ঢাকা , রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬ , ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অজয়ের বাংলোয় সালোঁ-স্পা, বিএমসির নিষেধাজ্ঞা বলিউড অভিনেত্রীদের নগ্ন সত্যি ফাঁস ফতিমার! ডেরা ইসমাইল খানে বিস্ফোরণ, নিহত ১১ অভিষেক ম্যাচেই ৩২ বছরের অপেক্ষার অবসান জিদানের ব্রাজিল সমর্থকদের ধৈর্য ধরার আহ্বান আনচেলত্তির বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত: প্রধানমন্ত্রী সালমানের ‘পুরুষত্ব’ নিয়ে খোঁচা, তোপের মুখে আসিফ চুরির অভিযোগে আটক ক্ষুধার্ত বাবার মুখে রুটি তুলে দিচ্ছে মেয়ে প্রতিবন্ধী নারীর ঘরে প্রবেশ করে যে কাণ্ড ঘটালেন যুবক টিকটকে পরিচয়-ইমুতে প্রেম, নির্জন পাহাড়ে গিয়ে ধর্ষণের শিকার ১৩ বছরের কিশোরী নিয়ামতপুরে সচেতনতামূলক গম্ভীরা অনুষ্ঠিত পিপিএম-সেবা পদক পেলেন রাজশাহী রেঞ্জের ডিআইজি আশিক সাঈদ পানি সম্পদ প্রতিমন্ত্রী আলহাজ্ব ফরহাদ হোসেন আজাদ কর্তৃক পঞ্চগড়ে আনসার ও ভিডিপি’র বৃক্ষরোপন কোষ্ঠকাঠিন্যের সমস্যায় দীর্ঘ দিন ভুগছেন? কোলন ক্যানসারের ঝুঁকি কমাতে ৫টি অভ্যাস এখন থেকেই শুরু করুন রাণীশংকৈলে এক দিনের ব্যবধানে দুই মৃত্যু; পুকুরে ডুবে শিশু, অভিমানে বিষপানে যুবক থাইরয়েড ভেবে ভুল করছেন না তো? গলায় ফোলা ভাব, ঘাড়ের কাছে ছোট মাংসপিণ্ড কিসের লক্ষণ? ‘লড়াইটা পুরুষতান্ত্রিক মানসিকতার সঙ্গে’, জমুইয়ের ঘটনার মাঝে ইঙ্গিতপূর্ণ পোস্ট কৃতি সেননের ‘কে জানে বাদশা ওর সঙ্গে কী এমন করেছে!’ ঈশা রিখীর ‘ট্রমা’ প্রসঙ্গে প্রশ্ন তুললেন মাহী বিজ রাণীশংকৈলে ভোররাতে পুলিশের জালে মাদক কারবারি, ১০০ পিস ইয়াবাসহ আটক রাণীশংকৈলে ৭ জুয়ারু আটক

নওগাঁয় ৬.৭ ডিগ্রি তাপমাত্রা, ৩২ জেলায় শৈত্যপ্রবাহ অব্যাহত

  • আপলোড সময় : ০৭-০১-২০২৬ ১১:১৮:৫৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৭-০১-২০২৬ ১১:১৮:৫৯ অপরাহ্ন
নওগাঁয় ৬.৭ ডিগ্রি তাপমাত্রা, ৩২ জেলায় শৈত্যপ্রবাহ অব্যাহত নওগাঁয় ৬.৭ ডিগ্রি তাপমাত্রা, ৩২ জেলায় শৈত্যপ্রবাহ অব্যাহত
নওগাঁর বদলগাছীতে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৬.৭ ডিগ্রি সেলসিয়াস, যা চলতি শীত মৌসুমের সর্বনিম্ন। বুধবার (৭ জানুয়ারি) করে দেশের বিভিন্ন অঞ্চলে শৈত্যপ্রবাহের তীব্রতা আরও বেড়েছে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বর্তমানে রাজশাহী, রংপুর, খুলনা ও বরিশাল বিভাগসহ টাঙ্গাইল, ফরিদপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, কিশোরগঞ্জ, মানিকগঞ্জ, নরসিংদী, নারায়ণগঞ্জ, নেত্রকোনা, মৌলভীবাজার, লক্ষ্মীপুর ও কুমিল্লা জেলায় হালকা থেকে মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। সব মিলিয়ে দেশের ৩২টি জেলায় শৈত্যপ্রবাহ বিরাজ করছে, যা আরও কিছুদিন অব্যাহত থাকতে পারে।

অন্যদিকে, একই দিনে কক্সবাজারের টেকনাফে দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৬.৫ ডিগ্রি সেলসিয়াস। ফলে উত্তর ও দক্ষিণাঞ্চলের তাপমাত্রার মধ্যে বড় ধরনের পার্থক্য দেখা গেছে।

আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, গত তিন দিনে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ধারাবাহিকভাবে কমেছে। সোমবার রাজশাহীতে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৭.৫ ডিগ্রি সেলসিয়াস, মঙ্গলবার তা নেমে আসে ৭.০ ডিগ্রিতে এবং বুধবার নওগাঁয় রেকর্ড হয় ৬.৭ ডিগ্রি সেলসিয়াস।

রাজধানী ঢাকায় কুয়াশার প্রভাব তুলনামূলক কম থাকলেও গতকালের তুলনায় তাপমাত্রা প্রায় দুই ডিগ্রি সেলসিয়াস কমেছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়াবিদদের ব্যাখ্যা অনুযায়ী, সর্বনিম্ন তাপমাত্রা ৮.১ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াস হলে মৃদু, ৬.১ থেকে ৮ ডিগ্রি হলে মাঝারি এবং ৪.১ থেকে ৬ ডিগ্রি সেলসিয়াস হলে তীব্র শৈত্যপ্রবাহ হিসেবে ধরা হয়। তাপমাত্রা ৪ ডিগ্রির নিচে নেমে গেলে সেটিকে অতি তীব্র শৈত্যপ্রবাহ বলা হয়।

এদিকে, আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে জানানো হয়েছে, চলতি জানুয়ারি মাসে একটি তীব্র শৈত্যপ্রবাহসহ অন্তত পাঁচটি শৈত্যপ্রবাহ দেশে আঘাত হানতে পারে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
পিপিএম-সেবা পদক পেলেন আরএমপি কমিশনার ফয়েজুল কবির

পিপিএম-সেবা পদক পেলেন আরএমপি কমিশনার ফয়েজুল কবির