ঢাকা , শনিবার, ২৫ জুলাই ২০২৬ , ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এক বা দুই তালাকের পর স্ত্রীকে ফেরানোর উপায় মোদী সরকারকে ২৪ ঘণ্টার আলটিমেটাম বিক্ষোভকারীদের ইসরায়েলকে স্বীকৃতি না দিলে সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তি বাতিল: হোয়াইট হাউস আমরা তোমাদের কলিজা খেয়ে ফেলব: মেসির স্ত্রী হিমাচল প্রদেশে ভূমিধসে পাথরের নীচে চাপা পড়ে ১৩ জনের মৃত্যুৃ কিশোরগঞ্জের সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষার্থীসহ ২ জনের মৃত্যু ১২০০ ফলজ গাছ কেটে কৃষকে নিঃস্ব করে দিল বন বিভাগ ঊর্ধ্বমুখী কোলেস্টেরল! রাশ টানতে কোন ডাল খাবেন? হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু নীরব সংকটে বছরে প্রাণ হারায় প্রায় ১৮ হাজার মানুষ, অধিকাংশই শিশু পশ্চিম তীরে ব্যাপক সংঘর্ষ, ৪ ফিলিস্তিনিসহ নিহত ৫ জিম নয়, বেড়াতে গিয়ে ওজন ঝরান নায়িকা রশ্মি নাবা ফার্মার ৪ লাখ টাকা জরিমানা, থামছে না বিষ্ঠা ফেলা মহানগরীতে পুলিশের অভিযানে মাদক কারবারি গ্রেফতার ৭, আটক ২৪ রাজশাহীতে ২১তম ইস্ট-ওয়েস্ট ইউনিভার্সিটি অ্যাস্ট্রো-অলিম্পিয়াডের আঞ্চলিক পর্ব অনুষ্ঠিত নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২৪ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ টানা বৃষ্টিতে তানোরে সবজির দাম ঊর্ধ্বমুখী, চাপে নিম্ন আয়ের মানুষ পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন রাণীনগরে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

রাজশাহীতে বিপুল পরিমাণ মাদকসহ মাদক কারবারি গ্রেপ্তার ৪

  • আপলোড সময় : ০৩-০১-২০২৬ ০৪:২২:৫২ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৩-০১-২০২৬ ০৪:২২:৫২ অপরাহ্ন
রাজশাহীতে বিপুল পরিমাণ মাদকসহ মাদক কারবারি গ্রেপ্তার ৪ রাজশাহীতে বিপুল পরিমাণ মাদকসহ মাদক কারবারি গ্রেপ্তার ৪
 

রাজশাহী মহানগরীর বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে ১ কেজি গাঁজা, ৮০ পিস ইয়াবা এবং ১০৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ৪ জন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
শুক্রবার (০২ জানুয়ারি) রাতে মহানগরীর বোয়ালিয়া, রাজপাড়া ও মতিহার থানা এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়।


গ্রেপ্তারকৃতরা হলেন— মো: সাইদুল আলম সাগর (৩৩), আবু হানিফ (৪০), মো: সিয়াম (৩২) এবং মো: শাহিন (৩২)। তারা সকলেই রাজশাহী মহানগরীর বিভিন্ন এলাকার বাসিন্দা এবং তাদের বিরুদ্ধে পূর্বের একাধিক অপরাধমূলক মামলা রয়েছে।

 

রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের তিনটি পৃথক আভিযানিক দল শুক্রবার রাত সাড়ে ৮টা থেকে পৌনে ১১টা পর্যন্ত এই কার্যক্রম চালায়।

  • বোয়ালিয়া এলাকা: রাত সোয়া ৯টার দিকে বড়কুঠিপাড়া এলাকায় অভিযান চালিয়ে ১ কেজি গাঁজাসহ সাইদুল আলম ও তার সহকারী হানিফকে গ্রেপ্তার করা হয়।

  • রাজপাড়া এলাকা: রাত পৌনে ১১টার দিকে কেশবপুর এলাকায় অভিযান চালিয়ে সিয়ামকে ৮০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়। তবে এ সময় আকাশ ওরফে বার্মা নামে এক মাদক কারবারি পালিয়ে যেতে সক্ষম হন।

  • মতিহার এলাকা: রাত সাড়ে ৮টার দিকে চর শ্যামপুর এলাকা থেকে শাহিনকে ৫০ পিস ট্যাপেন্টাডলসহ গ্রেপ্তার করা হয়। এখান থেকে মাদক কারবারি মোছাঃ রেখা পালিয়ে গেলেও তার ফেলে যাওয়া ব্যাগ থেকে আরও ৫৫ পিস ট্যাপেন্টাডল, মাদক বিক্রির নগদ ৪ হাজার ২৬০ টাকা ও ৩টি মোবাইল ফোন জব্দ করা হয়।

     

ডিবি পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে মাদক বিক্রির কথা স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। পলাতক আসামিদের গ্রেপ্তারে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।


নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
টানা বৃষ্টিতে তানোরে সবজির দাম ঊর্ধ্বমুখী, চাপে নিম্ন আয়ের মানুষ

টানা বৃষ্টিতে তানোরে সবজির দাম ঊর্ধ্বমুখী, চাপে নিম্ন আয়ের মানুষ