ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমের ক্যারেটে লুকিয়ে ১০০ বোতল এসকাফ পাচারের চেষ্টা, যুবক গ্রেপ্তার রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে নৌকাসহ ভারতীয় সিরাপ জব্দ রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসার নতুন এমডির সৌজন্য সাক্ষাৎ দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী রাসিকের ড্রেন পরিষ্কার কার্যক্রমে জলাবদ্ধতা নিরসন, স্বস্তিতে ১১ নম্বর ওয়ার্ডবাসী চট্টগ্রামে ৮ মামলার পলাতক সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার আরএমপির অপরাধ পর্যালোচনা ও সমন্বয় সভা অনুষ্ঠিত চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন, সাংবাদিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি রাজশাহীতে বিএসটিআইর ভ্রাম্যমাণ আদালত, শামিম সুইটসকে ১৫ হাজার টাকা জরিমানা রাজশাহী নগরীতে মাদক মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন কারাদন্ড রাজশাহীতে দেড় কেজি হেরোইন-সহ গ্রেফতার ১৬ রাজশাহীতে মাদকের বিস্তার: ট্রানজিট রুটে সক্রিয় চক্র, গডফাদারদের গ্রেফতারের দাবি পাবনায় চালককে ছুরিকাঘাত করে ছিনতাই করা অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ১ বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণ, এনসিপি নেতা গ্রেপ্তার যশোরে দুই ছেলে সরকারি কর্মকর্তা, মা তুলে খান বয়স্ক ভাতা তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে শিক্ষার্থীর মৃত্যু মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় যুবদল নেতা নিহত শুক্রবার পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বর্ষায় ঘরের আর্দ্রতা কমাতে কোন কৌশল প্রয়োগ করলে বিদ্যুতের খরচ কমবে

শীতের কুয়াশায় খেজুর রসে বাড়ছে বাদুড়ের আনাগোনা

  • আপলোড সময় : ২৫-১২-২০২৫ ০৫:৪৮:৪০ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৫-১২-২০২৫ ০৫:৪৮:৪০ অপরাহ্ন
শীতের কুয়াশায় খেজুর রসে বাড়ছে বাদুড়ের আনাগোনা শীতের কুয়াশায় খেজুর রসে বাড়ছে বাদুড়ের আনাগোনা
শীতের শুরুতেই গ্রামবাংলার ঘরে ঘরে খেজুর রস সংগ্রহের উৎসবমুখর পরিবেশ তৈরি হলেও এর আড়ালে লুকিয়ে রয়েছে মারাত্মক স্বাস্থ্যঝুঁকি। বিশেষজ্ঞরা বলছেন, অসচেতনভাবে সংগৃহীত কাঁচা খেজুর রস প্রাণঘাতী ভাইরাস সংক্রমণের কারণ হতে পারে।

প্রতি বছর শীত মৌসুমে গাছিরা খেজুর গাছে মাটির হাড়ি বা কলস পেতে রস সংগ্রহ করেন। তবে এসব হাড়ির খোলা মুখে শুধু খেজুর রসই জমা হয় না, রাতের আঁধারে খাদ্যের সন্ধানে আসা বাদুড় ও বিভিন্ন পাখিরও অবাধ বিচরণ ঘটে সেখানে।

ঘন কুয়াশাচ্ছন্ন শীতের রাতে নিশাচর বাদুড় খেজুর গাছের হাড়িতে বসে রস পান করে। এ সময় তারা হাড়ির কিনারে ঝুলে থাকে এবং অনেক ক্ষেত্রে রসের ভেতরেই মল-মূত্র ত্যাগ করে। ফলে রস দূষিত হয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়।

স্থানীয় গাছি মোঃ জাদু জানান, কুয়াশার কারণে রাতভর হাড়ি পাহারা দেওয়া সম্ভব হয় না। রাতের বেলা বাদুড় তাড়ানোর চেষ্টা করি, কিন্তু কুয়াশায় সব সময় নজরে রাখা যায় না। সকালে রস নামাতে গিয়ে অনেক হাড়িতে বাদুড়ের লালা বা নোংরা দেখতে পাই বলেও জানান তিনি।

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট), মেডিকেলের চিফ ডা. মোঃ মকসেদ আলীর মতে, বাদুড়ের মাধ্যমে ছড়ানো ভাইরাস মানুষের শরীরে প্রবেশ করলে তা মারাত্মক রোগের কারণ হতে পারে, অনেক সময় প্রাণঘাতীও হয়ে ওঠে। বিশেষ করে কাঁচা বা অপরিশোধিত খেজুর রস সরাসরি পান করলে ঝুঁকি বহুগুণ বেড়ে যায়।

খেজুর রস বাঙালির ঐতিহ্য ও সংস্কৃতির গুরুত্বপূর্ণ অংশ হলেও, এর নিরাপদ সংগ্রহ ও ভোগ নিশ্চিত করা এখন সময়ের দাবি। খেজুর রস সংগ্রহের সময় হাড়ির মুখ ঢেকে রাখা, কাঁচা রস না খাওয়া এবং রস ভালোভাবে ফুটিয়ে নেওয়ার পর ব্যবহারের পরামর্শ দিয়েছেন তিনি।

তারা আরও বলেন, সামান্য সচেতনতা ও সতর্কতাই পারে এই নীরব কিন্তু ভয়ংকর ঝুঁকি থেকে মানুষকে রক্ষা করতে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী

দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী