ঢাকা , রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬ , ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মোহনপুরে পরিষ্কার-পরিচ্ছন্নতা দিবস পালিত রাজশাহীতে বিশ্বসাহিত্য কেন্দ্রের বইপড়া কর্মসূচির পুরস্কার বিতরণ রাজশাহীতে মাদকবিরোধী অভিযানে ৬ ব্যবসায়ী গ্রেপ্তার, বিপুল অ্যালকোহল জব্দ রাজশাহীতে পরিত্যক্ত অবস্থায় একনলা বন্দুক উদ্ধার ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতাকে সামাজিক আন্দোলনে রূপ দিতে হবে ডেঙ্গু প্রতিরোধে রাজশাহীতে তিন মাসব্যাপী পরিচ্ছন্নতা ও ফগার স্প্রে অভিযান গোদাগাড়ীর চরে পানি-ভাঙনে নিঃস্ব শত শত পরিবার ২০ দিনেও মেলেনি পর্যাপ্ত খাবার, বিশুদ্ধ পানি ও আশ্রয় রাজশাহী সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ট্যাপেন্টাডল ও ভারতীয় মদ জব্দ রাজশাহী সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ট্যাপেন্টাডল ও ভারতীয় মদ জব্দ তানোরে মানববন্ধন নিয়ে উত্তেজনা আত্রাইয়ে ৩ মাসব্যাপী জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন রাণীশংকৈলে এসিল্যান্ডের বদলি বাতিলের দাবিতে মানববন্ধন পুঠিয়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান শুরু উন্নয়নকাজে বাধা ও ভয় দেখিয়ে পিছিয়ে রাখা যাবে না: সানজিদা ইয়াসমিন তুলি রাণীশংকৈলে এসিল্যান্ডের বদলি ঠেকাতে রাজপথে জনতা নাটোরে গাঁজা সহ মাদক কারবারী গ্রেপ্তার ২ অভিনয়ে ফিরতে চান শবনম ফারিয়া! কাপ্তাই হ্রদের পানি বাড়ায় আবারও খুলল ১৬ জলকপাট ভারতের সঙ্গে করা ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার: চিফ হুইপ কঙ্গোতে স্কুলে অগ্নিকাণ্ডে নিহত অন্তত ২৪

দুর্গাপুরে ‘ডেভিল হান্ট ফেজ-২’ অভিযানে নিষিদ্ধ যুবলীগ ও ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

  • আপলোড সময় : ২৭-১২-২০২৫ ০২:২৪:৫১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৭-১২-২০২৫ ০২:২৪:৫১ পূর্বাহ্ন
দুর্গাপুরে ‘ডেভিল হান্ট ফেজ-২’ অভিযানে নিষিদ্ধ যুবলীগ ও ছাত্রলীগ নেতা গ্রেপ্তার দুর্গাপুরে ‘ডেভিল হান্ট ফেজ-২’ অভিযানে নিষিদ্ধ যুবলীগ ও ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
 
রাজশাহীর দুর্গাপুরে পুলিশের ‘ডেভিল হান্ট ফেজ-২’ অভিযানে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী যুবলীগ ও ছাত্রলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে দুর্গাপুর থানা পুলিশ।

 
গ্রেপ্তারকৃতরা হলেন— ঝালুকা ইউনিয়ন যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক নওয়াব আলী (৪৩) এবং জয়নগর ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতি আকাশ আলী (২০)।

 
নওয়াব আলী উপজেলার ৫নং ঝালুকা ইউনিয়নের ঝালুকা গ্রামের মৃত জোনাব আলীর ছেলে। অপরদিকে আকাশ আলী ৭নং জয়নগর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের পারিলা গ্রামের রমজান আলীর ছেলে।

 
 
পুলিশ জানায়, গত বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে আমগাছি বাজার এলাকায় অভিযান চালিয়ে নওয়াব আলীকে গ্রেপ্তার করা হয়। এছাড়া একই রাতে পৃথক অভিযানে আকাশ আলীকে তার নিজ বসতবাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।

 
শনিবার (২৬ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে গ্রেপ্তারকৃত দুজনকে রাজশাহী বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

 
দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম জানান, নাশকতা সংক্রান্ত মামলায় নিষিদ্ধ যুবলীগ নেতা নওয়াব আলী ও ছাত্রলীগ নেতা আকাশ আলীকে গ্রেপ্তার করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জননিরাপত্তা নিশ্চিত করতে ‘ডেভিল হান্ট ফেজ-২’ অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহী সীমান্তে বিজিবির পৃথক অভিযানে  ট্যাপেন্টাডল ও ভারতীয় মদ জব্দ

রাজশাহী সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ট্যাপেন্টাডল ও ভারতীয় মদ জব্দ