ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমের ক্যারেটে লুকিয়ে ১০০ বোতল এসকাফ পাচারের চেষ্টা, যুবক গ্রেপ্তার রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে নৌকাসহ ভারতীয় সিরাপ জব্দ রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসার নতুন এমডির সৌজন্য সাক্ষাৎ দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী রাসিকের ড্রেন পরিষ্কার কার্যক্রমে জলাবদ্ধতা নিরসন, স্বস্তিতে ১১ নম্বর ওয়ার্ডবাসী চট্টগ্রামে ৮ মামলার পলাতক সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার আরএমপির অপরাধ পর্যালোচনা ও সমন্বয় সভা অনুষ্ঠিত চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন, সাংবাদিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি রাজশাহীতে বিএসটিআইর ভ্রাম্যমাণ আদালত, শামিম সুইটসকে ১৫ হাজার টাকা জরিমানা রাজশাহী নগরীতে মাদক মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন কারাদন্ড রাজশাহীতে দেড় কেজি হেরোইন-সহ গ্রেফতার ১৬ রাজশাহীতে মাদকের বিস্তার: ট্রানজিট রুটে সক্রিয় চক্র, গডফাদারদের গ্রেফতারের দাবি পাবনায় চালককে ছুরিকাঘাত করে ছিনতাই করা অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ১ বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণ, এনসিপি নেতা গ্রেপ্তার যশোরে দুই ছেলে সরকারি কর্মকর্তা, মা তুলে খান বয়স্ক ভাতা তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে শিক্ষার্থীর মৃত্যু মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় যুবদল নেতা নিহত শুক্রবার পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বর্ষায় ঘরের আর্দ্রতা কমাতে কোন কৌশল প্রয়োগ করলে বিদ্যুতের খরচ কমবে

মাদারীপুরে বিয়েবাড়িতে উচ্চস্বরে গান বাজানো নিয়ে সংঘর্ষেে আহত ২

  • আপলোড সময় : ১০-০১-২০২৬ ০১:১৫:২৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ১০-০১-২০২৬ ০১:১৫:২৯ অপরাহ্ন
মাদারীপুরে বিয়েবাড়িতে উচ্চস্বরে গান বাজানো নিয়ে সংঘর্ষেে আহত ২ মাদারীপুরে বিয়েবাড়িতে উচ্চস্বরে গান বাজানো নিয়ে সংঘর্ষেে আহত ২
মাদারীপুরে বিয়েবাড়িতে উচ্চস্বরে গান বাজাতে নিষেধ করা নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে দুইজন আহত হয়েছেন। এ সময় একটি দোকান ও দুটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়।  

শুক্রবার (৯ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টা থেকে ৮টা পর্যন্ত জেলার রাজৈর পৌরসভা এলাকার বেপাড়ীপাড়া মোড় ও পশ্চিম রাজৈর গ্রামে দুই দফায় এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে রাজৈর পৌরসভা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বাদশাহ মীরকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাজৈর পৌরসভার ৫ নং ওয়ার্ড পশ্চিম রাজৈর গ্রামের শহীদ শেখের মেয়ের বিয়ে উপলক্ষে উচ্চস্বরে গান বাজানো হয়। শুক্রবার দুপুরে জুম্মার নামাজের সময় গান বাজাতে নিষেধ করেন রাজৈর উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক ও সাবেক ইউপি সদস্য জাহাঙ্গীর খান (৪৫)। এ সময় মসজিদের ভেতরেই শহীদের ভাই অলি শেখের (৪০) সাথে জাহাঙ্গীরের কথা কাটাকাটি হয়। এরই জের ধরে সন্ধ্যায় রাজৈর বাজারের বেপারীপাড়া মোড়ে দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এ সময় উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে।

এ ঘটনায় জাহাঙ্গীর খানের জ্বালানি কাঠের দোকান ও দুটি মোটরসাইকেল ভাঙচুর করে অলি শেখের লোকজন। খবর পেয়ে রাজৈর থানার পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে পশ্চিম রাজৈর গ্রামে ফিরে মিমাংসার জন্য অলি পক্ষের লোকজন জাহাঙ্গীরের বাড়ি গেলে মারধরের শিকার হন রাজৈর পৌরসভা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বাদশাহ মীর। পরে তাকে উদ্ধার করে প্রথমে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখান থেকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ছাড়া, এ সংঘর্ষে আরও একজন আহত হয়েছেন।

এ বিষয়ে জানতে চাইলে মাদারীপুরের রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আমিনুল ইসলাম জানান, মারামারি থামানোর পর এলাকায় গিয়ে মিমাংসার কথা বলতে জাহাঙ্গীরের বাড়িতে যায় অপরপক্ষের লোকজন। এ সময় অলি পক্ষের একজনকে মারধর করা হয়েছে। তাকে ঢাকায় নিয়ে গেছে। তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে রাস্তায় টহলে আছি বলেও জানান তিনি।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী

দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী