ঢাকা , শনিবার, ২৫ জুলাই ২০২৬ , ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এক বা দুই তালাকের পর স্ত্রীকে ফেরানোর উপায় মোদী সরকারকে ২৪ ঘণ্টার আলটিমেটাম বিক্ষোভকারীদের ইসরায়েলকে স্বীকৃতি না দিলে সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তি বাতিল: হোয়াইট হাউস আমরা তোমাদের কলিজা খেয়ে ফেলব: মেসির স্ত্রী হিমাচল প্রদেশে ভূমিধসে পাথরের নীচে চাপা পড়ে ১৩ জনের মৃত্যুৃ কিশোরগঞ্জের সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষার্থীসহ ২ জনের মৃত্যু ১২০০ ফলজ গাছ কেটে কৃষকে নিঃস্ব করে দিল বন বিভাগ ঊর্ধ্বমুখী কোলেস্টেরল! রাশ টানতে কোন ডাল খাবেন? হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু নীরব সংকটে বছরে প্রাণ হারায় প্রায় ১৮ হাজার মানুষ, অধিকাংশই শিশু পশ্চিম তীরে ব্যাপক সংঘর্ষ, ৪ ফিলিস্তিনিসহ নিহত ৫ জিম নয়, বেড়াতে গিয়ে ওজন ঝরান নায়িকা রশ্মি নাবা ফার্মার ৪ লাখ টাকা জরিমানা, থামছে না বিষ্ঠা ফেলা মহানগরীতে পুলিশের অভিযানে মাদক কারবারি গ্রেফতার ৭, আটক ২৪ রাজশাহীতে ২১তম ইস্ট-ওয়েস্ট ইউনিভার্সিটি অ্যাস্ট্রো-অলিম্পিয়াডের আঞ্চলিক পর্ব অনুষ্ঠিত নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২৪ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ টানা বৃষ্টিতে তানোরে সবজির দাম ঊর্ধ্বমুখী, চাপে নিম্ন আয়ের মানুষ পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন রাণীনগরে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

দেশ ও দেশের মানুষের কল্যাণ কামনাই নতুন বছরের চাওয়া: জেমস

  • আপলোড সময় : ০১-০১-২০২৬ ১০:১৪:২৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ০১-০১-২০২৬ ১০:১৪:২৮ অপরাহ্ন
দেশ ও দেশের মানুষের কল্যাণ কামনাই নতুন বছরের চাওয়া: জেমস দেশ ও দেশের মানুষের কল্যাণ কামনাই নতুন বছরের চাওয়া: জেমস
নতুন বছরকে সামনে রেখে দেশের মঙ্গল কামনাকেই নিজের প্রধান অঙ্গীকার হিসেবে তুলে ধরেছেন নগরবাউল জেমস। তার ভাষায়, বর্তমান বাস্তবতায় দাঁড়িয়ে একজন নাগরিক হিসেবে দেশের কল্যাণ কামনাই সবচেয়ে বড় চাওয়া।

জেমস বলেন, দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, সবার জন্য নিরাপদ জীবনযাপন এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের মর্যাদা আরও দৃঢ় হোক-এটাই তার প্রত্যাশা। 

তিনি মনে করেন, বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়াতে যা কিছু ভালো ও ইতিবাচক, তার পক্ষেই সবার ঐক্যবদ্ধ হওয়া জরুরী।

নতুন বছরের আগমন প্রসঙ্গে এই সংগীতশিল্পী বলেন, সময় নদীর স্রোতের মতো-চাইলেও একে থামিয়ে রাখা যায় না। পৃথিবীর নিয়মেই বছর আসে, বছর যায়। সেই ধারাবাহিকতায় শুরু হলো ইংরেজি ২০২৬ সাল। তবে নতুন বছরের এই সূচনা মানেই নতুন স্বপ্নের বুনন, আর সেই স্বপ্ন পূরণে সম্মিলিত প্রচেষ্টার বিকল্প নেই-এমনটাই বিশ্বাস করেন তিনি।

নিজের ব্যক্তিগত পরিকল্পনার কথা বলতে গিয়ে জেমস জানান, তিনি তো মূলত গানের মানুষ। তাই নতুন বছরেও সুরের নেশায় মঞ্চ থেকে মঞ্চে ছুটে বেড়াবেন। পাশাপাশি ব্যস্ততার মাঝেও কাছের মানুষদের সময় দেওয়ার ইচ্ছা থাকবে। শখের তালিকায় থাকা ছবি তোলার মতো দু-একটি আগ্রহও পূরণ করতে চান তিনি।

সব মিলিয়ে নতুন বছরে ব্যক্তিগত পরিকল্পনার চেয়েও দেশের কল্যাণ এবং ইতিবাচক পরিবর্তনের প্রত্যাশাকেই অগ্রাধিকার দিচ্ছেন এই কিংবদন্তি রক তারকা।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
টানা বৃষ্টিতে তানোরে সবজির দাম ঊর্ধ্বমুখী, চাপে নিম্ন আয়ের মানুষ

টানা বৃষ্টিতে তানোরে সবজির দাম ঊর্ধ্বমুখী, চাপে নিম্ন আয়ের মানুষ