ঢাকা , শনিবার, ২৫ জুলাই ২০২৬ , ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এক বা দুই তালাকের পর স্ত্রীকে ফেরানোর উপায় মোদী সরকারকে ২৪ ঘণ্টার আলটিমেটাম বিক্ষোভকারীদের ইসরায়েলকে স্বীকৃতি না দিলে সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তি বাতিল: হোয়াইট হাউস আমরা তোমাদের কলিজা খেয়ে ফেলব: মেসির স্ত্রী হিমাচল প্রদেশে ভূমিধসে পাথরের নীচে চাপা পড়ে ১৩ জনের মৃত্যুৃ কিশোরগঞ্জের সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষার্থীসহ ২ জনের মৃত্যু ১২০০ ফলজ গাছ কেটে কৃষকে নিঃস্ব করে দিল বন বিভাগ ঊর্ধ্বমুখী কোলেস্টেরল! রাশ টানতে কোন ডাল খাবেন? হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু নীরব সংকটে বছরে প্রাণ হারায় প্রায় ১৮ হাজার মানুষ, অধিকাংশই শিশু পশ্চিম তীরে ব্যাপক সংঘর্ষ, ৪ ফিলিস্তিনিসহ নিহত ৫ জিম নয়, বেড়াতে গিয়ে ওজন ঝরান নায়িকা রশ্মি নাবা ফার্মার ৪ লাখ টাকা জরিমানা, থামছে না বিষ্ঠা ফেলা মহানগরীতে পুলিশের অভিযানে মাদক কারবারি গ্রেফতার ৭, আটক ২৪ রাজশাহীতে ২১তম ইস্ট-ওয়েস্ট ইউনিভার্সিটি অ্যাস্ট্রো-অলিম্পিয়াডের আঞ্চলিক পর্ব অনুষ্ঠিত নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২৪ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ টানা বৃষ্টিতে তানোরে সবজির দাম ঊর্ধ্বমুখী, চাপে নিম্ন আয়ের মানুষ পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন রাণীনগরে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

​রাজশাহীতে নতুন বই আসতে শুরু করেছে

  • আপলোড সময় : ২৫-১২-২০২৫ ০৪:৪৮:৫২ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৫-১২-২০২৫ ০৪:৪৮:৫২ অপরাহ্ন
​রাজশাহীতে নতুন বই আসতে শুরু করেছে ​রাজশাহীতে নতুন বই আসতে শুরু করেছে
​রাজশাহীতে নতুন বই আসতে শুরু করেছে
ইব্রাহীম হোসেন সম্রাট, রাজশাহী প্রতিনিধি: রাজশাহীর প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়গুলোতে নতুন শিক্ষাবর্ষের পাঠ্যবই পৌঁছাতে শুরু করেছে। জেলা প্রাথমিক শিক্ষা অফিস জানিয়েছে, প্রাথমিক পর্যায়ের শতভাগ বই ইতোমধ্যে জেলায় এসে পৌঁছেছে এবং রোববার (২১ ডিসেম্বর) থেকে বিদ্যালয়গুলোতে সরবরাহ শুরু হয়েছে। তবে মাধ্যমিক পর্যায়ের সব বই এখনো রাজশাহীতে পৌঁছেনি, ফলে কয়েকটি শ্রেণির বই বিতরণ কার্যক্রম শুরু করা সম্ভব হয়নি।

জেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, রাজশাহীতে প্রাক-প্রাথমিক পর্যায়ে বইয়ের চাহিদা ৪১ হাজার ৬৪০ সেট। পাশাপাশি প্রথম থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত মোট প্রয়োজন ১১ লাখ ১৯ হাজার ২০৪ কপি পাঠ্যবই। এসব বইয়ের সম্পূর্ণ চালান ইতোমধ্যে পাওয়া গেছে এবং নির্ধারিত সময় অনুযায়ী স্কুলে স্কুলে পাঠানো হচ্ছে।

অন্যদিকে জেলা শিক্ষা অফিস জানায়, ষষ্ঠ থেকে নবম শ্রেণি পর্যন্ত মাধ্যমিক পর্যায়ে পাঠ্যবইয়ের মোট চাহিদা প্রায় ২২ লাখ ৭ হাজার কপি। এর মধ্যে প্রথম ধাপে ষষ্ঠ শ্রেণির সব বই এবং নবম শ্রেণির কিছু বই এসেছে। তবে সপ্তম ও অষ্টম শ্রেণির বই এখনো উপজেলা পর্যায়ে না পৌঁছানোয় সেগুলোর বিতরণ শুরু হয়নি।

বুধবার (২৪ ডিসেম্বর) বাঘা ও গোদাগাড়ি উপজেলা শিক্ষা অফিসে মাধ্যমিক পর্যায়ের পাঠ্যবই বিতরণ করতে দেখা যায়। বই সংগ্রহ করতে আসা শিক্ষকরা জানান, গত শিক্ষাবর্ষে তিন থেকে চার মাস দেরিতে বই পাওয়ায় পাঠদান কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হয়েছিল। এবার তারা শিক্ষাবর্ষের শুরুতেই সব শিক্ষার্থীর হাতে বই পৌঁছানোর প্রত্যাশা করছেন।

রাজশাহী উপজেলা শিক্ষা অফিস সূত্র জানায়, অবশিষ্ট সপ্তম ও অষ্টম শ্রেণির বই আগামী সপ্তাহের মধ্যে পৌঁছানোর কথা রয়েছে। বই আসামাত্রই দ্রুত বিদ্যালয়গুলোতে বিতরণ করা হবে।

এ বিষয়ে রাজশাহী জেলা শিক্ষা কর্মকর্তা জায়েদুর রহমান বলেন, “নতুন শিক্ষাবর্ষ শুরুর আগেই শিক্ষার্থীরা যেন সম্পূর্ণ পাঠ্যবই হাতে পায়, সে লক্ষ্যেই কাজ করা হচ্ছে। তবে বই উৎসব আয়োজনের বিষয়ে এখনো কোনো নির্দেশনা পাওয়া যায়নি।”

জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এ কে এম আনোয়ার হোসেন বলেন, “এবার প্রাথমিক পর্যায়ের বই নিয়ে কোনো সংকট নেই। আমাদের চাহিদার শতভাগ বই ইতোমধ্যে পাওয়া গেছে। বছরের প্রথম দিনই শিক্ষার্থীরা হাতে নতুন বই পাবে।”

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
টানা বৃষ্টিতে তানোরে সবজির দাম ঊর্ধ্বমুখী, চাপে নিম্ন আয়ের মানুষ

টানা বৃষ্টিতে তানোরে সবজির দাম ঊর্ধ্বমুখী, চাপে নিম্ন আয়ের মানুষ