ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমের ক্যারেটে লুকিয়ে ১০০ বোতল এসকাফ পাচারের চেষ্টা, যুবক গ্রেপ্তার রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে নৌকাসহ ভারতীয় সিরাপ জব্দ রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসার নতুন এমডির সৌজন্য সাক্ষাৎ দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী রাসিকের ড্রেন পরিষ্কার কার্যক্রমে জলাবদ্ধতা নিরসন, স্বস্তিতে ১১ নম্বর ওয়ার্ডবাসী চট্টগ্রামে ৮ মামলার পলাতক সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার আরএমপির অপরাধ পর্যালোচনা ও সমন্বয় সভা অনুষ্ঠিত চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন, সাংবাদিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি রাজশাহীতে বিএসটিআইর ভ্রাম্যমাণ আদালত, শামিম সুইটসকে ১৫ হাজার টাকা জরিমানা রাজশাহী নগরীতে মাদক মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন কারাদন্ড রাজশাহীতে দেড় কেজি হেরোইন-সহ গ্রেফতার ১৬ রাজশাহীতে মাদকের বিস্তার: ট্রানজিট রুটে সক্রিয় চক্র, গডফাদারদের গ্রেফতারের দাবি পাবনায় চালককে ছুরিকাঘাত করে ছিনতাই করা অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ১ বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণ, এনসিপি নেতা গ্রেপ্তার যশোরে দুই ছেলে সরকারি কর্মকর্তা, মা তুলে খান বয়স্ক ভাতা তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে শিক্ষার্থীর মৃত্যু মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় যুবদল নেতা নিহত শুক্রবার পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বর্ষায় ঘরের আর্দ্রতা কমাতে কোন কৌশল প্রয়োগ করলে বিদ্যুতের খরচ কমবে

মাদুরোর মতো রুশ প্রেসিডেন্ট পুতিনকেও বন্দি করার পরিকল্পনা রয়েছে? জবাবে কী উত্তর দিলেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প

  • আপলোড সময় : ১০-০১-২০২৬ ০২:২৪:৪১ অপরাহ্ন
  • আপডেট সময় : ১০-০১-২০২৬ ০২:২৪:৪১ অপরাহ্ন
মাদুরোর মতো রুশ প্রেসিডেন্ট পুতিনকেও বন্দি করার পরিকল্পনা রয়েছে? জবাবে কী উত্তর দিলেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প মাদুরোর মতো রুশ প্রেসিডেন্ট পুতিনকেও বন্দি করার পরিকল্পনা রয়েছে? জবাবে কী উত্তর দিলেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প
ভেনেজ়ুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর মতোই পরিণতি হবে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের। তাঁকেও বন্দি করা হতে পারে। এমনই ইঙ্গিত দিলেন ইউক্রেন প্রেসিডেন্ট ভলোদিমির জ়েলেনস্কি। ইউক্রেন প্রেসিডেন্টের এমন দাবি ঘিরে আন্তর্জাতিক মহলে শোরগোল পড়ে গিয়েছে।

প্রসঙ্গত, রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে যুদ্ধ থামানোর বিষয়ে মধ্যস্থতা করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ২০২২ সাল থেকে দুই রাষ্ট্রের মধ্যে চলা যুদ্ধ এখনও জারি। বিভিন্ন স্তরে আলোচনা সত্ত্বেও এই যুদ্ধের কোনও সমাধান মেলেনি। একাধিক বার জ়েলেনস্কি এবং পুতিনের সঙ্গে বৈঠকও করেছেন ট্রাম্প। কিন্তু সেই বৈঠকে কোনও রফাসূত্র বেরোয়নি এখনও। পুতিনকে বার বার হুঁশিয়ারিও দিয়েছেন ট্রাম্প। রাশিয়ার উপর একাধিক নিষেধাজ্ঞাও চাপানো হয়েছে। সম্প্রতি সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন জ়েলেনস্কি। সেখানে মাদুরোর প্রসঙ্গ উঠে আসে। একই সঙ্গে উঠে আসে মাদুরোকে বন্দি করতে ট্রাম্পের ভূমিকার বিষয়টিও। সেই সংক্রান্ত কিছু প্রশ্নের উত্তর দিতে গিয়ে রাশিয়ার প্রসঙ্গ টেনে পুতিনের অবস্থা মাদুরোর মতো হতে পারে বলেও দাবি করেছেন জ়েলেনস্কি।

জ়েলেনস্কি দাবি করেন, কী ভাবে একনায়কতন্ত্রকে দমাতে হয়, তা দেখিয়ে দিয়েছেন ট্রাম্প। আমেরিকা জানে এর পর কী করতে হবে। এর পরই তিনি দাবি করেন, মার্কিন প্রেসিডেন্ট মাদুরোর মতো পুতিনের ভাগ্য নির্ধারণের পরিকল্পনা করছেন। ইউক্রেন প্রেসিডেন্টের এই মন্তব্যকে ঘিরে আন্তর্জাতিক মহলে হুলস্থুল পড়ে গিয়েছে।

তবে জ়েলেনস্কির এই ধরনের মন্তব্যকে সরাসরি খারিজ করে দিয়েছেন ট্রাম্প। ইউক্রেন প্রেসিডেন্টের দাবির সঙ্গে তিনি যে একমত নন, সে কথাও স্পষ্ট করেছেন মার্কিন প্রেসিডেন্ট। তবে তিনি যে পুতিনের কাজে অত্যন্ত অসন্তুষ্ট, সেই ইঙ্গিত দিয়েছেন ট্রাম্প। তিনি বলেন, ‘‘আমি মনে করি না, এ রকম কোনও পদক্ষেপের প্রয়োজন আছে। আমাদের মধ্যে একটা ভাল সম্পর্ক রয়েছে। তবে আমি খুব আশাহত। আটটি যুদ্ধের সমাধান করেছি। ভেবেছিলাম এই যুদ্ধও (রাশিয়া-ইউক্রেন) থামিয়ে দেব। কিন্তু আক্ষেপ, তা এখনও থামাতে পারিনি।’’

ট্রাম্প আরও বলেন, ‘‘দু’দেশের যুদ্ধে প্রচুর মানুষের মৃত্যু হয়েছে। ৩১ হাজার মানুষ মারা গিয়েছেন। তাঁদের মধ্যে বেশির ভাগই রুশ সেনা। রাশিয়ার অর্থনৈতিক অবস্থাও ভাল নয়। আশা করি, খুব শীঘ্রই এই যুদ্ধের সমাধান হবে।’’ প্রসঙ্গত, গত শনিবার ভেনেজ়ুয়েলায় সামরিক অভিযান চালিয়ে প্রেসিডেন্ট মাদুরো এবং তাঁর স্ত্রীকে বন্দি করে আমেরিকায় নিয়ে আসে মার্কিন সেনা। মাদুরো এখন নিউ ইয়র্কের জেলে বন্দি। দীর্ঘ কয়েক বছর ধরেই ভেনেজ়ুয়েলার বিরুদ্ধে মাদকসন্ত্রাস এবং অনুপ্রবেশের অভিযোগ তুলছিলেন ট্রাম্প। বার বার হুঁশিয়ারিও দেওয়া হয়েছিল। কিন্তু তাতে কোনও কাজ হয়নি। তার পরই ভেনেজ়ুয়েলার নিয়ন্ত্রণ নিজের হাতে নেওয়ার পরিকল্পনা শুরু হয়। প্রেসিডেন্ট মাদুরোকে বন্দি করে সেই পরিকল্পনা বাস্তবায়িত করেছেন ট্রাম্প।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী

দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী