ঢাকা , সোমবার, ০২ নভেম্বর ২০২৬ , ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজশাহীতে মাদকবিরোধী অভিযানে ৬ জন গ্রেপ্তার গোদাগাড়ীতে বিপুল পরিমাণ ইয়াবাসহ মাদক কারবারী গ্রেপ্তার ২ রাসিক প্রশাসকের সঙ্গে রুয়েট রিপোর্টার্স ইউনিটির সৌজন্য সাক্ষাৎ ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে চাঁপাইনবাবগঞ্জে কমিউনিটি ডায়লগ অনুষ্ঠিত শহীদ নজমুল হক বালিকা উচ্চ বিদ্যালয়ের সুবর্ণজয়ন্তী: রাসিক প্রশাসকের সহযোগিতার আশ্বাস নগরীর উপশহরে বিপুল পরিমান গাঁজাসহ গ্রেপ্তার ২ ৭ নভেম্বরের কর্মসূচি সফল করতে রাজশাহীতে বিএনপির সাবেক নেতাদের প্রস্তুতি সভা ৭ নভেম্বরের কর্মসূচি সফল করতে রাজশাহী মহানগর বিএনপির প্রস্তুতি সভা সিরাজগঞ্জে আত্মসমর্পণ করলেন ৬৫ চরমপন্থী, স্বাভাবিক জীবনে ফেরার অঙ্গীকার রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী সড়ক পরিবহন গ্রুপের নব নির্বাচিত কমিটির নেতৃবৃন্দের সাক্ষাৎ জয়পুরহাটে ৯০০ টাপেন্টাডল ও ৬০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় যুব দিবস উদযাপন পুঠিয়ায় নানা আয়োজনে জাতীয় যুব দিবস উদযাপন যে আমল ও দোয়ায় ধনী হওয়া যায়! পুঠিয়ায় নানা আয়োজনে জাতীয় যুব দিবস উদযাপন তানোরে মাদরাসা শিক্ষককে লাঞ্ছিত পুঠিয়ায় নানা আয়োজনে জাতীয় যুব দিবস উদযাপন নিয়ামতপুরে এইচএসসিতে ২ কলেজে শতভাগ ফেল, ৬ কলেজে ফেলের হার বেশি ফুলবাড়ীতে জাতীয় যুব দিবসে ফুলবাড়ী যুব উদ্যোক্তা পরিবারের পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মসূচি ফুলবাড়ীতে জাতীয় যুব দিবসে আমরা করব জয় যুব সমাজকল্যাণ সংস্থার বৃক্ষরোপণ ও মশক নিধন কর্মসূচি

নবাবগঞ্জে প্রাইভেট কারে বিপুল পরিমান গাঁজা পাচারকালে কারবারি গ্রেপ্তার

  • আপলোড সময় : ২৫-১২-২০২৫ ০৬:২৭:১২ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৫-১২-২০২৫ ০৬:২৭:১২ অপরাহ্ন
নবাবগঞ্জে প্রাইভেট কারে বিপুল পরিমান গাঁজা পাচারকালে কারবারি গ্রেপ্তার নবাবগঞ্জে প্রাইভেট কারে বিপুল পরিমান গাঁজা পাচারকালে কারবারি গ্রেপ্তার
চাঁপাইনবাবগঞ্জে প্রাইভেট কারে অভিনব কৌশলে পাচারের সময় ৩২ দশমিক ৭৪০ কেজি অবৈধ মাদক গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৫। বুধবার (২৪ ডিসেম্বর) সকালে জেলার সদর উপজেলার সুন্দরপুর ইউনিয়নের মোল্লান মোড় এলাকায় এই অভিযান চালানো হয়।

গ্রেপ্তার মাদক কারবারী আহাম্মদ আলী (২৬), সে হবিগঞ্জ জেলার সদর উপজেলার উসাইল গ্রামের মৃত মধু মিয়ার ছেলে। এ সময় গাঁজা বহনে ব্যবহৃত একটি সাদা রঙের প্রাইভেট কারও জব্দ করা হয়।

বৃহস্পতিবার বিকালে এ তথ্য নিশ্চিত করেছেন র‌্যাব-৫, রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের মুখপাত্র উপ-পরিচালক মেজর আসিফ আল-রাজেক।

তিনি জানান, নিয়মিত টহল ও মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে র‌্যাব-৫ এর সিপিসি-১ (চাঁপাইনবাবগঞ্জ) এর একটি আভিযানিক দল বুধবার সকাল ৮টার দিকে সদর উপজেলার ১৪ নম্বর সুন্দরপুর ইউনিয়নের মোল্লান মোড় এলাকায় অস্থায়ী চেকপোস্ট স্থাপন করেন। এ সময় একটি প্রাইভেট কার চেকপোস্টে এলে সন্দেহজনক আচরণের কারণে তল্লাশি চালানো হয়। পরে গাড়ির ভেতরে বিশেষভাবে লুকিয়ে রাখা ৩২.৭৪০ কেজি গাঁজা উদ্ধার করা হয় এবং চালক আহাম্মদ আলীকে আটক করা হয়।

জিজ্ঞাসাবাদে র‌্যাব জানতে পারে, গ্রেপ্তার ব্যক্তি ও তার সহযোগীরা হবিগঞ্জ জেলা থেকে গাঁজা সংগ্রহ করে চাঁপাইনবাবগঞ্জে বিক্রির উদ্দেশ্যে নিয়ে আসছিলেন। তারা ২৩ ডিসেম্বর হবিগঞ্জ থেকে রওনা হন বলে জানা গেছে। তবে অভিযানের সময় তার সহযোগী পালিয়ে গেছে।

র‌্যাব জানায়, উদ্ধারকৃত মাদক ও গ্রেপ্তার আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

র‌্যাব আরও জানায়, সীমান্তবর্তী জেলা হওয়ায় চাঁপাইনবাবগঞ্জে মাদক পাচার রোধে নজরদারি ও অভিযান জোরদার করা হয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রুয়েটে শুরু আন্তঃহল ক্রীড়া প্রতিযোগিতা, চলবে ১৫ ডিসেম্বর পর্যন্ত

রুয়েটে শুরু আন্তঃহল ক্রীড়া প্রতিযোগিতা, চলবে ১৫ ডিসেম্বর পর্যন্ত