ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমের ক্যারেটে লুকিয়ে ১০০ বোতল এসকাফ পাচারের চেষ্টা, যুবক গ্রেপ্তার রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে নৌকাসহ ভারতীয় সিরাপ জব্দ রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসার নতুন এমডির সৌজন্য সাক্ষাৎ দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী রাসিকের ড্রেন পরিষ্কার কার্যক্রমে জলাবদ্ধতা নিরসন, স্বস্তিতে ১১ নম্বর ওয়ার্ডবাসী চট্টগ্রামে ৮ মামলার পলাতক সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার আরএমপির অপরাধ পর্যালোচনা ও সমন্বয় সভা অনুষ্ঠিত চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন, সাংবাদিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি রাজশাহীতে বিএসটিআইর ভ্রাম্যমাণ আদালত, শামিম সুইটসকে ১৫ হাজার টাকা জরিমানা রাজশাহী নগরীতে মাদক মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন কারাদন্ড রাজশাহীতে দেড় কেজি হেরোইন-সহ গ্রেফতার ১৬ রাজশাহীতে মাদকের বিস্তার: ট্রানজিট রুটে সক্রিয় চক্র, গডফাদারদের গ্রেফতারের দাবি পাবনায় চালককে ছুরিকাঘাত করে ছিনতাই করা অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ১ বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণ, এনসিপি নেতা গ্রেপ্তার যশোরে দুই ছেলে সরকারি কর্মকর্তা, মা তুলে খান বয়স্ক ভাতা তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে শিক্ষার্থীর মৃত্যু মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় যুবদল নেতা নিহত শুক্রবার পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বর্ষায় ঘরের আর্দ্রতা কমাতে কোন কৌশল প্রয়োগ করলে বিদ্যুতের খরচ কমবে

তানোরে মুসলিম-হিন্দু মিলন মেলা উদ্বোধন

  • আপলোড সময় : ০৭-০১-২০২৬ ১১:০৬:৩২ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৭-০১-২০২৬ ১১:০৬:৩২ অপরাহ্ন
তানোরে মুসলিম-হিন্দু মিলন মেলা উদ্বোধন তানোরে মুসলিম-হিন্দু মিলন মেলা উদ্বোধন
রাজশাহীর তানোর ধর্মীয় সম্প্রীতির অনন্য উদাহরণ। তানোরে মুসলিম-হিন্দু ধর্মাবলম্বীদের যৌথ আয়োজনে মুসলিম-হিন্দু মিলন মেলা আয়োজন করা হয়েছে।

জানা গেছে,৭ জানুয়ারি বুধবার তানোর পৌরসভার হাবিব নগর মহল্লায় মহল্লাবাসীর উদ্যোগে আয়োজিত মুসলিম-হিন্দু মিলন ও আনন্দ মেলা উদ্বোধন করেন  তানোর পৌরসভার সাবেক মেয়র ও রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য মিজানুর রহমান মিজান।

হাবিব নগর মহল্লাবাসী জানান, হাবিব নগর মহল্লায় মুসলিম-হিন্দু ধর্মাবলম্বীরা যৌথভাবে যুগ যুগ ধরে বংশপরম্পরায় বসবাস করে আসছেন।এখানে সাম্প্রদায়িক সম্প্রীতি যুগের পর যুগ বজায় রয়েছে। মহল্লায় বসবাসরত মুসলিম-হিন্দু সম্প্রদায়ের মধ্যে দীর্ঘ দিনের বিরাজমান সেতুবন্ধন ঠিক রাখার জন্য প্রতিবছর মহল্লাবাসী মুসলিম-হিন্দু সম্প্রদায়ের যৌথ উদ্যোগে মিলন ও আনন্দ মেলা আয়োজন করে আসছেন। এরই ধারাবাহিকতায় ৭ জানুয়ারি-২০২৫ মিলন ও আনন্দ মেলা আয়োজন করা হয়। এই মিলন ও আনন্দ মেলা মুসলিম-হিন্দুদের মধ্যে একটি সেতুবন্ধন তৈরী করে।

এদিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মিলন ও আনন্দ মেলা উদ্বোধন করেন তানোর পৌরসভার সাবেক মেয়র ও রাজশাহী জেলা বিএনপির আহবায়ক কমিটির অন্যতম সদস্য মিজানুর রহমান মিজান। এসময় তিনি বলেন, বিগত দিনে আমরা আপনাদের পাশে ছিলাম এখনো আছি, ভবিষ্যতেও থাকবো।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী

দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী