ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমের ক্যারেটে লুকিয়ে ১০০ বোতল এসকাফ পাচারের চেষ্টা, যুবক গ্রেপ্তার রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে নৌকাসহ ভারতীয় সিরাপ জব্দ রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসার নতুন এমডির সৌজন্য সাক্ষাৎ দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী রাসিকের ড্রেন পরিষ্কার কার্যক্রমে জলাবদ্ধতা নিরসন, স্বস্তিতে ১১ নম্বর ওয়ার্ডবাসী চট্টগ্রামে ৮ মামলার পলাতক সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার আরএমপির অপরাধ পর্যালোচনা ও সমন্বয় সভা অনুষ্ঠিত চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন, সাংবাদিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি রাজশাহীতে বিএসটিআইর ভ্রাম্যমাণ আদালত, শামিম সুইটসকে ১৫ হাজার টাকা জরিমানা রাজশাহী নগরীতে মাদক মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন কারাদন্ড রাজশাহীতে দেড় কেজি হেরোইন-সহ গ্রেফতার ১৬ রাজশাহীতে মাদকের বিস্তার: ট্রানজিট রুটে সক্রিয় চক্র, গডফাদারদের গ্রেফতারের দাবি পাবনায় চালককে ছুরিকাঘাত করে ছিনতাই করা অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ১ বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণ, এনসিপি নেতা গ্রেপ্তার যশোরে দুই ছেলে সরকারি কর্মকর্তা, মা তুলে খান বয়স্ক ভাতা তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে শিক্ষার্থীর মৃত্যু মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় যুবদল নেতা নিহত শুক্রবার পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বর্ষায় ঘরের আর্দ্রতা কমাতে কোন কৌশল প্রয়োগ করলে বিদ্যুতের খরচ কমবে

শীতের সময়ে এই অভ্যাসগুলিই ত্বকের শুষ্কতা দ্রুত বাড়িয়ে দেয়

  • আপলোড সময় : ৩০-১২-২০২৫ ০১:৫১:১৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩০-১২-২০২৫ ০১:৫১:১৩ অপরাহ্ন
শীতের সময়ে এই অভ্যাসগুলিই ত্বকের শুষ্কতা দ্রুত বাড়িয়ে দেয় ফাইল ফটো
শীত মানেই শুষ্ক ত্বক। নিম্নমুখী পারদ, শুকনো হিমেল হাওয়ার প্রভাবে ত্বকে রুক্ষতা ও ক্লান্তি বাড়তে থাকে। কখনও সখনও ক্রিম বা ময়েশ্চারাইজ়ারও এই সমস্যা থেকে মুক্তি দিতে পারে না। ঘন ঘন লোশন মেখে রাখতে হয়। তার উপর শীতের সময়ে ছোটখাটো এমন ভুল করে বসেন অনেকে, যার ফলে ত্বকের শুষ্কতার সমস্যা আরও প্রকট হয়ে যায়।

আপাত ভাবে সেগুলিকে ভুল বলে মনে হবে না, কিন্তু শীতের সময়ে সেই অভ্যাসই ত্বকের ক্ষতি করে—

১. দীর্ঘ ক্ষণ ধরে গরম জলে স্নান করা: শীতের সময়ে দীর্ঘ ক্ষণ গরম জলে স্নান করার অভ্যাস রয়েছে অনেকের। কিন্তু গরম জলের সংস্পর্শে বেশি ক্ষণ থাকলে ত্বকের প্রাকৃতিক তৈলাক্ত ভাব চলে যায়। ফলে ত্বক শুষ্ক হয়ে যায়।

২. ঘর গরম করার যন্ত্র ব্যবহার: শীতকালে রুম হিটার বেশি ব্যবহার করলে ত্বকের শুষ্কতা বাড়ে। রুম হিটার ঘরের বাতাস থেকে আর্দ্রতা শুষে নেয় এবং ঠান্ডা বাতাসও কম আর্দ্রতা ধারণ করে। ফলে ত্বক তার স্বাভাবিক আর্দ্রতা হারিয়ে শুষ্ক, খসখসে হয়ে যায়, যা থেকে চুলকানি ও ফাটলও দেখা দেয় ত্বকে।

৩. গরম জলে শ্যাম্পু করা: গরম জলে স্নান করলে যে ক্ষতি হয়, শ্যাম্পু করলেও তা-ই হয়। জলের ঠান্ডা ভাব হালকা কাটিয়ে নিয়ে তা দিয়ে চুল ধোয়া উচিত। বেশি গরম হলে মাথার ত্বক থেকে প্রাকৃতিক তেল চলে যাবে।

৪. জল পানে ঘাটতি থাকা: শীতের সময়ে জল পিপাসা কম পায়। আর জল পানে ঘাটতি পড়ে বলেই শরীরে ও ত্বকে শুষ্কতা বাড়তে থাকে। তাই দিনে অন্তত ৩ লিটার জল পান করা উচিত।

৫. শরীর কম সক্রিয় রাখা: শীতকালে শরীর কম সক্রিয় থাকে। ফলে রক্ত সঞ্চালন কমে যায়। ত্বকের কোষগুলি সতেজতা ও আর্দ্রতা হারায়। তা ছাড়া ত্বকের প্রাকৃতিক তেল উৎপাদন কমে যায় পর্যাপ্ত পরিমাণে শরীরচর্চা করলে। তাই ত্বক আর্দ্রতা হারিয়ে আরও শুষ্ক ও রুক্ষ হয়ে পড়ে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী

দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী