ঢাকা , শনিবার, ২৫ জুলাই ২০২৬ , ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এক বা দুই তালাকের পর স্ত্রীকে ফেরানোর উপায় মোদী সরকারকে ২৪ ঘণ্টার আলটিমেটাম বিক্ষোভকারীদের ইসরায়েলকে স্বীকৃতি না দিলে সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তি বাতিল: হোয়াইট হাউস আমরা তোমাদের কলিজা খেয়ে ফেলব: মেসির স্ত্রী হিমাচল প্রদেশে ভূমিধসে পাথরের নীচে চাপা পড়ে ১৩ জনের মৃত্যুৃ কিশোরগঞ্জের সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষার্থীসহ ২ জনের মৃত্যু ১২০০ ফলজ গাছ কেটে কৃষকে নিঃস্ব করে দিল বন বিভাগ ঊর্ধ্বমুখী কোলেস্টেরল! রাশ টানতে কোন ডাল খাবেন? হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু নীরব সংকটে বছরে প্রাণ হারায় প্রায় ১৮ হাজার মানুষ, অধিকাংশই শিশু পশ্চিম তীরে ব্যাপক সংঘর্ষ, ৪ ফিলিস্তিনিসহ নিহত ৫ জিম নয়, বেড়াতে গিয়ে ওজন ঝরান নায়িকা রশ্মি নাবা ফার্মার ৪ লাখ টাকা জরিমানা, থামছে না বিষ্ঠা ফেলা মহানগরীতে পুলিশের অভিযানে মাদক কারবারি গ্রেফতার ৭, আটক ২৪ রাজশাহীতে ২১তম ইস্ট-ওয়েস্ট ইউনিভার্সিটি অ্যাস্ট্রো-অলিম্পিয়াডের আঞ্চলিক পর্ব অনুষ্ঠিত নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২৪ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ টানা বৃষ্টিতে তানোরে সবজির দাম ঊর্ধ্বমুখী, চাপে নিম্ন আয়ের মানুষ পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন রাণীনগরে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

রাজশাহীর মিডিল চরে ১৫টি ভারতীয় মহিষ জব্দ

  • আপলোড সময় : ২৬-১২-২০২৫ ১১:৪০:৫৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৬-১২-২০২৫ ১১:৪০:৫৫ পূর্বাহ্ন
রাজশাহীর মিডিল চরে ১৫টি ভারতীয় মহিষ জব্দ রাজশাহীর মিডিল চরে ১৫টি ভারতীয় মহিষ জব্দ
রাজশাহীর পদ্মা নদীর চরাঞ্চল থেকে ১৫টি ভারতীয় মহিষ জব্দ করেছে ব্যাটালিয়ন (১ বিজিবি)।

জব্দকৃত মহিষগুলোর আনুমানিক সিজার মূল্য ৪৬ লাখ ৫০ হাজার টাকা।

শুক্রবার (২৬ ডিসেম্বর), সকালে  বিজিবি-১, এর পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয় ।  

বিজিবি জানায়, গত (২৪ ডিসেম্বর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে রাজশাহী ব্যাটালিয়নের অধীনস্থ খানপুর, তালাইমারি, খিদিরপুর ও শাহাপুর বিওপি’র সমন্বয়ে একটি আভিযানিক দল পদ্মা নদীর মিডিলচর এলাকায় পাচার রোধে চারটি বিওপি’র ৬০ জন বিজিবি সদস্য অভিযান চালায়। ওই সময় ভারতীয় মহিষ নিয়ে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশের সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা মহিষগুলো বিভিন্ন স্থানে ফেলে পালিয়ে যায়।

পরে তল্লাশী চালিয়ে বিজিবি সদস্যরা ১৫টি ভারতীয় মহিষ জব্দ করে। বিধি মোতাবেক জব্দকৃত মহিষগুলো রাজশাহী শুল্ক অফিসে হস্তান্তর করা হয়েছে।

জানা যায়, খানপুর বিওপি এলাকা থেকে ৪টি, তালাইমারি বিওপি থেকে ৫টি এবং খিদিরপুর বিওপি এলাকা থেকে ৬টি মহিষ জব্দ করা হয়।

এ ঘটনায় জড়িত চোরাকারবারীদের পরিচয় শনাক্ত ও তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে বলে জানিয়েছে বিজিবি।

বিজিবি কর্তৃপক্ষ জানায়, সীমান্তে চোরাচালান ও অবৈধ কার্যক্রম প্রতিরোধে বাহিনী সর্বদা সতর্ক অবস্থানে রয়েছে এবং এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
টানা বৃষ্টিতে তানোরে সবজির দাম ঊর্ধ্বমুখী, চাপে নিম্ন আয়ের মানুষ

টানা বৃষ্টিতে তানোরে সবজির দাম ঊর্ধ্বমুখী, চাপে নিম্ন আয়ের মানুষ