ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমের ক্যারেটে লুকিয়ে ১০০ বোতল এসকাফ পাচারের চেষ্টা, যুবক গ্রেপ্তার রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে নৌকাসহ ভারতীয় সিরাপ জব্দ রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসার নতুন এমডির সৌজন্য সাক্ষাৎ দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী রাসিকের ড্রেন পরিষ্কার কার্যক্রমে জলাবদ্ধতা নিরসন, স্বস্তিতে ১১ নম্বর ওয়ার্ডবাসী চট্টগ্রামে ৮ মামলার পলাতক সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার আরএমপির অপরাধ পর্যালোচনা ও সমন্বয় সভা অনুষ্ঠিত চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন, সাংবাদিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি রাজশাহীতে বিএসটিআইর ভ্রাম্যমাণ আদালত, শামিম সুইটসকে ১৫ হাজার টাকা জরিমানা রাজশাহী নগরীতে মাদক মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন কারাদন্ড রাজশাহীতে দেড় কেজি হেরোইন-সহ গ্রেফতার ১৬ রাজশাহীতে মাদকের বিস্তার: ট্রানজিট রুটে সক্রিয় চক্র, গডফাদারদের গ্রেফতারের দাবি পাবনায় চালককে ছুরিকাঘাত করে ছিনতাই করা অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ১ বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণ, এনসিপি নেতা গ্রেপ্তার যশোরে দুই ছেলে সরকারি কর্মকর্তা, মা তুলে খান বয়স্ক ভাতা তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে শিক্ষার্থীর মৃত্যু মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় যুবদল নেতা নিহত শুক্রবার পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বর্ষায় ঘরের আর্দ্রতা কমাতে কোন কৌশল প্রয়োগ করলে বিদ্যুতের খরচ কমবে

মাঝ রাতে কম্বল নিয়ে মাদ্রাসার এতিম-অসহায় শিক্ষার্থীদের দুয়ারে পুঠিয়ার ইউএনও

  • আপলোড সময় : ০৬-০১-২০২৬ ০১:৩৪:৫৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৬-০১-২০২৬ ০১:৩৪:৫৬ অপরাহ্ন
মাঝ রাতে কম্বল নিয়ে মাদ্রাসার এতিম-অসহায় শিক্ষার্থীদের দুয়ারে পুঠিয়ার ইউএনও মাঝ রাতে কম্বল নিয়ে মাদ্রাসার এতিম-অসহায় শিক্ষার্থীদের দুয়ারে পুঠিয়ার ইউএনও
তিব্র শীতের রাতে উষ্ণতার কম্বল নিয়ে এতিম ও অসহায় শিশুদের দুয়ারে দুয়ারে ছুটছেন রাজশাহীর পুঠিয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) লিয়াকত সালমান।

সোমবার (৫ জানুয়ারি) রাতে উপজেলার বালিয়াঘাটি মরহুম হাজী আমজাদ মাদ্রাসা ও বানেশ্বর খুঁটিপাড়া হাফেজিয়া মাদ্রাসায় থাকা শিশু শিক্ষার্থীদের মাঝে নিজ হাতে কম্বল তুলে দেন এবং এতিম অসহায় শিশুদের সঙ্গে কুশল বিনিময় করেন। তাদের পড়ালেখা ও স্বাস্থ্যের খোঁজ নেন।

শীতের তীব্রতা বাড়ার সঙ্গে সঙ্গে এভাবে প্রতি রাতে উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে ঘুরে ছিন্নমূল, প্রকৃত অসহায় ও দরিদ্র শ্রমজীবী মানুষদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করছেন ইউএনও লিয়াকত সালমান।

এর আগে গত কয়েক দিনে তিনি উপজেলার বিভিন্ন আশ্রয়ণ প্রকল্প ও গুচ্ছগ্রামে থাকা বাসিন্দাদের মাঝেও কম্বল বিতরণ করেন।

সোমবার রাতে কম্বল বিতরণের সময় তার সঙ্গে ছিলেন- উপজেলার সহকারী কমিশনার (ভূমি) শিবু দাস সুমিত, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মাহবুবা আক্তার, বানেশ্বর ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক দুলাল, বানেশ্বর প্রেসক্লাব এর সভাপতি জামাল দ্বীন সুমন ও সাধারন সম্পাদক মোহম্মদ আলী প্রমুখ।

এবিষয়ে পুঠিয়া উপজেলা নির্বাহী অফিসার লিয়াকত সালমান বলেন, রাতের আঁধারে কম্বল নিয়ে বাড়ি বাড়ি গিয়ে যার প্রয়োজন তাকে দেয়া সম্ভব। এতিম ও অসহায় ছিন্নমূল মানুষজন অনেক সময় কম্বলের অভাবে শীতে কষ্ট করে। তাই তাদেরকে একটু উষ্ণতা দিতে সরকারের পক্ষ থেকে বাড়িতে বা প্রতিষ্ঠানে গিয়ে শীতবস্ত্র দেয়া হচ্ছে। রাত বা দিন বলে নয়, মানুষের সেবা করাই আমাদের কাজ।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী

দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী