ঢাকা , বুধবার, ২৮ অক্টোবর ২০২৬ , ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নগরীজুড়ে পুলিশের অভিযানে মাদক কারবারী সহ গ্রেপ্তার ৩৩ নগরীতে চোরাই ল্যাপটপ ও এক ডজন মোবাইল ফোন সহ গ্রেফতার ২ স্পেনে দুই দ্রুতগতির ট্রেনের সংঘর্ষ, নিহত বেড়ে ৫০ স্পেনে দুই দ্রুতগতির ট্রেনের সংঘর্ষ, নিহত বেড়ে ৫০ পুঠিয়ার হত্যা মামলার আসামি কুষ্টিয়ায় গ্রেফতার রোজার আগে আবারও সয়াবিন তেলের দাম বাড়াতে চায় ব্যবসায়ীরা নতুন পে-স্কেলে বেতন দিতে আরও ৫ হাজার কোটি টাকা ঋণ নিচ্ছে সরকার পুঠিয়ায় বিপুল পরিমাণ গাঁজা-ইয়াবাসহ গ্রেফতার ২ চতুর্থ শ্রেণির ছাত্রীকে কৌশলে টয়লেটে নিয়ে গেলেন শিক্ষক, অতঃপর... রাজশাহীর পরিবেশ ব্যবস্থাপনা উন্নয়নে রাসিক-জিআইজেডের কর্মশালা দিনদুপুরে অস্ত্র ঠেকিয়ে নারীর ২৫ লাখ টাকা ছিনতাই বাগমারায় ফসলি জমির মাটি কাটায় একজনের কারাদণ্ড, অপরজনকে জরিমানা গুরুদাসপুরে ছাত্রদল নেতার জানাজার পরপরই প্রবাসীর শপিংমলে হামলা-লুটপাট মসজিদের জমি নিয়ে বিরোধ, পাল্টাপাল্টি অভিযোগ নাটোরে অনলাইন প্রতারণার অভিযোগে ইয়াবা সহ যুবক গ্রেপ্তার এবার ক্ষমা চাইলেন মাসুদের ‘শ্যালিকা’, কান ধরে তওবা করলেন শ্বশুর! সেই মাসুদকে তালাক দিলেন ‘শ্যালিকা’ পূর্ণিমা টাঙ্গাইলে মহাসড়কে মিলল অজ্ঞাত নারীর মরদেহ সিরাজগঞ্জে চাঁদা না পেয়ে সোনাখাড়ার ইউপি সদস্যকে বেদম পেটালেন নেতা এবার হবিগঞ্জে আইফোনের জন্য বন্ধুকে গলা কেটে হত্যা

ঠাকুরগাঁও জার্নালিস্ট ক্লাবের সভাপতি রেজাউল- সম্পাদক রিপন

  • আপলোড সময় : ০৩-০১-২০২৬ ০৮:৪০:২৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৩-০১-২০২৬ ০৮:৪০:২৭ অপরাহ্ন
ঠাকুরগাঁও জার্নালিস্ট ক্লাবের সভাপতি  রেজাউল- সম্পাদক  রিপন ঠাকুরগাঁও জার্নালিস্ট ক্লাবের সভাপতি রেজাউল- সম্পাদক রিপন
ঠাকুরগাঁও জেলায় সাংবাদিকদের অন্যতম সংগঠন “ঠাকুরগাঁও জার্নালিস্ট ক্লাবে”র নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।

এতে আবারও সভাপতি হিসেবে মানবজমিনের স্টাফ রিপোর্টার রেজাউল করিম প্রধান, সাধারণ সম্পাদক হিসেবে কালবেলার জেলার প্রতিনিধি রবিউল এহ্সান রিপন ও সাংগঠনিক সম্পাদক হিসেবে এটিএন নিউজের জেলা প্রতিনিধি এম এ সামাদকে নির্বাচিত করা হয়েছে। শনিবার ৩ জানুয়ারী দুপুরে জেলা শহরের লা-রোজা চাইনিজ রেস্টুরেন্টে ঠাকুরগাঁও জার্নালিস্ট ক্লাবের আহ্বায়ক সিনিয়র সাংবাদিক বিশাল রহমান সবার সম্মতিক্রমে ঐ ৩ জনের নাম ঘোষণা করেন।

একই সাথে আগামী রবিবার সন্ধ্যার মধ্যে কার্যকরী কমিটিসহ পূর্নাঙ্গ কমিটি ঘোষণা করার কথা ব্যাক্ত করেন।পরে ঠাকুরগাঁওয়ের সিনিয়র সাংবাদিক মরহুম শাহিন ফেরদৌস-এর কবর জিয়ারত করে নতুন কমিটির কার্যক্রম পরিচালনার কথা ব্যক্তকরে সংগঠনের নেতারা বলেন, বিগত সময়েও পাশে ছিলাম। সাংবাদিকদের বিপদে -আপদে পাশে থাকাই মূল লক্ষ হবে আমাদের এই সংগঠনের।গেল মাসখানেক আগে পুরাতন কমিটি ভেঙ্গে ঠাকুরগাঁও জার্নালিস্ট ক্লাবের সিনিয়র সাংবাদিক বিশাল রহমানকে আহবায়ক করে ৫ সদস্য বিশিষ্ট  কমিটি গঠন করা হয়। সে কমিটি  অবাধ সুষ্ঠ সুন্দর ও নিরপেক্ষ ভাবে একটি কমিটি ঘোষণা করেন।

উল্লেখ্য যে, ২০২৩ সালের ২১ অক্টোবর আনুষ্ঠানিক ভাবে জেলার সাংবাদিকদের সমন্বয়ে গঠিত একটি মুলধারার সাংবাদিক সংগঠন হিসেবে আত্বপ্রকাশ করে “ ঠাকুরগাঁও জার্নালিস্ট ক্লাব” ইতিমধ্যে সংগঠনের সাংবাদিকরা  বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করে পাঠক সুশীল সমাজসহ দলমত নির্বিশেষে সকল শ্রেণী-পেশা মানুষের আস্থা অর্জন করতে পেরেছে। 

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
পুঠিয়ায় বিপুল পরিমাণ গাঁজা-ইয়াবাসহ গ্রেফতার ২

পুঠিয়ায় বিপুল পরিমাণ গাঁজা-ইয়াবাসহ গ্রেফতার ২