ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমের ক্যারেটে লুকিয়ে ১০০ বোতল এসকাফ পাচারের চেষ্টা, যুবক গ্রেপ্তার রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে নৌকাসহ ভারতীয় সিরাপ জব্দ রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসার নতুন এমডির সৌজন্য সাক্ষাৎ দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী রাসিকের ড্রেন পরিষ্কার কার্যক্রমে জলাবদ্ধতা নিরসন, স্বস্তিতে ১১ নম্বর ওয়ার্ডবাসী চট্টগ্রামে ৮ মামলার পলাতক সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার আরএমপির অপরাধ পর্যালোচনা ও সমন্বয় সভা অনুষ্ঠিত চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন, সাংবাদিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি রাজশাহীতে বিএসটিআইর ভ্রাম্যমাণ আদালত, শামিম সুইটসকে ১৫ হাজার টাকা জরিমানা রাজশাহী নগরীতে মাদক মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন কারাদন্ড রাজশাহীতে দেড় কেজি হেরোইন-সহ গ্রেফতার ১৬ রাজশাহীতে মাদকের বিস্তার: ট্রানজিট রুটে সক্রিয় চক্র, গডফাদারদের গ্রেফতারের দাবি পাবনায় চালককে ছুরিকাঘাত করে ছিনতাই করা অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ১ বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণ, এনসিপি নেতা গ্রেপ্তার যশোরে দুই ছেলে সরকারি কর্মকর্তা, মা তুলে খান বয়স্ক ভাতা তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে শিক্ষার্থীর মৃত্যু মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় যুবদল নেতা নিহত শুক্রবার পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বর্ষায় ঘরের আর্দ্রতা কমাতে কোন কৌশল প্রয়োগ করলে বিদ্যুতের খরচ কমবে

পরমাণু শক্তিচালিত ডুবোজাহাজ বানাল উত্তর কোরিয়া

  • আপলোড সময় : ২৫-১২-২০২৫ ১০:২৫:৫১ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৫-১২-২০২৫ ১০:২৫:৫১ অপরাহ্ন
পরমাণু শক্তিচালিত ডুবোজাহাজ বানাল উত্তর কোরিয়া পরমাণু শক্তিচালিত ডুবোজাহাজ বানাল উত্তর কোরিয়া
ছ’বছর আগেই পিয়ংইয়ঙের পরমাণু ডুবোজাহাজ নির্মাণ প্রকল্পের কথা ঘোষণা করেছিলেন তিনি। বৃহস্পতিবার উত্তর কোরিয়ার একনায়ক কিম জং-উনের সরকার সেই পরমাণু শক্তিচালিত এবং পরমাণু অস্ত্রবাহী ডুবোজাহাজ তৈরির কাজে সফল হতে চলেছে। কিম স্বয়ং পরিদর্শন করেছেন সেই কারখানা।

উত্তর কোরিয়ার সরকারি সংবাদ সংস্থা কেসিএনএ পরমাণু ডুবোজাহাজ এবং কারখানা পরিদর্শনরত কিমের ছবিও প্রকাশ করেছে। সেই সঙ্গে জানিয়েছে, মিত্র দেশ রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন শুভেচ্ছাবার্তা পাঠিয়েছেন কিমকে। পরমাণু শক্তিচালিত এই ডুবোজাহাজের ওজন প্রায় দু’হাজার টন। ইতিমধ্যেই পরমাণু অস্ত্র হস্তগত হয়েছে কিমের। নতুন ডুবোজাহাজের মূল অস্ত্র হল পরমাণু ওয়ারহেড-যুক্ত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। চলতি বছরের গোড়ায় উত্তর কোরিয়া ধারাবাহিক ভাবে হাইপারসনিক (শব্দের চেয়ে পাঁচ গুণ বা তার বেশি গতিবেগ সম্পন্ন) ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা করেছে। সেই ক্ষেপণাস্ত্র নতুন ডুবোজাহাজে বসানো হতে বলে সামরিক পর্যবেক্ষকদের অনেকে মনে করছেন।

পশ্চিমি সংবাদমাধ্যমের একাংশ জানাচ্ছে সাবেক সোভিয়েত ইউনিয়নের ‘রোমিও ক্লাস’-এর পরমাণু ডুবোজাহাজের উন্নততর সংস্করণ বানাচ্ছে উত্তর কোরিয়া। ফলে মস্কোর গোপন সহায়তার জল্পনা রয়েছে। রাশিয়ার হয়ে ইউক্রেনের বিরুদ্ধে লড়াই করার জন্য সেনা পাঠিয়েছে উত্তর কোরিয়া। রাশিয়া তার বিনিময়ে উত্তর কোরিয়াকে আর্থিক সহায়তা, জ্বালানি এবং সামরিক প্রযুক্তি সরবরাহ করছে বলে আমেরিকা ও ইউরোপে আগেই অভিযোগ তুলেছে। ঘটনাচক্রে, গত মাসেই জাপানের প্রতিরক্ষামন্ত্রী ইয়াশুকাজু হামাদা দাবি করেছিলেন, আমেরিকার মূল ভূখণ্ডে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর মতো প্রযুক্তি আয়ত্ত করে ফেলেছে উত্তর কোরিয়া। তার পরেই পরমাণু ডুবোজাহাজের সঙ্গে কিমের ছবি প্রকাশ করল পিয়ং ইয়ং।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী

দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী