ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমের ক্যারেটে লুকিয়ে ১০০ বোতল এসকাফ পাচারের চেষ্টা, যুবক গ্রেপ্তার রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে নৌকাসহ ভারতীয় সিরাপ জব্দ রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসার নতুন এমডির সৌজন্য সাক্ষাৎ দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী রাসিকের ড্রেন পরিষ্কার কার্যক্রমে জলাবদ্ধতা নিরসন, স্বস্তিতে ১১ নম্বর ওয়ার্ডবাসী চট্টগ্রামে ৮ মামলার পলাতক সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার আরএমপির অপরাধ পর্যালোচনা ও সমন্বয় সভা অনুষ্ঠিত চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন, সাংবাদিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি রাজশাহীতে বিএসটিআইর ভ্রাম্যমাণ আদালত, শামিম সুইটসকে ১৫ হাজার টাকা জরিমানা রাজশাহী নগরীতে মাদক মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন কারাদন্ড রাজশাহীতে দেড় কেজি হেরোইন-সহ গ্রেফতার ১৬ রাজশাহীতে মাদকের বিস্তার: ট্রানজিট রুটে সক্রিয় চক্র, গডফাদারদের গ্রেফতারের দাবি পাবনায় চালককে ছুরিকাঘাত করে ছিনতাই করা অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ১ বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণ, এনসিপি নেতা গ্রেপ্তার যশোরে দুই ছেলে সরকারি কর্মকর্তা, মা তুলে খান বয়স্ক ভাতা তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে শিক্ষার্থীর মৃত্যু মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় যুবদল নেতা নিহত শুক্রবার পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বর্ষায় ঘরের আর্দ্রতা কমাতে কোন কৌশল প্রয়োগ করলে বিদ্যুতের খরচ কমবে

সিরাজগঞ্জে কলেজছাত্র রিয়াদ হত্যা মামলার আসামি সাকিন গ্রেপ্তার

  • আপলোড সময় : ০৯-০১-২০২৬ ১২:৪৫:৩৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৯-০১-২০২৬ ১২:৪৫:৩৪ পূর্বাহ্ন
সিরাজগঞ্জে কলেজছাত্র রিয়াদ হত্যা মামলার আসামি সাকিন গ্রেপ্তার সিরাজগঞ্জে কলেজছাত্র রিয়াদ হত্যা মামলার আসামি সাকিন গ্রেপ্তার
সিরাজগঞ্জে প্রকাশ্যে কলেজছাত্র আব্দুর রহমান রিয়াদকে কুপিয়ে হত্যার ঘটনায় দায়ের করা মামলার প্রধান পলাতক আসামি মো. সাকিনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১২।

বৃহস্পতিবার (৭ জানুয়ারি) দুপুরে ঢাকার সাভার উপজেলার বিরুলিয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব-১২, সদর কোম্পানি সূত্র জানায়, অধিনায়কের দিকনির্দেশনায় একটি চৌকস আভিযানিক দল অভিযান চালিয়ে হত্যাকাণ্ডের ১ নম্বর আসামি মো. সাকিনকে আটক করা হয়। পরে তাকে সিরাজগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২৮ ডিসেম্বর বিকালে সিরাজগঞ্জ শহরের নাজমুল চত্বরসংলগ্ন ক্রিয়েটিভ স্কুলের সামনে পাকা সড়কে সিএনজির ভেতরে বসে ছিলেন ভিকটিম আব্দুর রহমান রিয়াদ (১৭) ও তার তিন বন্ধু। এ সময় পূর্বপরিকল্পিতভাবে মো. সাকিনসহ ১১ জন আসামি এবং অজ্ঞাতনামা আরও ২০–২৫ জন ধারালো অস্ত্র নিয়ে তাদের ঘিরে ধরে। একপর্যায়ে রিয়াদকে লক্ষ্য করে এলোপাতাড়ি কোপানো হয়।

হামলায় রিয়াদের কাঁধ, বুক ও হাতে গুরুতর জখম হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে ওই দিন রাত সাড়ে ৭টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় নিহতের বাবা মো. রেজাউল করিম সিরাজগঞ্জ সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলাটি নং-৪০ (তারিখ: ২৯ ডিসেম্বর), দণ্ডবিধির ৩০২/৩৪ ধারায় রুজু করা হয়। ঘটনার পর সিরাজগঞ্জসহ সারাদেশে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

র‌্যাব জানায়, মামলা রুজুর পর থেকেই আসামিদের গ্রেপ্তারে ছায়াতদন্ত ও অভিযান অব্যাহত রয়েছে। গ্রেপ্তারকৃত মো. সাকিনের বাড়ি সিরাজগঞ্জ সদর উপজেলার ধানবান্ধি এলাকায়। তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী

দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী