ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমের ক্যারেটে লুকিয়ে ১০০ বোতল এসকাফ পাচারের চেষ্টা, যুবক গ্রেপ্তার রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে নৌকাসহ ভারতীয় সিরাপ জব্দ রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসার নতুন এমডির সৌজন্য সাক্ষাৎ দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী রাসিকের ড্রেন পরিষ্কার কার্যক্রমে জলাবদ্ধতা নিরসন, স্বস্তিতে ১১ নম্বর ওয়ার্ডবাসী চট্টগ্রামে ৮ মামলার পলাতক সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার আরএমপির অপরাধ পর্যালোচনা ও সমন্বয় সভা অনুষ্ঠিত চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন, সাংবাদিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি রাজশাহীতে বিএসটিআইর ভ্রাম্যমাণ আদালত, শামিম সুইটসকে ১৫ হাজার টাকা জরিমানা রাজশাহী নগরীতে মাদক মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন কারাদন্ড রাজশাহীতে দেড় কেজি হেরোইন-সহ গ্রেফতার ১৬ রাজশাহীতে মাদকের বিস্তার: ট্রানজিট রুটে সক্রিয় চক্র, গডফাদারদের গ্রেফতারের দাবি পাবনায় চালককে ছুরিকাঘাত করে ছিনতাই করা অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ১ বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণ, এনসিপি নেতা গ্রেপ্তার যশোরে দুই ছেলে সরকারি কর্মকর্তা, মা তুলে খান বয়স্ক ভাতা তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে শিক্ষার্থীর মৃত্যু মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় যুবদল নেতা নিহত শুক্রবার পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বর্ষায় ঘরের আর্দ্রতা কমাতে কোন কৌশল প্রয়োগ করলে বিদ্যুতের খরচ কমবে

নগরীতে গাঁজা ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেফতার

  • আপলোড সময় : ০৮-০১-২০২৬ ০৯:৩২:৩০ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৮-০১-২০২৬ ০৯:৩২:৩০ অপরাহ্ন
নগরীতে গাঁজা ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেফতার নগরীতে গাঁজা ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেফতার
রাজশাহী নগরীতে পৃথক অভিযানে গাঁজা ও ইয়াবা ট্যাবলেট-সহসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করেছে চন্দ্রিমা ও বোয়ালিয়া থানা পুলিশ। এ সময় জব্দ করা হয়েছে ৬০ গ্রাম গাঁজা, ৫ পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদক বিক্রির নগদ ২ হাজার ৭শ’ ৩০ টাকা।

গ্রেফতারকৃতরা হলো: মোঃ তন্ময় ইসলাম (২৭), সে নগরীর চন্দ্রিমা থানার ছোটবনগ্রাম (পূর্বপাড়া) গ্রামের মৃত তৈমুর ইসলামের ছেলে, একই এলাকার মো. রাফি (৩১), মোঃ সেন্টু হোসেনের ছেলে এবং মোঃ নয়ন (৩৬), সে নগরীর বোয়ালিয়া থানার রামচন্দ্রপুর সাধুরমোড় এলাকার মৃত আফজাল হোসেনের ছেলে। 

বৃহস্পতিবার বিকালে এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র উপ-পুলিশ কমিশনার মোঃ গাজিউর রহমান, পিপিএম। 

তিনি জানান, বুধবার (৭ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ছোটবনগ্রাম লুলুর মাঠ এলাকায় অভিযান চালিয়ে তন্ময় ও রাফিকে গ্রেফতার করেন চন্দ্রিমা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মনিরুল ইসলামের নেতৃত্বে এসআই মোঃ জিয়াউর রহমান ও সঙ্গীয় ফোর্স। এ সময় তাদের কাছ থেকে ৬০ গ্রাম গাঁজা ও মাদক বিক্রির নগদ ২ হাজার ৭শ’ ৩০ টাকা জব্দ করা হয়। একই দিন রাত পৌনে ১১টার দিকে সাধুরমোড় এলাকায় অভিযান চালিয়ে ৫পিস  ইয়াবা ট্যাবলেট-সহ নয়নকে নামের একজনকে গ্রেফতার করেন এসআই মোঃ মাসুদ কবির ও সঙ্গীয় ফোর্স।

এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার সকালে তাদের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী

দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী