ঢাকা , শনিবার, ২৫ জুলাই ২০২৬ , ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এক বা দুই তালাকের পর স্ত্রীকে ফেরানোর উপায় মোদী সরকারকে ২৪ ঘণ্টার আলটিমেটাম বিক্ষোভকারীদের ইসরায়েলকে স্বীকৃতি না দিলে সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তি বাতিল: হোয়াইট হাউস আমরা তোমাদের কলিজা খেয়ে ফেলব: মেসির স্ত্রী হিমাচল প্রদেশে ভূমিধসে পাথরের নীচে চাপা পড়ে ১৩ জনের মৃত্যুৃ কিশোরগঞ্জের সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষার্থীসহ ২ জনের মৃত্যু ১২০০ ফলজ গাছ কেটে কৃষকে নিঃস্ব করে দিল বন বিভাগ ঊর্ধ্বমুখী কোলেস্টেরল! রাশ টানতে কোন ডাল খাবেন? হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু নীরব সংকটে বছরে প্রাণ হারায় প্রায় ১৮ হাজার মানুষ, অধিকাংশই শিশু পশ্চিম তীরে ব্যাপক সংঘর্ষ, ৪ ফিলিস্তিনিসহ নিহত ৫ জিম নয়, বেড়াতে গিয়ে ওজন ঝরান নায়িকা রশ্মি নাবা ফার্মার ৪ লাখ টাকা জরিমানা, থামছে না বিষ্ঠা ফেলা মহানগরীতে পুলিশের অভিযানে মাদক কারবারি গ্রেফতার ৭, আটক ২৪ রাজশাহীতে ২১তম ইস্ট-ওয়েস্ট ইউনিভার্সিটি অ্যাস্ট্রো-অলিম্পিয়াডের আঞ্চলিক পর্ব অনুষ্ঠিত নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২৪ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ টানা বৃষ্টিতে তানোরে সবজির দাম ঊর্ধ্বমুখী, চাপে নিম্ন আয়ের মানুষ পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন রাণীনগরে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

নাচোলে পরিত্যক্ত অবস্থায় দেশীয় অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

  • আপলোড সময় : ০১-০১-২০২৬ ০৭:০২:৩৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ০১-০১-২০২৬ ০৭:০২:৩৮ অপরাহ্ন
নাচোলে পরিত্যক্ত অবস্থায় দেশীয় অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার নাচোলে পরিত্যক্ত অবস্থায় দেশীয় অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার
চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায় আধিপত্য বিস্তারে ব্যবহৃত বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র ও তাজা গোলাবারুদ উদ্ধার করেছে র‍্যাব।

বুধবার (৩১ ডিসেম্বর) রাত সাড়ে ৮টার দিকে নাচোল থানাধীন ৪ নম্বর নিজামপুর ইউনিয়নের ২ নম্বর বহেরুল ওয়ার্ডে ইলামিত্র গেইট সংলগ্ন দিঘির উত্তর পাশে পাটাল থেকে সন্দেহজনক পরিত্যক্ত অবস্থায় এসব অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়।

জব্দকৃত আলামতের মধ্যে রয়েছে; লোহার বড় হাসুয়া ৪টি, কাঠের বাটযুক্ত লোহার ছোট হাসুয়া ৪টি, কাঠের বাটযুক্ত একটি খড়গ, একটি কিরিচ, লোহার চাইনিজ কুড়াল ২টি, দ্বিমুখী চাইনিজ কুড়াল ৩টি এবং স্টিলের হাতলযুক্ত লোহার চেইন স্টিক ১টি। এছাড়া সাদা কাগজে মোড়ানো অবস্থায় ৩ রাউন্ড তাজা গোলাবারুদ উদ্ধার করা হয়। মোট উদ্ধারকৃত দেশীয় অস্ত্রের সংখ্যা ১৬টি।

বৃহস্পতিবার বিকালে এ তথ্য নিশ্চিত করেছেন র‌্যাব-৫, রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের মুখপাত্র উপ-পরিচালক মেজর আসিফ আল-রাজেক।

তিনি জানান, বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, নিজামপুর ইউনিয়নের ২ নম্বর বহেরুল ওয়ার্ডে ইলামিত্র গেইট সংলগ্ন দিঘির উত্তর পাশে একটি প্লাস্টিকের বস্তা সন্দেহজনকভাবে পড়ে আছে। এমন সংবাদের ভিত্তিতে বর্ণীত স্থানে অভিযান চালিয়ে একটি প্লাস্টিকের বস্তার ভেতর সবুজ কাপড়ে মোড়ানো অস্ত্র ও গোলাবারুদ জব্দ করা হয়।

জব্দকৃত মালামাল আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নাচোল থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা অব্যাহত রয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
টানা বৃষ্টিতে তানোরে সবজির দাম ঊর্ধ্বমুখী, চাপে নিম্ন আয়ের মানুষ

টানা বৃষ্টিতে তানোরে সবজির দাম ঊর্ধ্বমুখী, চাপে নিম্ন আয়ের মানুষ