ঢাকা , শনিবার, ২৫ জুলাই ২০২৬ , ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এক বা দুই তালাকের পর স্ত্রীকে ফেরানোর উপায় মোদী সরকারকে ২৪ ঘণ্টার আলটিমেটাম বিক্ষোভকারীদের ইসরায়েলকে স্বীকৃতি না দিলে সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তি বাতিল: হোয়াইট হাউস আমরা তোমাদের কলিজা খেয়ে ফেলব: মেসির স্ত্রী হিমাচল প্রদেশে ভূমিধসে পাথরের নীচে চাপা পড়ে ১৩ জনের মৃত্যুৃ কিশোরগঞ্জের সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষার্থীসহ ২ জনের মৃত্যু ১২০০ ফলজ গাছ কেটে কৃষকে নিঃস্ব করে দিল বন বিভাগ ঊর্ধ্বমুখী কোলেস্টেরল! রাশ টানতে কোন ডাল খাবেন? হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু নীরব সংকটে বছরে প্রাণ হারায় প্রায় ১৮ হাজার মানুষ, অধিকাংশই শিশু পশ্চিম তীরে ব্যাপক সংঘর্ষ, ৪ ফিলিস্তিনিসহ নিহত ৫ জিম নয়, বেড়াতে গিয়ে ওজন ঝরান নায়িকা রশ্মি নাবা ফার্মার ৪ লাখ টাকা জরিমানা, থামছে না বিষ্ঠা ফেলা মহানগরীতে পুলিশের অভিযানে মাদক কারবারি গ্রেফতার ৭, আটক ২৪ রাজশাহীতে ২১তম ইস্ট-ওয়েস্ট ইউনিভার্সিটি অ্যাস্ট্রো-অলিম্পিয়াডের আঞ্চলিক পর্ব অনুষ্ঠিত নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২৪ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ টানা বৃষ্টিতে তানোরে সবজির দাম ঊর্ধ্বমুখী, চাপে নিম্ন আয়ের মানুষ পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন রাণীনগরে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

রাষ্ট্রীয় শোক ঘোষনা থাকায় রাজশাহীতে উৎসব ছাড়াই শিক্ষার্থীদের হাতে নতুন বই

  • আপলোড সময় : ০১-০১-২০২৬ ০৬:৪১:৪২ অপরাহ্ন
  • আপডেট সময় : ০১-০১-২০২৬ ০৬:৪১:৪২ অপরাহ্ন
রাষ্ট্রীয় শোক ঘোষনা থাকায় রাজশাহীতে উৎসব ছাড়াই শিক্ষার্থীদের হাতে নতুন বই রাষ্ট্রীয় শোক ঘোষনা থাকায় রাজশাহীতে উৎসব ছাড়াই শিক্ষার্থীদের হাতে নতুন বই
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুত ঘোষিত রাষ্ট্রীয় শোকের কারণে এ বছর উৎসব ছাড়াই প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের হাতে নতুন পাঠ্যবই তুলে দেওয়া হয়েছে। 

বছরের প্রথম দিন (বৃহস্পতিবার) সারাদেশের মতো রাজশাহীতেও সকাল থেকে বিদ্যালয়গুলোতে ২০২৬ শিক্ষাবর্ষের নতুন বই বিতরণ কার্যক্রম শুরু হয়।

শিক্ষা দপ্তর সূত্রে জানা গেছে, শোকাবহ পরিবেশের কারণে কোনো আনুষ্ঠানিকতা বা উৎসব আয়োজন করা হয়নি। সংশ্লিষ্ট বিদ্যালয়ের শিক্ষকরা সরাসরি শিক্ষার্থীদের হাতে বই তুলে দেন।

বিভাগীয় প্রাথমিক শিক্ষা দপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছর রাজশাহী বিভাগের আট জেলায় প্রাক্-প্রাথমিক থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত মোট বইয়ের চাহিদা ছিল ১ কোটি ২৭ হাজার ১৮৫টি। এ চাহিদার বিপরীতে শতভাগ বই ইতোমধ্যে বিদ্যালয়গুলোতে পৌঁছে গেছে। বিষয়টি নিশ্চিত করে রাজশাহী বিভাগীয় প্রাথমিক শিক্ষা দপ্তরের উপপরিচালক মোঃ সানাউল্লাহ জানান, প্রাথমিক স্তরে বই সরবরাহে কোনো ঘাটতি নেই।

তবে মাধ্যমিক পর্যায়ে এখনো বই সরবরাহ সম্পূর্ণ হয়নি। জেলা মাধ্যমিক শিক্ষা দপ্তরের তথ্যমতে, রাজশাহী জেলায় মাধ্যমিক, ইবতেদায়ি, দাখিল ও এসএসসি (ভোকেশনাল) পর্যায়ের ষষ্ঠ থেকে নবম শ্রেণি পর্যন্ত মোট বইয়ের চাহিদা ছিল ৩৭ লাখ ৪ হাজার ৩০২টি। এর বিপরীতে এখন পর্যন্ত ১৮ লাখ ৮ হাজার ১৪৬টি বই পাওয়া গেছে।

সংশ্লিষ্ট দপ্তরগুলো জানিয়েছে, অবশিষ্ট মাধ্যমিক স্তরের বই দ্রুত সরবরাহের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
টানা বৃষ্টিতে তানোরে সবজির দাম ঊর্ধ্বমুখী, চাপে নিম্ন আয়ের মানুষ

টানা বৃষ্টিতে তানোরে সবজির দাম ঊর্ধ্বমুখী, চাপে নিম্ন আয়ের মানুষ