ঢাকা , শনিবার, ২৫ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এক বা দুই তালাকের পর স্ত্রীকে ফেরানোর উপায় মোদী সরকারকে ২৪ ঘণ্টার আলটিমেটাম বিক্ষোভকারীদের ইসরায়েলকে স্বীকৃতি না দিলে সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তি বাতিল: হোয়াইট হাউস আমরা তোমাদের কলিজা খেয়ে ফেলব: মেসির স্ত্রী হিমাচল প্রদেশে ভূমিধসে পাথরের নীচে চাপা পড়ে ১৩ জনের মৃত্যুৃ কিশোরগঞ্জের সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষার্থীসহ ২ জনের মৃত্যু ১২০০ ফলজ গাছ কেটে কৃষকে নিঃস্ব করে দিল বন বিভাগ ঊর্ধ্বমুখী কোলেস্টেরল! রাশ টানতে কোন ডাল খাবেন? হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু নীরব সংকটে বছরে প্রাণ হারায় প্রায় ১৮ হাজার মানুষ, অধিকাংশই শিশু পশ্চিম তীরে ব্যাপক সংঘর্ষ, ৪ ফিলিস্তিনিসহ নিহত ৫ জিম নয়, বেড়াতে গিয়ে ওজন ঝরান নায়িকা রশ্মি নাবা ফার্মার ৪ লাখ টাকা জরিমানা, থামছে না বিষ্ঠা ফেলা মহানগরীতে পুলিশের অভিযানে মাদক কারবারি গ্রেফতার ৭, আটক ২৪ রাজশাহীতে ২১তম ইস্ট-ওয়েস্ট ইউনিভার্সিটি অ্যাস্ট্রো-অলিম্পিয়াডের আঞ্চলিক পর্ব অনুষ্ঠিত নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২৪ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ টানা বৃষ্টিতে তানোরে সবজির দাম ঊর্ধ্বমুখী, চাপে নিম্ন আয়ের মানুষ পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন রাণীনগরে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

রাজশাহীতে মাঠজুড়ে সরিষার হলুদ ফুল, কম খরচে বেশি লাভে বাড়ছে আবাদ

  • আপলোড সময় : ০৮-০১-২০২৬ ১০:১৬:১১ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৮-০১-২০২৬ ১০:১৬:১১ অপরাহ্ন
রাজশাহীতে মাঠজুড়ে সরিষার হলুদ ফুল, কম খরচে বেশি লাভে বাড়ছে আবাদ রাজশাহীতে সরিষা চাষ বাড়ছে মাঠে মাঠে হলুদের সমারোহ
রাজশাহীতে সরিষা চাষ দিনদিন বাড়ছে। অল্প খরচে বেশী মুনাফা হওয়ায় সরিষা চাষ দিনদিন জনপ্রিয় হয়ে উঠেছে। এছাড়াও সরিষা আবাদে লোকসানের ঝুঁকি নাই, ফলন যেমনই হোক মুলধন ফিরে আসবেই।

জানা গেছে, চলতি মৌসুমে রাজশাহীর ৯টি উপজেলায় প্রায় ৫৫ হাজার হেক্টর জমিতে সরিষা চাষ হয়েছে। শীতের এই সময়ে সরিষা গাছে ফুল ফুটতে শুরু করায় এখন গ্রামাঞ্চলের মাঠজুড়ে চোখ জুড়ানো হলুদ ফুলের সমারোহ দেখা যাচ্ছে। বিস্তীর্ণ মাঠজুড়ে হলুদ ফুলের এই দৃশ্য প্রকৃতিকে দিয়েছে এক অনন্য সৌন্দর্য। যেদিকে চোখ যায় চারিদিকে শুধু হলুদ আর হলুদ। এ যেন হলুদের সমারোহ।

রাজশাহী জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে জেলায়  ৫৫ হাজার ১২৫ হেক্টর জমিতে সরিষা চাষ হয়েছে। উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৯৩ হাজার ৭০০ মেট্রিক টন।

তানোরে সরিষা হচ্ছে ৬ হাজার ৭৭০ হেক্টর।রাজশাহীর তানোর, চারঘাট, গোদাগাড়ী, পবা, মোহনপুর, বাগমারা, দুর্গাপুর, পুঠিয়া ও বাঘা  উপজেলায় সরিষার চাষ হয়েছে।

কৃষি বিভাগ আরও জানায়, এক হেক্টর জমিতে গড়ে ১ দশমিক ২ থেকে ১ দশমিক ৫ টন সরিষা উৎপাদনের আশা করা হচ্ছে। এতে জেলার তেলজাত ফসলের চাহিদা পূরণের পাশাপাশি কৃষকদের আর্থিক অবস্থারও উন্নতি হবে।

