ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমের ক্যারেটে লুকিয়ে ১০০ বোতল এসকাফ পাচারের চেষ্টা, যুবক গ্রেপ্তার রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে নৌকাসহ ভারতীয় সিরাপ জব্দ রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসার নতুন এমডির সৌজন্য সাক্ষাৎ দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী রাসিকের ড্রেন পরিষ্কার কার্যক্রমে জলাবদ্ধতা নিরসন, স্বস্তিতে ১১ নম্বর ওয়ার্ডবাসী চট্টগ্রামে ৮ মামলার পলাতক সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার আরএমপির অপরাধ পর্যালোচনা ও সমন্বয় সভা অনুষ্ঠিত চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন, সাংবাদিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি রাজশাহীতে বিএসটিআইর ভ্রাম্যমাণ আদালত, শামিম সুইটসকে ১৫ হাজার টাকা জরিমানা রাজশাহী নগরীতে মাদক মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন কারাদন্ড রাজশাহীতে দেড় কেজি হেরোইন-সহ গ্রেফতার ১৬ রাজশাহীতে মাদকের বিস্তার: ট্রানজিট রুটে সক্রিয় চক্র, গডফাদারদের গ্রেফতারের দাবি পাবনায় চালককে ছুরিকাঘাত করে ছিনতাই করা অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ১ বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণ, এনসিপি নেতা গ্রেপ্তার যশোরে দুই ছেলে সরকারি কর্মকর্তা, মা তুলে খান বয়স্ক ভাতা তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে শিক্ষার্থীর মৃত্যু মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় যুবদল নেতা নিহত শুক্রবার পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বর্ষায় ঘরের আর্দ্রতা কমাতে কোন কৌশল প্রয়োগ করলে বিদ্যুতের খরচ কমবে

রাজশাহী টেলিভিশন সাংবাদিক অ্যাসোসিয়েশনের সভাপতি জাহিদ, সম্পাদক রকি

  • আপলোড সময় : ০৯-০১-২০২৬ ১২:০৬:১৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৯-০১-২০২৬ ১২:০৬:১৮ পূর্বাহ্ন
রাজশাহী টেলিভিশন সাংবাদিক অ্যাসোসিয়েশনের সভাপতি জাহিদ, সম্পাদক রকি রাজশাহী টেলিভিশন সাংবাদিক অ্যাসোসিয়েশনের সভাপতি জাহিদ, সম্পাদক রকি
রাজশাহীতে কর্মরত টেলিভিশন সাংবাদিকদের পেশাগত অধিকার সুরক্ষা, পারস্পরিক সৌহার্দ্য ও পেশাগত মানোন্নয়নের লক্ষ্যে যাত্রা শুরু করেছে রাজশাহী টেলিভিশন সাংবাদিক অ্যাসোসিয়েশন।

বুধবার (৭ জানুয়ারী) সন্ধ্যায় নগরীর পিঁপড়া আপ্যায়ন ও কনভেনশন সেন্টার মিলনায়তনে সংগঠনের সাধারণ সভায় নতুন কমিটি ঘোষণা করা হয়।

সভায় সর্বসম্মতিক্রমে এসএ টিভির রাজশাহী ব্যুরো প্রধান জাহিদ হাসানকে সভাপতি এবং আরটিভির রাজশাহী প্রতিনিধি মোস্তাফিজ রকিকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।

এছাড়াও নতুন কমিটির সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন চ্যানেল আই এর স্টাফ রিপোর্টার আবু সালেহ মোহাম্মদ ফাত্তাহ, যুগ্ম সাধারণ সম্পাদক মাই টিভির রাজশাহী বিভাগীয় প্রতিনিধি শাহরিয়ার অন্তু, কোষাধ্যক্ষ পদে বাংলা ভিশনের ক্যামেরাপারসন সজল মাহমুদ, দপ্তর সম্পাদক আনন্দ টিভির রাজশাহী প্রতিনিধি মোমিন ওয়াহিদ হিরো নির্বাচিত হন।

এছাড়াও নতুন কমিটির কার্যনির্বাহী সদস্য পদে মনোনিত এটিএন বাংলার রাজশাহী প্রতিনিধি সুজাউদ্দীন ছোটন, ডিবিসি নিউজের সিনিয়র রিপোর্টার সৌরভ হাবিব এবং একুশে টেলিভিশনের রাজশাহী বিভাগীয় প্রতিনিধি বদরুল হাসান লিটন। নির্বাচিত হয়েছে।

পরে নতুন কমিটির অভিষেক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুন অর রশিদ, সাধারণ সম্পাদক, মাহফুজুর রহমান রিটন, মহানগর জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি মাহবুবুল আহসান বুলবুল, এনসিপি মহানগরের সাধারণ সম্পাদক আতিকুর রহমান, রাজশাহী চেম্বারের সাবেক পরিচালক সাইফুর রহমান হীরক, রাজশাহী সড়ক পরিবহন গ্রুপের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম হেলাল, রাজশাহীর স্বার্থ সংরক্ষণ কমিটির আহ্বায়ক এ্যাডভোকেট এনামুল হক, সাধারণ সম্পাদক মাহফুজুল হাসনাইন হিকোল।

অনুষ্ঠানে বক্তারা বলেন, ‘‘রাজশাহীতে টেলিভিশন সাংবাদিকদের সংখ্যা দিন দিন বাড়লেও তাদের জন্য কোনো স্বতন্ত্র কার্যকর সংগঠন ছিল না। নতুন এই সংগঠন টেলিভিশন সাংবাদিকদের পেশাগত সমস্যা, নিরাপত্তা, প্রশিক্ষণ এবং নৈতিক সাংবাদিকতা চর্চায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’’

সংগঠনের নবনির্বাচিত সভাপতি জাহিদ হাসান বলেন, “রাজশাহীতে টেলিভিশন সাংবাদিকদের একটি ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম গড়ে তোলাই আমাদের প্রধান লক্ষ্য। পেশাগত দায়িত্ব পালনের ক্ষেত্রে যে কোনো ধরনের প্রতিবন্ধকতা মোকাবিলায় সংগঠনটি পাশে থাকবে।

সাধারণ সম্পাদক মোস্তাফিজ রকি বলেন, সাংবাদিকদের অধিকার আদায়, পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং দায়িত্বশীল সাংবাদিকতা নিশ্চিত করতে আমরা কাজ করব। সকল সহকর্মীর সহযোগিতায় এই সংগঠনকে শক্ত ভিত্তির ওপর দাঁড় করানো হবে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী

দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী