ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমের ক্যারেটে লুকিয়ে ১০০ বোতল এসকাফ পাচারের চেষ্টা, যুবক গ্রেপ্তার রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে নৌকাসহ ভারতীয় সিরাপ জব্দ রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসার নতুন এমডির সৌজন্য সাক্ষাৎ দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী রাসিকের ড্রেন পরিষ্কার কার্যক্রমে জলাবদ্ধতা নিরসন, স্বস্তিতে ১১ নম্বর ওয়ার্ডবাসী চট্টগ্রামে ৮ মামলার পলাতক সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার আরএমপির অপরাধ পর্যালোচনা ও সমন্বয় সভা অনুষ্ঠিত চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন, সাংবাদিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি রাজশাহীতে বিএসটিআইর ভ্রাম্যমাণ আদালত, শামিম সুইটসকে ১৫ হাজার টাকা জরিমানা রাজশাহী নগরীতে মাদক মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন কারাদন্ড রাজশাহীতে দেড় কেজি হেরোইন-সহ গ্রেফতার ১৬ রাজশাহীতে মাদকের বিস্তার: ট্রানজিট রুটে সক্রিয় চক্র, গডফাদারদের গ্রেফতারের দাবি পাবনায় চালককে ছুরিকাঘাত করে ছিনতাই করা অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ১ বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণ, এনসিপি নেতা গ্রেপ্তার যশোরে দুই ছেলে সরকারি কর্মকর্তা, মা তুলে খান বয়স্ক ভাতা তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে শিক্ষার্থীর মৃত্যু মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় যুবদল নেতা নিহত শুক্রবার পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বর্ষায় ঘরের আর্দ্রতা কমাতে কোন কৌশল প্রয়োগ করলে বিদ্যুতের খরচ কমবে

রাজশাহী অঞ্চলে মাটিদস্যুদের ফাঁদে কৃষক, ইট ভাটার পেটে যাচ্ছে কৃষি জমির টপসয়েল

  • আপলোড সময় : ০৭-০১-২০২৬ ০৬:২০:১৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৭-০১-২০২৬ ০৬:২০:১৬ অপরাহ্ন
রাজশাহী অঞ্চলে মাটিদস্যুদের ফাঁদে কৃষক, ইট ভাটার পেটে যাচ্ছে  কৃষি জমির টপসয়েল রাজশাহী অঞ্চলে মাটিদস্যুদের ফাঁদে কৃষক, ইট ভাটার পেটে যাচ্ছে কৃষি জমির টপসয়েল
রাজশাহী অঞ্চলে অবাধে কৃষিজমির উপরিভাগের উর্বর মাটি (টপসয়েল) কেটে নেওয়া হচ্ছে ইট ভাটায়। এতে জমির উর্বরতা শক্তি নষ্ট ফসল উৎপাদন ব্যাহত হবার পাশাপাশি পরিবেশ ও জীববৈচিত্র্য হুমকির মুখে। কৃষি বিশেষজ্ঞদের মতে, যে জমির উপরিভাগের উর্বরা মাটি (টপসয়েল) কাটা হয়। সেই জমির এই ক্ষতি কাটিয়ে উঠতে অন্তত এক দশক সময় লাগবে।

স্থানীয়রা বলছে, রাজনৈতিক পরিচয়ের হোমরা-চোমরারা চক্র সিন্ডিকেট করে কৃষকদের মাটি বিক্রি করতে বাধ্য করে।তারা প্রথমে মাঠের মাঝখানের জমির মাটি কাটে।তখন পাশের জমির মালিকেরা মাটি বিক্রি করতে বাধ্য হয়।

পরিবেশ অধিদপ্তর সূত্রে জানা গেছে, তানোর, পবা, মোহনপুর, গোদাগাড়ী, দুর্গাপুর, পুঠিয়া, চারঘাট, বাঘা, বাগমারা ও তাহেরপুর উপজেলার অন্তত ২০০টি ইট ভাটায় ইট তৈরির জন্য ফসলি জমির এই উর্বর মাটি ব্যবহার করা হচ্ছে। গত কয়েক সপ্তাহে বাগমারা উপজেলার বেশ কয়েকটি ইট ভাটাকে জরিমানা ও গুঁড়িয়ে দিয়েছে স্থানীয় প্রশাসন। তবে প্রশাসনের বারবার অভিযানের পরও এই প্রক্রিয়া বন্ধ করা সম্ভব হচ্ছে না।

গোদাগাড়ী উপজেলার দেওপাড়া  ইউনিয়নের (ইউপি) একটি ইট ভাটার এক টেকনিশিয়ান জানান, মাটি ব্যতিত ইট তৈরী করবো কিভাবে। তাই রাতের আঁধারে ফসলি উঁচু জমি থেকে মাটি কেটে ইট ভাটায় নেয়া হয়।পবার পারিলা ইউনিয়নের (ইউপি) একটি ইট ভাটার টেকনিশিয়ান কামাল উদ্দিন জানান, একটি ইট তৈরি করতে প্রায় পাঁচ কেজি মাটি লাগে। বছরে একটি ইট ভাটায় ৪০ থেকে ৫০ লাখ ইট উৎপাদন করা হয়, যার জন্য প্রয়োজন হয় বিপুল পরিমাণ মাটি। আর ইট তৈরির জন্য 'টপ সয়েল' বা উপরিভাগের মাটিই সবচেয়ে ভালো।তবে ইট ভাটা মালিকদের দাবি, কৃষকরা স্বেচ্ছায় এই মাটি বিক্রি করেন। 

এদিকে রামচন্দ্রপুর এলাকার ইট ভাটা মালিক বাবু হোসেন বলেন, 'ভালো দাম পাওয়ায় কৃষকরা নিজেরাই মাটি বিক্রি করতে আগ্রহী। আমরা মাটি না কিনলে ইট ভাটা বন্ধ হয়ে যাবে, আর তাতে উন্নয়ন কাজ বিঘ্নিত হবে।

অন্যদিকে মালিকপক্ষ কৃষকদের আগ্রহের কথা বললেও মাঠপর্যায়ের চিত্র ভিন্ন। গোদাগাড়ী উপজেলার মাটিকাটা ইউনিয়নের কৃষক আলতাব উদ্দিন (৬৫) বলেন, 'ইট ভাটার মালিকেরা একসঙ্গে কয়েক বিঘা জমির মাটি কেটে নেয়। এতে পাশের জমিগুলো নিচু হয়ে যায়, ফলে সেচ ও চাষাবাদে সমস্যা হয়। তখন বাধ্য হয়েই আমাদের মাটি বিক্রি করতে হয়।

বাগমারা উপজেলার কৃষক আবুল সরকার জানান, এক বিঘা জমির টপ সয়েল ১৮ থেকে ২০ হাজার টাকায় বিক্রি হয়। শুরুতে এটি লাভজনক মনে হলেও পরে টানা কয়েক বছর আর ভালো ফলন পাওয়া যায় না। কৃষি বিশেষজ্ঞরা বলছেন, এর ফলে দীর্ঘমেয়াদে পরিবেশ বিপর্যয় ও কৃষিজমির ভয়াবহ ক্ষতি হচ্ছে। 

রাজশাহী জেলা মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউটের জ্যেষ্ঠ বৈজ্ঞানিক কর্মকর্তা ড. নুরুল ইসলাম বলেন, 'টপ সয়েলে জৈব উপাদান ও অণুজীব সবচেয়ে বেশি থাকে। এই স্তরটি সরিয়ে নিলে জমির উর্বরতা ফিরতে এক দশকের বেশি সময় লাগে।

রাজশাহী অঞ্চলের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ আব্দুল ওয়াদুদ বলেন, এভাবে মাটি কেটে ফেলায় ফসল উৎপাদনে ব্যাপক নেতিবাচক প্রভাব পড়ছে।

রাজশাহী পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক কবির হোসেন জানান, বিষয়টি স্থানীয় প্রশাসনকে জানানো হয়েছে এবং বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে ভাটা গুঁড়িয়ে দেওয়াসহ জরিমানা করা হচ্ছে।

এবিষয়ে রাজশাহী জেলা প্রশাসক (ডিসি) আফিয়া আক্তার বলেন, 'অভিযোগের ভিত্তিতে আমরা সরেজমিনে গিয়ে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ব্যবস্থা নিচ্ছি।

রাজশাহী বিভাগীয় কমিশনার ড. আ. ন. ম. বজলুর রশীদ জানান, কৃষিজমি থেকে টপ সয়েল কাটা বন্ধে উপজেলা প্রশাসনকে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী

দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী