ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমের ক্যারেটে লুকিয়ে ১০০ বোতল এসকাফ পাচারের চেষ্টা, যুবক গ্রেপ্তার রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে নৌকাসহ ভারতীয় সিরাপ জব্দ রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসার নতুন এমডির সৌজন্য সাক্ষাৎ দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী রাসিকের ড্রেন পরিষ্কার কার্যক্রমে জলাবদ্ধতা নিরসন, স্বস্তিতে ১১ নম্বর ওয়ার্ডবাসী চট্টগ্রামে ৮ মামলার পলাতক সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার আরএমপির অপরাধ পর্যালোচনা ও সমন্বয় সভা অনুষ্ঠিত চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন, সাংবাদিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি রাজশাহীতে বিএসটিআইর ভ্রাম্যমাণ আদালত, শামিম সুইটসকে ১৫ হাজার টাকা জরিমানা রাজশাহী নগরীতে মাদক মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন কারাদন্ড রাজশাহীতে দেড় কেজি হেরোইন-সহ গ্রেফতার ১৬ রাজশাহীতে মাদকের বিস্তার: ট্রানজিট রুটে সক্রিয় চক্র, গডফাদারদের গ্রেফতারের দাবি পাবনায় চালককে ছুরিকাঘাত করে ছিনতাই করা অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ১ বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণ, এনসিপি নেতা গ্রেপ্তার যশোরে দুই ছেলে সরকারি কর্মকর্তা, মা তুলে খান বয়স্ক ভাতা তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে শিক্ষার্থীর মৃত্যু মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় যুবদল নেতা নিহত শুক্রবার পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বর্ষায় ঘরের আর্দ্রতা কমাতে কোন কৌশল প্রয়োগ করলে বিদ্যুতের খরচ কমবে

শীতের সকালে অসহায় মানুষের পাশে পুঠিয়ার এসিল্যান্ড শিবু দাস

  • আপলোড সময় : ০৫-০১-২০২৬ ০২:৫০:২৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৫-০১-২০২৬ ০২:৫০:২৪ অপরাহ্ন
শীতের সকালে অসহায় মানুষের পাশে পুঠিয়ার এসিল্যান্ড শিবু দাস শীতের সকালে অসহায় মানুষের পাশে পুঠিয়ার এসিল্যান্ড শিবু দাস
তীব্র শীত ও ঘন কুয়াশায় বিপর্যস্ত জনজীবনে অসহায় ও ছিন্নমূল মানুষের পাশে দাঁড়িয়েছেন রাজশাহীর পুঠিয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও পুঠিয়া পৌর প্রশাসক শিবু দাশ। শীতের সকালে নিজ উদ্যোগে কম্বল নিয়ে পৌরসভার বিভিন্ন এলাকায় ঘুরে শীতার্ত মানুষের হাতে শীতবস্ত্র তুলে দেন তিনি।

সোমবার (৫ জানুয়ারি) ভোর ৬টার দিকে পুঠিয়া পাঁআনী রাজবাড়ী বাজার, কাঠালবাড়িয়াসহ পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে ঘন কুয়াশার মধ্যেই শীতার্তদের খোঁজখবর নেন এসিল্যান্ড শিবু দাশ সুমিত। যাদের শীতবস্ত্রের সবচেয়ে বেশি প্রয়োজন এমন গরিব, দুস্থ ও ছিন্নমূল মানুষদের বাছাই করে তাদের হাতে কম্বল তুলে দেন তিনি।

সরকারি এ সহায়তা পেয়ে অনেক শীতার্ত মানুষ আবেগাপ্লুত হয়ে পড়েন। কম্বল পেয়ে খুশি ভানু সরদার বলেন, এই শীতে কেউ খোঁজ নেয়নি। আজ এসিল্যান্ড স্যার নিজে এসে আমাদের হাতে কম্বল তুলে দিয়েছেন। এতে আমাদের খুব উপকার হয়েছে।

এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক শিবু দাশ সুমিত বলেন, তীব্র শীত ও ঘন কুয়াশার কারণে সাধারণ মানুষ বিশেষ করে অসহায় দরিদ্র মানুষজন চরম কষ্টে আছে। সেই কষ্ট অনুভব করেই শীতের সকালে নিজে তাদের কাছে ছুটে গিয়েছি। রাস্তার পাশে ও গ্রামে থাকা প্রকৃত শীতার্ত মানুষদের খুঁজে খুঁজে কম্বল বিতরণ করা হচ্ছে। পর্যায়ক্রমে এ কার্যক্রম অব্যাহত থাকবে। 

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী

দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী