ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমের ক্যারেটে লুকিয়ে ১০০ বোতল এসকাফ পাচারের চেষ্টা, যুবক গ্রেপ্তার রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে নৌকাসহ ভারতীয় সিরাপ জব্দ রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসার নতুন এমডির সৌজন্য সাক্ষাৎ দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী রাসিকের ড্রেন পরিষ্কার কার্যক্রমে জলাবদ্ধতা নিরসন, স্বস্তিতে ১১ নম্বর ওয়ার্ডবাসী চট্টগ্রামে ৮ মামলার পলাতক সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার আরএমপির অপরাধ পর্যালোচনা ও সমন্বয় সভা অনুষ্ঠিত চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন, সাংবাদিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি রাজশাহীতে বিএসটিআইর ভ্রাম্যমাণ আদালত, শামিম সুইটসকে ১৫ হাজার টাকা জরিমানা রাজশাহী নগরীতে মাদক মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন কারাদন্ড রাজশাহীতে দেড় কেজি হেরোইন-সহ গ্রেফতার ১৬ রাজশাহীতে মাদকের বিস্তার: ট্রানজিট রুটে সক্রিয় চক্র, গডফাদারদের গ্রেফতারের দাবি পাবনায় চালককে ছুরিকাঘাত করে ছিনতাই করা অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ১ বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণ, এনসিপি নেতা গ্রেপ্তার যশোরে দুই ছেলে সরকারি কর্মকর্তা, মা তুলে খান বয়স্ক ভাতা তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে শিক্ষার্থীর মৃত্যু মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় যুবদল নেতা নিহত শুক্রবার পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বর্ষায় ঘরের আর্দ্রতা কমাতে কোন কৌশল প্রয়োগ করলে বিদ্যুতের খরচ কমবে

যে জিকিরকে জান্নাতের ধনভাণ্ডার বলেছেন নবীজি (সা.)

  • আপলোড সময় : ০৫-০১-২০২৬ ০২:৪৭:১৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৫-০১-২০২৬ ০২:৪৭:১৬ অপরাহ্ন
যে জিকিরকে জান্নাতের ধনভাণ্ডার বলেছেন নবীজি (সা.) ছবি: সংগৃহীত
আল্লাহর জিকিরসমূহের মধ্যে অন্যতম শ্রেষ্ঠ জিকির হলো:

لَا حَوْلَ وَلَا قُوَّةَ إِلَّا بِاللَّهِ

উচ্চারণ: লা হাওলা ওয়া লা কুওয়্যাতা ইল্লা বিল্লাহ।

অর্থ: আল্লাহ ছাড়া কোনো শক্তি ও ক্ষমতা নেই।

নবীজি (সা.) এই জিকিরকে জান্নাতের ধনভাণ্ডার হিসেবে উল্লেখ করেছেন। আবু মুসা আশআরি (রা.) বলেন, রাসুলুল্লাহ (সা.) আমাকে বলেন, আমি কি তোমাকে জান্নাতের ধনভাণ্ডারসমূহের একটি ভাণ্ডারের সন্ধান দেব? আমি বললাম, অবশ্যই, হে আল্লাহর রাসুল। তিনি বললেন, ‘লা হাওলা ওয়ালা কুওয়্যাতা ইল্লা বিল্লাহ’ বলো। (সহিহ বুখারি, সহিহ মুসলিম)

বান্দা জীবনের সব ক্ষেত্রে আল্লাহর সাহায্যের মুখাপেক্ষী। আল্লাহ তাআলার আনুগত্য করার ক্ষেত্রেও আল্লাহ তাআলার সাহায্যের মুখাপেক্ষী। এই বাক্যটি আল্লাহর ওপর নির্ভরতা প্রকাশ করে। এর অর্থ হলো, পাপ থেকে বাঁচার কোনো উপায় নেই আর নেক কাজ করারও কোনো শক্তি নেই—আল্লাহর সাহায্য ছাড়া। তাই নিজের ওপর ভরসা কোরো না, নিজের সামর্থ্যের বড়াই কোরো না। বরং জেনে রাখো, তোমার যেটুকু শক্তি বা ধৈর্য আছে, সবই তোমার প্রতিপালকের পক্ষ থেকে। তুমি তাঁর সাহায্য ছাড়া হেদায়াত লাভ করতে পারবে না, তাঁর সহায়তা ছাড়া দ্বীনের ওপর দৃঢ় থাকতে পারবে না, তাঁর হেফাজত ছাড়া গোনাহ থেকে বাঁচতে পারবে না। জান্নাতেও প্রবেশ করতে পারবে না তাঁর রহমত ছাড়া।

আরেকটি হাদিসে এসেছ, নবীজি (সা.) বলেছেন, পৃথিবীর বুকে যে কেউ পাঠ করবে:

لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ وَاللَّهُ أَكْبَرُ وَلاَ حَوْلَ وَلاَ قُوَّةَ إِلاَّ بِاللَّهِ

উচ্চারণ: লা-ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার, ওয়া লা-হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ

অর্থ: আল্লাহ তাআলা ছাড়া কোনো উপাস্য নেই, আল্লাহ সুমহান, আল্লাহর সাহায্য ছাড়া পাপ মুক্তির কোনো পথ নেই, আল্লাহর সাহায্য ছাড়া ইবাদতের কোনো শক্তি নেই।

তার গুনাহ সমুদ্রের ফেনার মতো বেশি হলেও তা মাফ করে দেওয়া হবে। (সুনানে তিরিমজি)

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী

দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী