ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমের ক্যারেটে লুকিয়ে ১০০ বোতল এসকাফ পাচারের চেষ্টা, যুবক গ্রেপ্তার রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে নৌকাসহ ভারতীয় সিরাপ জব্দ রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসার নতুন এমডির সৌজন্য সাক্ষাৎ দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী রাসিকের ড্রেন পরিষ্কার কার্যক্রমে জলাবদ্ধতা নিরসন, স্বস্তিতে ১১ নম্বর ওয়ার্ডবাসী চট্টগ্রামে ৮ মামলার পলাতক সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার আরএমপির অপরাধ পর্যালোচনা ও সমন্বয় সভা অনুষ্ঠিত চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন, সাংবাদিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি রাজশাহীতে বিএসটিআইর ভ্রাম্যমাণ আদালত, শামিম সুইটসকে ১৫ হাজার টাকা জরিমানা রাজশাহী নগরীতে মাদক মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন কারাদন্ড রাজশাহীতে দেড় কেজি হেরোইন-সহ গ্রেফতার ১৬ রাজশাহীতে মাদকের বিস্তার: ট্রানজিট রুটে সক্রিয় চক্র, গডফাদারদের গ্রেফতারের দাবি পাবনায় চালককে ছুরিকাঘাত করে ছিনতাই করা অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ১ বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণ, এনসিপি নেতা গ্রেপ্তার যশোরে দুই ছেলে সরকারি কর্মকর্তা, মা তুলে খান বয়স্ক ভাতা তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে শিক্ষার্থীর মৃত্যু মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় যুবদল নেতা নিহত শুক্রবার পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বর্ষায় ঘরের আর্দ্রতা কমাতে কোন কৌশল প্রয়োগ করলে বিদ্যুতের খরচ কমবে

সেপটিক ট্যাংক থেকে শিশুর হাত বাঁধা মরদেহ উদ্ধার

  • আপলোড সময় : ০৪-০৬-২০২৫ ০১:৪২:৩৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৪-০৬-২০২৫ ০১:৪২:৩৮ অপরাহ্ন
সেপটিক ট্যাংক থেকে শিশুর হাত বাঁধা মরদেহ উদ্ধার ছবি: সংগৃহীত
সিরাজগঞ্জের শাহজাদপুরে সেপটিক ট্যাংক থেকে হাত বাঁধা অবস্থায় ৬ বছরের এক শিশু কন্যার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (৪ জুন) ভোরে শাহজাদপুরের রুপবাটি ইউনিয়নের বিন্নাবাড়ি এলাকার একটি পরিত্যাক্ত বাড়ির সেপটিক ট্যাংকের ভিতর থেকে ওই শিশুর মরদেহ উদ্ধার করা হয়।

শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম উদ্দিন জানান, মঙ্গলবার বিকেলে নানার বাড়ি থেকে নিখোঁজ হয় শিশুটি। এ ঘটনায় তার নানা শাহজাদপুর থানায় একটি সাধারণ ডায়েরি করেন।

পরে পুলিশ বুধবার ভোরে তার নানার বাড়ি বিন্নাবাড়ি এলাকার একটি পরিত্যক্ত বাড়ির সেপটিক ট্যাংকের ভিতর থেকে শিশুটির হাত বাঁধা মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে থানায় নেয়া হয়েছে।

শিশুটিকে হত্যার আগে ধর্ষণ করা হতে পারে বলে পুলিশ ধারণা করছে। শিশুর মরদেহ ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জের হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান ওসি।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী

দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী