ঢাকা , শনিবার, ২৫ জুলাই ২০২৬ , ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এক বা দুই তালাকের পর স্ত্রীকে ফেরানোর উপায় মোদী সরকারকে ২৪ ঘণ্টার আলটিমেটাম বিক্ষোভকারীদের ইসরায়েলকে স্বীকৃতি না দিলে সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তি বাতিল: হোয়াইট হাউস আমরা তোমাদের কলিজা খেয়ে ফেলব: মেসির স্ত্রী হিমাচল প্রদেশে ভূমিধসে পাথরের নীচে চাপা পড়ে ১৩ জনের মৃত্যুৃ কিশোরগঞ্জের সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষার্থীসহ ২ জনের মৃত্যু ১২০০ ফলজ গাছ কেটে কৃষকে নিঃস্ব করে দিল বন বিভাগ ঊর্ধ্বমুখী কোলেস্টেরল! রাশ টানতে কোন ডাল খাবেন? হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু নীরব সংকটে বছরে প্রাণ হারায় প্রায় ১৮ হাজার মানুষ, অধিকাংশই শিশু পশ্চিম তীরে ব্যাপক সংঘর্ষ, ৪ ফিলিস্তিনিসহ নিহত ৫ জিম নয়, বেড়াতে গিয়ে ওজন ঝরান নায়িকা রশ্মি নাবা ফার্মার ৪ লাখ টাকা জরিমানা, থামছে না বিষ্ঠা ফেলা মহানগরীতে পুলিশের অভিযানে মাদক কারবারি গ্রেফতার ৭, আটক ২৪ রাজশাহীতে ২১তম ইস্ট-ওয়েস্ট ইউনিভার্সিটি অ্যাস্ট্রো-অলিম্পিয়াডের আঞ্চলিক পর্ব অনুষ্ঠিত নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২৪ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ টানা বৃষ্টিতে তানোরে সবজির দাম ঊর্ধ্বমুখী, চাপে নিম্ন আয়ের মানুষ পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন রাণীনগরে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

রাজ্জাক হত্যাকারী আমিরুলকে পুলিশ কাছ থেকে ছিনিয়ে হত্যা ! আসামী হাবিব গ্রেফতার

  • আপলোড সময় : ০২-০৬-২০২৫ ০৯:০৫:২৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ০২-০৬-২০২৫ ০৯:০৫:২৬ অপরাহ্ন
রাজ্জাক হত্যাকারী আমিরুলকে পুলিশ কাছ থেকে ছিনিয়ে হত্যা ! আসামী হাবিব গ্রেফতার রাজ্জাক হত্যাকারী আমিরুলকে পুলিশ কাছ থেকে ছিনিয়ে হত্যা ! আসামী হাবিব গ্রেফতার
রাজশাহীর বাগমারায় পুলিশের কাছ থেকে হত্যাকারীকে ছিনিয়ে নিয়ে পিটিয়ে হত্যা মামলার প্রধান ও ১ নম্বর আসামী হাবিবকে নওগাঁ থেকে গ্রেফতার করেছে র‌্যাব।

সোমবার (১ জুন) দিনগত রাত সোয়া ১২টায় নওগাঁ জেলার আত্রাই থানাধীন শাহাগোলা রেলগেট সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। 

গ্রেফতার মোঃ হাবিব আলী (২২), সে নওগাঁ জেলার আত্রাই থানাধীন গোয়ালবাড়ী গ্রামের মোঃ এমদাদুল হকের ছেলে। 

সোমবার বিকালে র‌্যাব-৫, রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

র‌্যাব জানায়, গত (৪ এপ্রিল) বাগমারা থানাধীন রনশিবাড়ী গ্রামে পূর্ব শত্রুতার জেরে কথা কাটাকাটির এক পর্যায়ে রাজ্জাক প্রামানিককে বুকে ছুরি দিয়ে এলোপাথাড়ি জখম করে হত্যা করে আসামী আমিনুল ইসলাম অরফে আমিরুল। এর পরই হত্যাকারী আমিরুলকে স্থানীয় জনগন ধাওয়া করে আটক করে। খবর পেয়ে বাগমারা থানা পুলিশের একটি স্কর্ট ঘটনাস্থলে গিয়ে আসামীকে নিজেদের হেফাজতে নেয়। পরে থানায় যাওয়ার প্রস্তুতিকালে ১০০০/১২০০ জন উত্তেজিত জনতা ইট লাঠি সোটা নিয়ে পুলিশের উপর হামলা করে। ওই সময় তারা লাঠি ও ইট দ্বারা পুলিশ সদস্যদের আহত করে এবং রাজ্জাকে হত্যাকারী আমিরুলকে পুলিশ কাছ থেকে ছিনিয়ে নেয়। পরে রাজ্জাকের হত্যাকারী আসামী আমিরুলকে এলোপাথারি ভাবে পিটিয়ে হত্যা করে ঘটনাস্থাল ত্যাগ করে জনতা।

পরে নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে প্রেরণ করে পুলিশ। নারকীয় হত্যাকান্ডের ঘটনায় বাগমারা থানায় পুলিশ বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করে। মামলার পর থেকে আসামীরা দেশের বিভিন্ন প্রান্তে আত্মগোপন করে। এরই ধারাবাহিকতায় র‌্যাব-৫, রাজশাহীর একটি আভিযানিক দল গত (২০ মে) চট্টগ্রাম থেকে ২জন আসামীকে গ্রেফতার করে এবং অপর আসামীদের গ্রেফতারে গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে। অবশেষে গত সোমবার ১জুন রাত সোয়া ১২টায় পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেয়া আসামী হত্যাকান্ডের অন্যতম প্রধান পলাতক আসামী মোঃ হাবিব আলীকে গ্রেফতার করা হয়।
সোমবার সকালে গ্রেফতার আসামীকে সংশ্লিষ্ট থানার মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। 

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
টানা বৃষ্টিতে তানোরে সবজির দাম ঊর্ধ্বমুখী, চাপে নিম্ন আয়ের মানুষ

টানা বৃষ্টিতে তানোরে সবজির দাম ঊর্ধ্বমুখী, চাপে নিম্ন আয়ের মানুষ