ঢাকা , মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬ , ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজশাহীতে সারের সংকট নেই, গুদামে পর্যাপ্ত মজুত রিজভীকে ভারপ্রাপ্ত মহাসচিব মনোনীত করায় রাজশাহী মহানগর বিএনপির শুভেচ্ছা স্বাস্থ্য সেবা বিভাগের নবনিযুক্ত সচিবকে ফুলেল শুভেচ্ছা জানালেন রাসিক প্রশাসক সুরা আহযাব অর্থ সহ! লালপুরে নির্বাচনি ইশতাহার বাস্তবায়ন বিষয়ে নারী সমাবেশ নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সাংবাদিকতা বিভাগের পত্রকথা ও রিলস প্রতিযোগিতা-২০২৬ অনুষ্ঠিত ফোবানাকে ব্যক্তি নয়, শক্তিশালী প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার আহ্বান রাজশাহী সীমান্তে বিপুল পরিমাণ মাদক ও ভারতীয় ফিড পাউডার জব্দ রাজশাহীতে পুলিশের অভিযানে জুয়াড়ি ও মাদক কারবারী সহ গ্রেফতার ২৮ পীরগঞ্জের শিক্ষার্থীদের মাঝে ফলজ ও বনজের চারা বিতরণ করা হয় সাংবাদিকতা পেশার মর্যাদা ও পেশাগত মান সমুন্নত রাখতে সাংবাদিকদের নিজেদের অধিকার সম্পর্কে সচেতন হতে হবে: প্রেস কাউন্সিল চেয়ারম্যান পীরগঞ্জের শিক্ষার্থীদের মাঝে ফলজ ও বনজের চারা বিতরণ করা হয় পীরগঞ্জের শিক্ষার্থীদের মাঝে ফলজ ও বনজের চারা বিতরণ করা হয় মফস্বল সাংবাদিকদের সংকট-সম্ভাবনা নিয়ে রাষ্ট্রপতির সঙ্গে ঠাকুরগাঁও প্রেসক্লাবের মতবিনিময় স্বপ্নের ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের যাত্রা শুরু, ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন রাষ্ট্রপতি ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ রেখে যাওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ভূমি প্রশাসনে বড় ধরনের রদবদল, ৩৬ এসিল্যান্ডকে বদলি থাইল্যান্ডে নেমেই মার্কিন রণতরির দুই নাবিকের কাণ্ড মদিনার সব মসজিদে নারীদের পাঁচ ওয়াক্ত নামাজের সুযোগ ২০২৭ সালে যুক্তরাষ্ট্রে গৃহযুদ্ধের শঙ্কা

গুরুদাসপুরে নগদ এজেন্টদের অর্থ প্রতারণার অভিযোগ, গ্রেফতার ও বিচার দাবিতে ভুক্তভোগীদের মানববন্ধন

  • আপলোড সময় : ০৭-০১-২০২৬ ০৬:৩৭:৪০ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৭-০১-২০২৬ ০৬:৩৭:৪০ অপরাহ্ন
গুরুদাসপুরে নগদ এজেন্টদের অর্থ  প্রতারণার অভিযোগ, গ্রেফতার ও বিচার দাবিতে ভুক্তভোগীদের মানববন্ধন গুরুদাসপুরে নগদ এজেন্টদের অর্থ প্রতারণার অভিযোগ, গ্রেফতার ও বিচার দাবিতে ভুক্তভোগীদের মানববন্ধন
নাটোরের গুরুদাসপুরে মোবাইল ব্যাংকিং নগদ এজেন্ট ব্যবসায়ীদের কাছ থেকে প্রতারণার মাধ্যমে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে এস আর স্বাধীন আলীর বিরুদ্ধে। তিনি পার্শ্ববর্তী বড়াইগ্রাম উপজেলার জোয়ারী ইউনিয়নের মহাসিন আলীর ছেলে। ঘটনার পর থেকে স্বাধীন ঊধাও হয়ে গেছে বলে জানা গেছে।

জানা যায়, গুরুদাসপুরের নয়াবাজার, ধারাবারিষা এবং বড়াইগ্রামের ভিটাকাজীপুর, শ্রীরামপুর ও মানিকপুর এলাকার ১২ জন নগদ মোবাইল ব্যাংকিং এজেন্ট ব্যবসায়ীর কাছ থেকে প্রতারনা করে ৫ লাখ ৭১ হাজার টাকা হাতিয়ে নেন বনপাড়া নগদ অফিসের এসআর স্বাধীন আলী।

বুধবার (৭ জানুয়ারী) সকালে নয়াবাজার বিশ্বরোডে মানববন্ধন করে টাকা ফেরত ও অভিযুক্ত স্বাধীনের বিচার দাবি জানান নগদের ব্যবসায়ী ও এলাকাবাসী। এ ঘটনায় গুরুদাসপুর ও বড়াইগ্রাম থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগীরা।

মানববন্ধনে বক্তব্য রাখেন নগদের এজেন্ট আতিকুর রহমান বাবু, সোহেল রানা, আবু তালেব, কাওছার আহম্মেদ, দেলোয়ার হোসেন, মন্তাজ আলী প্রমুখ।

বক্তারা বলেন, গত ১৮ ডিসেস্বর ফোনে নগদ এ্যাকাউন্টে টাকা জমা করার কথা বলে দুই উপজেলার ১২ জনের কাছ থেকে ৫ লক্ষ ৭১ হাজার টাকা গ্রহন করেন স্বাধীন আলী। বেশ ক’ঘন্টা পেরিয়ে গেলে ফোনে টাকা জমা না হওয়ার কারণ জানতে চাইলে সার্ভার জটিলতার কথা বলেন তিনি। এরপর তার ব্যবহৃত মুঠোফোন বন্ধ পাওয়া যায়। বিষয়টি বনপাড়া আঞ্চলিক কার্যালয় ও অভিযুক্তের পরিবারে জানানো হলে তারা সুবিচার দেবার কথা বলে সময়ক্ষেপন করেন।

ব্যবসায়ীরা আরো জানান, টাকার অভাবে তারা ব্যবসা পরিচালনা করতে হিমশিম খাচ্ছেন। এতে ব্যবসায়ীক ক্ষতির সম্মুখিন হচ্ছেন। তারা টাকা ফেরৎ ও প্রতারক স্বাধীনের দৃষ্টান্তমুলক বিচার দাবী করেন।

অভিযুক্ত স্বাধীনের ব্যবহৃত মুঠোফোনে কল দিলে সেটি বন্ধ পাওয়ায় বক্তব্য পাওয়া যায়নি।

গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুজ্জামান সরকার বলেন, এ ব্যাপারে একটি অভিযোগের প্রেক্ষিতে তদন্ত চলছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহীতে সারের সংকট নেই, গুদামে পর্যাপ্ত মজুত

রাজশাহীতে সারের সংকট নেই, গুদামে পর্যাপ্ত মজুত