ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমের ক্যারেটে লুকিয়ে ১০০ বোতল এসকাফ পাচারের চেষ্টা, যুবক গ্রেপ্তার রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে নৌকাসহ ভারতীয় সিরাপ জব্দ রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসার নতুন এমডির সৌজন্য সাক্ষাৎ দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী রাসিকের ড্রেন পরিষ্কার কার্যক্রমে জলাবদ্ধতা নিরসন, স্বস্তিতে ১১ নম্বর ওয়ার্ডবাসী চট্টগ্রামে ৮ মামলার পলাতক সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার আরএমপির অপরাধ পর্যালোচনা ও সমন্বয় সভা অনুষ্ঠিত চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন, সাংবাদিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি রাজশাহীতে বিএসটিআইর ভ্রাম্যমাণ আদালত, শামিম সুইটসকে ১৫ হাজার টাকা জরিমানা রাজশাহী নগরীতে মাদক মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন কারাদন্ড রাজশাহীতে দেড় কেজি হেরোইন-সহ গ্রেফতার ১৬ রাজশাহীতে মাদকের বিস্তার: ট্রানজিট রুটে সক্রিয় চক্র, গডফাদারদের গ্রেফতারের দাবি পাবনায় চালককে ছুরিকাঘাত করে ছিনতাই করা অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ১ বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণ, এনসিপি নেতা গ্রেপ্তার যশোরে দুই ছেলে সরকারি কর্মকর্তা, মা তুলে খান বয়স্ক ভাতা তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে শিক্ষার্থীর মৃত্যু মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় যুবদল নেতা নিহত শুক্রবার পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বর্ষায় ঘরের আর্দ্রতা কমাতে কোন কৌশল প্রয়োগ করলে বিদ্যুতের খরচ কমবে

প্রথমবার একসঙ্গে রজনীকান্ত-শাহরুখ, জানালেন মিঠুন চক্রবর্তী

  • আপলোড সময় : ২৭-১২-২০২৫ ১১:২৫:২৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৭-১২-২০২৫ ১১:২৫:২৪ অপরাহ্ন
প্রথমবার একসঙ্গে রজনীকান্ত-শাহরুখ, জানালেন মিঠুন চক্রবর্তী File Photo
 

প্রথমবার দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রির জনপ্রিয় কিংবদন্তি অভিনেতা রজনীকান্তের সঙ্গে পর্দা শেয়ার করবেন বলিউড বাদশাহ শাহরুখ খান। সম্প্রতি গণমাধ্যমের এক সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন আরেক কিংবদন্তি বর্ষীয়ান অভিনেতা মিঠুন চক্রবর্তী। কোন ছবির কথা বললেন অভিনেতা?


বর্ষীয়ান অভিনেতা রজনীকান্তের পরবর্তী সিনেমা ‘জেলার ২’। সেই সিনেমার প্রচার অনুষ্ঠানে কথায় কথায় মিঠুন চক্রবর্তী বললেন, ‘জেলার ২’ সিনেমায় দেখা যাবে শাহরুখ খানকে। 

 

এমন কোনো ঘরানা আছে কিনা, যা তার সবচেয়ে প্রিয়। তা হতে পারে পারিবারিক ছবি কিংবা অ্যাকশনে ভরপুর অথবা থ্রিলার ঘরানা। উত্তরে তিনি বলেন, ওভাবে তো সিদ্ধান্ত নেওয়া যায় না। আমার পরবর্তী সিনেমা ‘জেলার ২’, সেখানে সবাই আমার বিরুদ্ধে। রজনীকান্ত, মোহনলাল, শাহরুখ, রম্যা কৃষ্ণণ, শিবা রাজকুমার— প্রত্যেকে আমার বিরুদ্ধে। এরপরেই বললেন, শুধু শাহরুখের উপস্থিতিই স্পষ্ট হয়নি। সেই সঙ্গে তিনি যে খলচরিত্রে অভিনয় করছেন তা-ও জানা গেল।

 

 ‘জেলার ২’ সিনেমা হতে চলেছে রজনীকান্ত ও শাহরুখের একসঙ্গে প্রথম সিনেমা। ২০১১ সালে অনুভব সিনহা পরিচালিত শাহরুখ অভিনীত ‘রা ওয়ান’ সিনেমায় রজনীকান্তের ক্যামিও দেখা গিয়েছিল। কিন্তু সম্প্রতি অভিনেতা সুরেশ মেনন এক সাক্ষাৎকারে জানিয়েছেন, ওই দৃশ্যে শুটিংয়ের জন্য রজনীকান্ত সশরীরে আসেননি। কারণ সেই সময় তিনি অসুস্থ ছিলেন। এরপর ২০১৩ সালের ‘চেন্নাই এক্সপ্রেস’ সিনেমায় রজনীকান্তকে গানের মাধ্যমে শ্রদ্ধা জানিয়েছিলেন বাদশাহ। তবে এবার প্রথম একসঙ্গে একপর্দায় দুই তারকাকে দেখবেন দর্শকরা।


নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী

দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী