ঢাকা , বুধবার, ২৮ অক্টোবর ২০২৬ , ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নিয়ামতপুরে শ্রীমন্তপুর ইউনিয়নে বার্ষিক উন্নয়ন পরিকল্পনা বিষয়ক উন্মুক্ত অংশীজন সভা ইউপি চেয়ারম্যানের অপসারণের দাবিতে মানববন্ধন আজকের শিশুরাই আগামী দিনে দেশের মুখ উজ্জ্বল করবে - রাণীশংকৈলে ইউএনও ইসরাত জাহান নিয়ামতপুরে দলিল লেখক সমিতির সভাপতি সাইদ, সাধারণ সম্পাদক দ্বিজেন্দ্রনাথ রাণীনগরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালন নিয়ামতপুরে পাটের তৈরি স্কুল ব্যাগসহ শিক্ষা উপকরণ বিতরণ আত্রাইয়ে স্টেশন এলাকা থেকে স্থানীয়দের সহায়তায় দুই শিশু উদ্ধার: পরিবারের সন্ধানে পুলিশ রাণীনগরে বিশেষ অভিযানে ৫জন গ্রেফতার,মাদক উদ্ধার আত্রাইয়ে মাঠপর্যায়ে সেবার মান বাড়াতে ৬৮ গ্রাম পুলিশের হাতে বাইসাইকেল ​রুয়েটের প্রধান ফটক থেকে উদ্ধার হওয়া সাইকেল আনসার ক্যাম্পে জমা নতুন বাংলাদেশ বিনির্মাণে যুবদল ভ্যানগার্ড হিসেবে কাজ করবে: মাহফুজুর রহমান রিটন যৌতুকের দাবিতে স্ত্রীকে হত্যা, স্বামীর মৃত্যুদণ্ড রাতে ভাত খাওয়া বারণ, রুটি পছন্দ নয়! স্বাস্থ্যকর অথচ সুস্বাদু ৩ খাবার বানিয়ে নিন যা খেলে মনও ভরবে পেনশনের টাকার ব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা, রাস্তায় লুটিয়ে পড়েও ঝোলা ছাড়লেন না বৃদ্ধা! তার পর? রুয়েটের প্রধান ফটক থেকে চুরি হওয়া সাইকেল উদ্ধার, আনসার ক্যাম্পে জমা হুথি হামলায় বিপর্যস্ত সৌদির আরবের আকাশপথ, বাতিল করতে হয়েছে চার হাজারেরও বেশি উড়ান অনুষ্কা-প্রিয়ঙ্কার মতো ফোলা ও ভরাট ঠোঁট হতে পারে সুচ না ফুটিয়েও, ফিলারের বিকল্প তিন উপায়ের সন্ধান রইল রোমান্স ও অ্যাকশনের মিশেলে ‘কিং’-এর নতুন ঝলক, শাহরুখের ছবির মুক্তি কবে? ‘আমার বাড়িতে কেউ এলে ব্যাগ পরীক্ষা করা হচ্ছে’! আবাসন কর্তৃপক্ষের বিরুদ্ধে একাধিক অভিযোগ উর্ফীর ৩২ বছর পর পর্দায় অক্ষয়-রবীনার রসায়ন, ফের আসছে ‘মোহরা’! দীপাবলিতে ‘রামায়ণ’-এর সঙ্গে টক্কর

বছরের প্রথম দিনেই নতুন বইয়ের ঘ্রাণে উচ্ছ্বসিত দুর্গাপুরের ‘পথচলা’ প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষার্থীরা

  • আপলোড সময় : ০১-০১-২০২৬ ০৭:২৩:০১ অপরাহ্ন
  • আপডেট সময় : ০১-০১-২০২৬ ০৭:২৩:০১ অপরাহ্ন
বছরের প্রথম দিনেই নতুন বইয়ের ঘ্রাণে উচ্ছ্বসিত দুর্গাপুরের ‘পথচলা’ প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষার্থীরা বছরের প্রথম দিনেই নতুন বইয়ের ঘ্রাণে উচ্ছ্বসিত দুর্গাপুরের ‘পথচলা’ প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষার্থীরা
নতুন বছরের প্রথম দিন মানেই শিক্ষার্থীদের কাছে এক অন্যরকম আনন্দের দিন। চারিদিকে নতুন বইয়ের সুবাস আর রঙিন প্রচ্ছদের হাতছানি। সারাদেশের ন্যায় রাজশাহীর দুর্গাপুর উপজেলার ‘পথচলা প্রতিবন্ধী বিদ্যালয়’-এ অত্যন্ত উৎসবমুখর পরিবেশে পালিত হয়েছে বই উৎসব। বছরের প্রথম দিনেই নতুন পাঠ্যপুস্তক হাতে পেয়ে খুশিতে আত্মহারা বিশেষ চাহিদা সম্পন্ন এই শিক্ষার্থীরা। তাদের এই বাঁধভাঙা আনন্দ যেন সমাজের সকল প্রতিকূলতাকে জয় করার নতুন স্বপ্ন দেখাচ্ছে।

‎বৃহস্পতিবার (১ জানুয়ারি) সকালে দুর্গাপুর থানা সংলগ্ন ফাজিল মাদ্রাসার উত্তর পাশে অবস্থিত বিদ্যালয় প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে এই বই বিতরণ উৎসবের আয়োজন করা হয়। কুয়াশাচ্ছন্ন শীতের সকাল উপেক্ষা করে শিক্ষার্থীরা মেতে ওঠে উৎসবের আমেজে।
‎
‎বই বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা পরিচালক মোঃ আক্কাস আলী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মোছাঃ আফরোজা খাতুন।

‎বই বিতরণকালে প্রতিষ্ঠাতা পরিচালক মোঃ আক্কাস আলী বলেন, এই বিশেষ শিশুরাই আমাদের সমাজের অবিচ্ছেদ্য অংশ। তাদের মেধা ও প্রতিভাকে বিকাশের সুযোগ করে দিতেই আমরা এই প্রতিষ্ঠান পরিচালনা করছি। বছরের প্রথম দিনে সরকারের এই মহতী উদ্যোগের অংশ হিসেবে তাদের হাতে বই তুলে দিতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত।

‎প্রধান শিক্ষিকা মোছাঃ আফরোজা খাতুন তার বক্তব্যে বলেন, প্রতিবন্ধী শিশুরা সমাজের বোঝা নয়, বরং সঠিক যত্ন ও শিক্ষা পেলে তারাও দেশের সম্পদে পরিণত হতে পারে। নতুন বই তাদের শিক্ষার প্রতি আগ্রহ কয়েক গুণ বাড়িয়ে দেয়। আমরা চেষ্টা করি পরম মমতায় তাদের পাঠদান নিশ্চিত করতে।
‎
‎সরেজমিনে দেখা যায়, নতুন বই হাতে পাওয়ার পর শিক্ষার্থীদের চোখে-মুখে বয়ে যাচ্ছে আনন্দের জোয়ার। কেউ বইয়ের রঙিন ছবি দেখে হাসছে, কেউবা পরম মমতায় নতুন বই বুকে জড়িয়ে ধরে রেখেছে। শারীরিক বা মানসিক সীমাবদ্ধতা থাকলেও বই পাওয়ার আনন্দ থেকে তারা পিছিয়ে নেই। অনেক শিক্ষার্থীকে তাৎক্ষণিকভাবে নতুন বইয়ের পাতা উল্টে ছবি ও বর্ণমালা দেখতে দেখা গেছে।
‎
‎অনুষ্ঠানে উপস্থিত অভিভাবকরা বিদ্যালয়ের এমন উদ্যোগ ও সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। একজন অভিভাবক আবেগাপ্লুত হয়ে বলেন, বছরের শুরুতেই আমার সন্তান নতুন বই পেয়েছে, এটা দেখে খুব ভালো লাগছে। এই বিদ্যালয়টি আমাদের সন্তানদের জন্য একটি আশ্রয়স্থল হয়ে দাঁড়িয়েছে। সময়মতো বই পাওয়ায় পড়াশোনার ধারাবাহিকতা বজায় থাকবে।
‎
‎বিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, প্রতিবন্ধী শিশুদের মূলধারায় ফিরিয়ে আনা এবং তাদের সুশিক্ষায় শিক্ষিত করে স্বাবলম্বী হিসেবে গড়ে তোলাই ‘পথচলা’ বিদ্যালয়ের মূল উদ্দেশ্য। দুর্গম বা পিছিয়ে পড়া এলাকার এসব শিশুদের শিক্ষার আলোয় আলোকিত করতে তারা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। সময়মতো মানসম্মত পাঠ্যপুস্তক সরবরাহ করার জন্য তারা সংশ্লিষ্ট শিক্ষা অফিস ও সরকারের প্রতি বিশেষ ধন্যবাদ জ্ঞাপন করেন।

‎অনুষ্ঠানে বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক-শিক্ষিকা, কর্মচারী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিপুল সংখ্যক অভিভাবক উপস্থিত থেকে শিক্ষার্থীদের এই আনন্দঘন মুহূর্তের সাক্ষী হন।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীজুড়ে মাদক ও জুয়াড়ী সহ গ্রেপ্তার ৩৫

নগরীজুড়ে মাদক ও জুয়াড়ী সহ গ্রেপ্তার ৩৫