্শনে বিএনপি নেতা দিলদার তারেক রহমানের আগমনে রাজধানীর ৩০০ ফিটে গণসংবর্ধনার প্রস্তুতি—মঞ্চ পরিদর্শনে বিএনপি নেতা দিলদার
আগামী ২৫ ডিসেম্বর বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আগমন উপলক্ষে রাজধানীর ৩০০ ফিট এলাকায় আয়োজিতব্য গণসংবর্ধনা অনুষ্ঠানকে ঘিরে প্রস্তুতি কার্যক্রম জোরদার করা হয়েছে। 

এরই অংশ হিসেবে মঙ্গলবার রাসিক (১২ নং ওয়ার্ড) সাবেক কাউন্সিলর, ও মহানগর বিএনপির সাবেক নেতা ইকবাল হোসেন দিলদার অনুষ্ঠানের মঞ্চ পরিদর্শন করেছেন। এ সময় উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক রবিউল আলম মিলু। এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী মহানগরের হাজার হাজার নেতা-কর্মীরা।

দলীয় সূত্র জানায়, গণসংবর্ধনা অনুষ্ঠানকে সফল ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে সার্বিক প্রস্তুতি পর্যালোচনা এবং সাংগঠনিক দিকনির্দেশনা দিতেই এই মঞ্চ পরিদর্শন করা হয়। এ সময় অনুষ্ঠানের নিরাপত্তা, জনসমাগম ব্যবস্থাপনা ও লজিস্টিক সহায়তা নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করেন তিনি।

রাজশাহী মহানগর বিএনপি নেতা ইকবাল হোসেন দিলদার বলেন, তারেক রহমানের আগমন উপলক্ষে আয়োজিত এই গণসংবর্ধনা বিএনপি’র জন্য একটি ঐতিহাসিক মুহূর্ত। দেশের বিভিন্ন প্রান্ত থেকে নেতাকর্মী ও সমর্থকদের অংশগ্রহণে অনুষ্ঠানটি সফল করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

উল্লেখ্য, ২৫ ডিসেম্বর রাজধানীর ৩০০ ফিট এলাকায় বিএনপি আয়োজিত গণসংবর্ধনা অনুষ্ঠানে বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থকের উপস্থিতি প্রত্যাশা করছে দলটি।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী

দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী