ঢাকা , রবিবার, ২৬ জুলাই ২০২৬ , ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মোদি সরকারের বিরুদ্ধে আন্দোলন জোরদারের আহ্বান রাহুলের বড়াইগ্রামে টিকটকারের মৃত্যু: দুর্ঘটনা, নাকি আড়ালে অন্য কোনো রহস্য? তানোরে বর্গাচাষীকে হাতুড়ি পেটা মতিহারে এসকাফ সিরাপসহ মাদক কারবারী গ্রেপ্তার দুই যাত্রীকে ছুরিকাঘাতের অভিযোগে উত্তেজনা, যাত্রীবাহী ট্রেন রেখে পালিয়েছে সব স্টাফ সাভারে পুলিশের সঙ্গে গোলাগুলির পর নারীকে জিম্মি করে পালালো ‘শুটার বাপ্পি’ মাদক কারবারিকে টাকা নিয়ে ছেড়ে দেওয়ার অভিযোগ, চার পুলিশ কর্মকর্তা প্রত্যাহার সাহাবুদ্দিন বঙ্গভবন ছাড়তে পারেন রোববার বা সোমবার কুষ্টিয়ায় পুকুরে গোসল করতে নেমে কলেজছাত্রের মৃত্যু কামান দাগা নয়, মশা মারতে এ বার ড্রোনের বহর নামালে শ্রীলঙ্কা সরকার কাটাখালি থানার চরখানপুর হঠাৎপাড়ায় ভারতীয় সিরাপসহ মাদক কারবারি আটক গুরুত্ব দিয়ে আলোচনা করছে ইরান, এখনই বড় হামলা নয় ট্রাম্প বিশ্বকাপ ফাইনালে স্পেনের জয় আগে থেকেই ঠিক করা ছিল? বিতর্কে মুখ খুললেন মারামারি করা আর্জেন্টিনার সেই ফুটবলার জরায়ুমুখের ক্যানসার প্রতিরোধে বড় পদক্ষেপ আইসিএমআরের ফ্যাটি লিভারের সমস্যা নির্মূল হবে, রোজ সকালে পান করুন কিছু ডিটক্স পানীয় যা-ই হয়ে যাক, মাঠে চুল বাঁধেন না স্পেনের ফুটবলার মার্ক কুকুরেয়া! প্রায় দেড় কোটি টাকার কর বাকি ছিল রাজেশ খন্নার বাড়ির, সলমন এগিয়ে এলে উল্টে তাঁর উপরেই চটে যান তারকা মরিয়া চেষ্টা চালাচ্ছিলেন সংসার বাঁচানোর, কিন্তু টলিপাড়ার আলোচিত যুগল নাকি এখন আলাদা থাকছেন? তেল পরিবহণে প্রণালী-নির্ভরতা কমাতে চায় পশ্চিম এশিয়ার দেশগুলি বছরে হাজার টন হিরে তৈরি হয় শনিতে? নেপথ্যে বজ্রপাত?

দুই মাসেও রাকসুর সংস্কার অচল, তহবিল হিসাব নিয়ে টানাপোড়েন

  • আপলোড সময় : ২৯-১২-২০২৫ ০৭:৩৯:৩৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৯-১২-২০২৫ ০৭:৩৯:৩৩ অপরাহ্ন
দুই মাসেও রাকসুর সংস্কার অচল, তহবিল হিসাব নিয়ে টানাপোড়েন File Photo
রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনের দুই মাস পার হলেও ইশতেহারে ঘোষিত সংস্কার বাস্তবায়নে দৃশ্যমান কোনো অগ্রগতি নেই বলে অভিযোগ তুলেছেন শিক্ষার্থীরা। তাঁদের ভাষ্য, প্রতিশ্রুত সংস্কারের বদলে রাকসু জাতীয় রাজনীতি ও প্রতীকী কর্মকাণ্ডে বেশি মনোযোগী। তবে রাকসু প্রতিনিধিরা বলছেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন দীর্ঘদিনের তহবিলের পূর্ণাঙ্গ হিসাব দিতে না পারায় কার্যক্রমে গতি আসছে না।

দীর্ঘ ৩৫ বছর পর গত ১৬ অক্টোবর রাকসু নির্বাচন অনুষ্ঠিত হয় এবং ২৬ অক্টোবর নির্বাচিত প্রতিনিধিরা শপথ নেন। দায়িত্ব গ্রহণের দুই মাস পেরোলেও রাকসুর তহবিলের পূর্ণাঙ্গ হিসাব এখনো বুঝে পাননি প্রতিনিধিরা। প্রশাসন জানায়, ২০১৩ সালের পরবর্তী সময়ের হিসাব পাওয়া গেলেও ১৯৯০ থেকে ২০১৩ সাল পর্যন্ত সময়ের আর্থিক নথি এখনও সম্পূর্ণভাবে সংগ্রহ করা সম্ভব হয়নি।

রাকসুর সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মার বলেন, দায়িত্ব নেওয়ার পর দেখি কোনো ফাইল, কোনো হিসাবই ছিল না। শূন্য থেকে পুরো ভিত্তি গড়ে তুলতে হচ্ছে। তাঁর দাবি, তহবিলের স্বচ্ছ হিসাব ছাড়া পরিকল্পিত সংস্কার কার্যক্রম এগোনো কঠিন।

রাকসুর ভিপি, এজিএসসহ ২৩ পদের মধ্যে ২০ জনই শিবিরসমর্থিত প্যানেলের প্রতিনিধি। এই প্যানেল ইশতেহারে ১২ মাসে ২৪টি সংস্কার বাস্তবায়নের অঙ্গীকার করেছিল। প্রতিনিধিদের ভাষ্য, দায়িত্ব নেওয়ার পরপরই প্রশাসনকে তহবিলের হিসাব হস্তান্তরের অনুরোধ জানানো হয়। প্রশাসন ১৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ হিসাব দেওয়ার কথা বললেও তা এখনো সম্পন্ন হয়নি।

তবে রাকসুর ভিপি মোস্তাকুর রহমান জাহিদ বলেন, বিতর্ক উৎসব, মাঠ সংস্কার, পানির ফিল্টার স্থাপন ও অনলাইন সেবাসহ কিছু কার্যক্রম ইতিমধ্যে বাস্তবায়ন হয়েছে। অর্থনৈতিক প্রতিবন্ধকতার কারণে কাজের গতি আশানুরূপ না হলেও রাকসুর কাজ থেমে নেই।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সালেহ্ হাসান নকীব বলেন, ৩৫ বছর ধরে এসব বিষয়ে কেউ কাজ করেনি। এখন কাজ শুরু হয়েছে। ব্যাংক স্টেটমেন্টসহ প্রয়োজনীয় নথি সংগ্রহে সময় লাগছে, সবকিছু ধীরে ধীরে সামনে আসবে।

এদিকে শিক্ষার্থীরা দ্রুত তহবিলের স্বচ্ছ হিসাব প্রকাশ ও ইশতেহার অনুযায়ী সময়ভিত্তিক কর্মপরিকল্পনা প্রকাশের দাবি জানিয়েছেন, যাতে রাকসুর প্রতিশ্রুত সংস্কার কার্যক্রমের অগ্রগতি দৃশ্যমান হয়।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বৃক্ষরোপণের বিকল্প নেই, বাংলাদেশ রক্ষায় সবুজায়ন জরুরি: ভূমিমন্ত্রী

বৃক্ষরোপণের বিকল্প নেই, বাংলাদেশ রক্ষায় সবুজায়ন জরুরি: ভূমিমন্ত্রী