অনুকূল আবহাওয়া, পর্যাপ্ত বীজ ও কৃষি উপকরণের সহজলভ্যতা এবং সরিষার ভালো বাজারমূল্যের আশায় এবার কৃষকরা ব্যাপকভাবে সরিষা চাষে আগ্রহী হয়েছেন। বিশেষ করে আমন ধান কাটার পর স্বল্প সময়ে লাভজনক ফসল হিসেবে সরিষা চাষে ঝুঁকেছেন অধিকাংশ কৃষক।

সরিষা চাষ নিয়ে পবা উপজেলার কৃষক মতিউর রহমান এর সঙ্গে কথা হলে তিনি বলেন, এবার তিনি তিন বিঘা জমিতে সরিষা করেছেন। ফলন খুব ভালো হবে বলে আশা করছেন। রোগবালাইও তেমন নেই। বাজারে দাম ভালো পেলে ভালো লাভ হবে বলে আশা করছেন।

তানোর উপজেলার কৃষক রফিকুল ইসলাম জানান, সরিষা চাষে খরচ কম, সময়ও কম লাগে। এবার আবহাওয়া অনুকূলে থাকায় গাছে গাছে ফুল এসেছে। যদি এভাবে থাকে, ফলনও ভালো হবে।

তানোর উপজেলার কৃষক রহিম মোল্লা জানান, সরিষা উৎপাদনে খরচ কম তাই সরিষা দুই বিঘা জমিতে চাষ করেছি। আশা করছি ফলন ভালো হবে। কৃষক রবিউল ইসলাম জানান, এক বিঘা সরিষা বপণের জন্য ৩০ কেজি ডিএপি, ১৫ কেজি ইউরিয়া, ১৫ কেজি পটাশ ও ১৫ কেজি জিপসার এবং দু'একবার কীটনাশক, সেচসহ ৭ থেকে ৮ হাজার টাকা খরচ হ এবং বিঘায় যদি ৫ থেকে ৬ মণ ফলন হয়। এক মণ সরিষা বাজারে বিক্রি হচ্ছে ৩ হাজার টাকায়। এই হিসেবে ৫ মণ ফলন হলে ১৫ হাজার টাকা। আর ৬ মণ ফলন হলে ১৮ হাজার টাকা আসবে।

রাজশাহী জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ নাসির উদ্দিন জানান, সরিষা একটি লাভজনক ও কম খরচের ফসল। আমরা কৃষকদের উন্নত জাতের বীজ, সার ব্যবস্থাপনা ও রোগবালাই দমনে প্রয়োজনীয় পরামর্শ দিচ্ছি। আশা করছি এবার লক্ষ্যমাত্রার চেয়ে বেশি উৎপাদন হবে। সরিষা চাষের ফলে একদিকে যেমন কৃষকরা অর্থনৈতিকভাবে লাভবান হচ্ছেন, অন্যদিকে হলুদ ফুলে ছেয়ে যাওয়া মাঠ প্রকৃতির সৌন্দর্য বাড়িয়ে তুলেছে বহুগুণ। অনেক জায়গায় মানুষ সরিষার ক্ষেতে ঘুরতে আসছেন, ছবি তুলছেন, উপভোগ করছেন গ্রামবাংলার শীতকালীন এই রূপ। সব মিলিয়ে রাজশাহীতে এবারের সরিষা চাষ শুধু কৃষি উৎপাদনেই নয়, সৌন্দর্য ও অর্থনীতিতেও যোগ করেছে নতুন এক মাত্রা।

রাজশাহী জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক মিতা সরকার বলেন, এ বছর ৫৫ হাজার হেক্টর জমিতে সরিষা চাষ করা হয়েছে। আবহাওয়া অনূকুল থাকায় ব্যাপক পরিসরে সরিষা চাষ করেছেন কৃষকরা। আশা করছি উৎপাদন লক্ষ্যমাত্রাও পূর্ণ হবে। সরিষার ভালো উৎপাদনের জন্য কৃষকদের বিভিন্নভাবে পরামর্শ দেওয়া হচ্ছে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
টানা বৃষ্টিতে তানোরে সবজির দাম ঊর্ধ্বমুখী, চাপে নিম্ন আয়ের মানুষ

টানা বৃষ্টিতে তানোরে সবজির দাম ঊর্ধ্বমুখী, চাপে নিম্ন আয়ের মানুষ